India Today Conclave 2026: ৬৪ বছরেও ফিট সুনীল শেট্টি, বয়স ধরে রাখার সিক্রেট কী? জানালেন অভিনেতা

আজকের দ্রুতগতি ও দৌড়ঝাঁপের জীবনে সুস্থ শরীর বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা ক্রমাগত রোগ, ক্লান্তি এবং অকাল বার্ধক্যের ঝুঁকিতে থাকে। তবে সুখবর হল যে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন পথ খুলে দিয়েছে। বায়োহ্যাকিং, কোলাজেন সাপ্লিমেন্ট এবং ক্রায়োথেরাপি হল আমাদের কাছে উপলব্ধ অনেক সরঞ্জামের মধ্যে কয়েকটি যা কেবল সুস্থ থাকতেই নয়, আমাদের শারীরিক ও মানসিক ক্ষমতাও বৃদ্ধি করতে পারে।

Advertisement
৬৪ বছরেও ফিট সুনীল শেট্টি, বয়স ধরে রাখার সিক্রেট কী? জানালেন অভিনেতাসুনীল শেট্টি
হাইলাইটস
  • আজকের দ্রুতগতি ও দৌড়ঝাঁপের জীবনে সুস্থ শরীর বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে।

আজকের দ্রুতগতি ও দৌড়ঝাঁপের জীবনে সুস্থ শরীর বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আমরা ক্রমাগত রোগ, ক্লান্তি এবং অকাল বার্ধক্যের ঝুঁকিতে থাকে। তবে সুখবর হল যে বিজ্ঞান ও প্রযুক্তির নতুন পথ খুলে দিয়েছে। বায়োহ্যাকিং, কোলাজেন সাপ্লিমেন্ট এবং ক্রায়োথেরাপি হল আমাদের কাছে উপলব্ধ অনেক সরঞ্জামের মধ্যে কয়েকটি যা কেবল সুস্থ থাকতেই নয়, আমাদের শারীরিক ও মানসিক ক্ষমতাও বৃদ্ধি করতে পারে। দিল্লিতে  ইন্ডিয়া টুডে কনক্লেভ ২০২৬-এ ওয়েলনেস সার্জ: দ্য নিউ মাইন্ড-বডি নেচার ইকুয়েশন-এ অভিনেতা এবং বিনিয়োগকারী সুনীল শেঠি, Akind Beauty সহ-প্রতিষ্ঠাতা মীরা কাপুর ও Dr Dangs Lab-এর প্রতিষ্ঠাতা ডাঃ নবীন ড্যাং এই বিষয়ে নিজেদের মত সামনে আনেন। 

এই সেশনের মডারেটর ও সঞ্চালক সোনাল  মেহরোত্রা কাপুর বলেন যে, ভারতে মানুষ ক্রমশ স্বাস্থ্য সচেতন হয়ে উঠছে, কোলাজেন সাপ্লিমেন্ট ব্যবসাও ক্রমশ প্রসার লাভ করছে, অপরদিকে মানুষ স্বাস্থ্য পরীক্ষা করানো এড়িয়ে চলছে। ভারত ডায়াবেটিস রাজধানীতে পরিণত হতে চলেছে। এরকম অবস্থায় বাস্তবে কী করা উচিত?

বলিউড অভিনেতাকে এ বিষয়ে সেশনে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, নব্বই সালে আমি যখন তরুণ ছিলাম, তখন নিজের স্বাস্থ্য সম্পর্কে অত সচেতন ছিলাম না। তবে আজ ২০২৬ সালে সেটা আমি জানি। আমি কোনও সাপ্লিমেন্ট গ্রহণ করি না। আমি প্রোটিনও খাই না, সেটা উপযুক্ত নয় আমার জন্য। আমি স্টু আর দক্ষিণ ভারতীয় ভাতের মতো খাবার খাই। সুনীল শেঠিকে যখন বায়োহ্যাকার্সের বিষয়ে জিজ্ঞাসা করা হয় তখন অভিনেতা জানান যে শরীরের জন্য কী প্রয়োজন বা এইসব জিনিস কীভাবে শরীরে কাজ করবে, তা জানা খুবই দরকার। সবকিছুই ১০০ শতাংশ ভাল, একেবারেই তা নয়। 

সুনীল শেঠি বলেন, আপনাকে আপনার খাবার গ্রহণের উপর নজর রাখতে হবে। আমার কতটা প্রোটিন, কত কার্বোহাইড্রেট, কত ঘন্টা ঘুমের প্রয়োজন? যখন আমি যোগব্যায়াম করি না, তখন আমি বাগানে পরিচর্চার কাজ করি। আমি সবসময় যত্ন নিই। আমি ঘেমে যাই। তেল, লবণ, চিনি এবং খাবার কতটা দরকার আমি সবকিছুর ওপর নজর রাখি। অসুস্থতার চেয়ে সুস্থতা অনেক দামি। তাই সুস্থতার দিকে নজর রাখা উচিত। কোন তিন জিনিসের ওপর নজর দেওয়া দরকার? অভিনেতা বলেন, ব্যায়াম, খাবার এবং ভালো ঘুম... শুধুমাত্র এই তিনটি জিনিসই আপনাকে সুস্থ রাখবে। 

Advertisement

POST A COMMENT
Advertisement