Kancha Badam Anjali Arora: ভুবন বাদ্যকারের গানে নেচে ভাইরাল, সেই 'কাঁচা বাদাম' শুনেই চটলেন অঞ্জলি

ভুবন বাদ্যকারের ভাইরাল কাঁচা বাদাম গানে নাচ করে রাতারাতি ইন্টারনেট সেনশেশন হয়ে উঠেছিলেন অঞ্জলি অরোরা। মাঝে মধ্যেই তাঁকে নিয়ে চর্চা হতে থাকে। সম্প্রতি কানপুরের এক অনুষ্ঠানের ভিডিও ক্লিপিং সামনে আসার পর আবার অঞ্জলিকে নিয়ে চর্চা শুরু।

Advertisement
ভুবন বাদ্যকারের গানে নেচে ভাইরাল, সেই 'কাঁচা বাদাম' শুনেই চটলেন অঞ্জলিঅঞ্জলি অরোরা ও ভুবন বাদ্যকর
হাইলাইটস
  • ভুবন বাদ্যকারের ভাইরাল 'কাঁচা বাদাম' গানে নাচ করে রাতারাতি ইন্টারনেট সেনশেশন হয়ে উঠেছিলেন অঞ্জলি অরোরা।

ভুবন বাদ্যকারের ভাইরাল কাঁচা বাদাম গানে নাচ করে রাতারাতি ইন্টারনেট সেনশেশন হয়ে উঠেছিলেন অঞ্জলি অরোরা। মাঝে মধ্যেই তাঁকে নিয়ে চর্চা হতে থাকে। সম্প্রতি কানপুরের এক অনুষ্ঠানের ভিডিও ক্লিপিং সামনে আসার পর আবার অঞ্জলিকে নিয়ে চর্চা শুরু। আর এই চর্চার কেন্দ্রে রয়েছে কাঁচা বাদাম গানটি। আসলে অঞ্জলি কানপুরে একটি ইভেন্টে যোগ দিয়েছিলেন, যেখানে ডিজে কাঁচা বাদাম চালাতেই বেজায় চটলেন অঞ্জলি। সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হচ্ছে। যেখানে অঞ্জলি ডিজের কাছে যখন যাচ্ছে, ব্যাকগ্রাউন্ডে কাঁচা বাদাম গানটি বাজছে। কিন্তু যে গান অঞ্জলিকে রাতারাতি লাইমলাইটে নিয়ে এসেছিল, আজ সেই গান শুনে কেন চটলেন?

ঠিক কী ঘটেছে?
সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এই ভিডিও ক্লিপিংসে কাঁচা বাদাম গানটি শোনা যাচ্ছে আর অঞ্জলি স্টেজের ওপর সেই ডিজের কাছে যাচ্ছে, দেখা গিয়েছে। তিনি ডিজের সঙ্গে কিছু কথা বলেন, তাঁর দলের কয়েকজনকে দেখা গিয়েছে সেই দিকে যেতে। এই কথোপকথনের সময় অঞ্জলিকে হাত দিয়ে অঙ্গভঙ্গি করতেও দেখা যায়, যা নিয়ে সোশ্যাল মিডিয়ায় চর্চা চলছে। অনেকের মতে, যে গানটি অঞ্জলিকে ব্যাপক পরিচিতি এনে দিয়েছিল, ডিজে সেটি বাজানোয় তিনি বিরক্ত হয়েছিলেন। তবে, ভিডিওটিতে তার প্রতিক্রিয়া বা তাদের দুজনের মধ্যকার কথোপকথন স্পষ্টভাবে দেখা না যাওয়ায়, মানুষ এটিকে ভিন্ন ভিন্ন দৃষ্টিকোণ থেকে ব্যাখ্যা করছে। 

সমালোচনায় নেটপাড়া
তবে সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হতেই অঞ্জলিকে নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। অনেকেই বলছেন, যে কাঁচা বাদাম গান তাঁকে জনপ্রিয়তা এনে দিয়েছে, আর এখন সেই শুনেই বিরক্ত হচ্ছেন। অঞ্জলির নিন্দায় সরব নেটিজেনের একাংশ। ভিডিওতে অঞ্জলি আয়োজকদের বিরুদ্ধেও তোপ দেগেছেন। তিনি আয়োজকদের উদ্দেশ্যে বলেন, আপনারা কি শিল্পীদের সম্মান করতে জানেন না? তিনি আরও বলেন যে অনুষ্ঠানের জন্য নির্দেশিকা রয়েছে এবং সেগুলি অনুসরণ করা উচিত। অভিনেত্রী মঞ্চ ছেড়ে যাওয়ারও হুমকি দেন।

Advertisement

ভাইাল ভুবন বাদ্যকারের কাঁচা বাদাম
২০২১ সালের ২১ নভেম্বর প্রথম ভুবন বাদ্যকরের (Bhuban Badyakar) এই গানের খবরটি সম্প্রচার করে। নিমেষে তা ভাইরাল হয়ে যায়। মানুষের মুখে মুখে ফিরতে থাকে সেই গান। ‘বাদাম বাদাম দাদা কাঁচা বাদাম/ আমার কাছে নাই গো বুবু ভাজা বাদাম…’ এই গান তৈরি করে ভাইরাল হন ভুবন। বিশ্বজুড়ে কয়েক মিলিয়ন মানুষ এই গান শুনেছিলেন। সেই সময় মোবাইলে ফেসবুক, ইউটিউব, টিকটক খুললেই ফেরিওয়ালার সেই বাদাম বিক্রির গান বেজে উঠত। বীরভূমের দুবরাজপুর ব্লকের লক্ষ্মীনারায়ণপুর পঞ্চায়েতের কুড়ালজুড়ি গ্রামে তখন কাঁচা বাদামের খোঁজে ভিড় জমত। আর সেই কাঁচা বাদাম গানে কোমর দুলিয়ে ভাইরাল হয়েছিলেন অঞ্জলি রোরা। বাঘা বাঘা অভিনেতা অভিনেত্রীদের থেকেও সোশ্যাল মিডিয়ায় তাঁর ফ্যান-ফলোয়িং ঢের বেশি। অদ্ভুত অঙ্গভঙ্গি, পোশাক ও  ঠোঁট মিলিয়ে নেচে নেটপাড়ায় যথেষ্ট জনপ্রিয়তা লাভ করেন তিনি।

POST A COMMENT
Advertisement