Parastoo Ahmadi: হিজাব নেই কেন? গায়িকাকে পিঠে ৭৪ বার বেতের ঘা, ইরানে ফের নির্মম শাস্তি

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে। ইরানের শরিয়া-ভিত্তিক আইন অনুযায়ী, প্রকাশ্যে মেয়েদের গান গাওয়া নিষেধ। কিশোরী বয়স পেরিয়ে গেলেই চুল ঢাকতে হবে হিজাবে এবং পরতে হবে ঢিলেঢালা পোশাক। শরীর দেখানো কোনও পোশাকই সেই দেশে পরা নিষিদ্ধ। তবে পরাস্তু সেই নিয়মের তোয়াক্কা করেননি।

Advertisement
হিজাব নেই কেন? গায়িকাকে পিঠে ৭৪ বার বেতের ঘা, ইরানে ফের নির্মম শাস্তিপরস্তু আহমাদি
হাইলাইটস
  • হিজাব ছাড়া গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪টি বেত্রাঘাত করার শাস্তি পেতে হল।

হিজাব ছাড়া গান গাওয়ার অপরাধে গায়িকাকে ৭৪টি বেত্রাঘাত করার শাস্তি পেতে হল। মধ্যপ্রাচ্যের দেশে এমন শাস্তির কথা প্রকাশ্য়ে আসতেই উঠেছে নিন্দার ঝড়। ইউটিউবে দশ লক্ষেরও বেশি ভিউ পাওয়া একটি গানের ভিডিওর কারণে ইরান সরকার এই ভয়ঙ্কর শাস্তি দিয়েছেন গায়িকা পরস্তু আহমাদি (Parastoo Ahmadi)-কে। কোম শহরের এই গায়িকার পিঠে পড়েছে ৭৮টি বেতের আঘাত। এমনকী তাঁর দলের ৪ পুরুষ সদস্যকেও একই শাস্তি দেওয়া হয়েছে। প্রত্যেকের পিঠেই ৭৪টি বেতের ঘা। 

ঘটনাটি ঘটেছিল ২০২৪ সালের ডিসেম্বর মাসে। ইরানের শরিয়া-ভিত্তিক আইন অনুযায়ী, প্রকাশ্যে মেয়েদের গান গাওয়া নিষেধ। কিশোরী বয়স পেরিয়ে গেলেই চুল ঢাকতে হবে হিজাবে এবং পরতে হবে ঢিলেঢালা পোশাক। শরীর দেখানো কোনও পোশাকই সেই দেশে পরা নিষিদ্ধ। তবে পরাস্তু সেই নিয়মের তোয়াক্কা করেননি। ইউটিউবে গায়িকা হিজাব তো পরেইনি, উপরন্তু হাতকাটা পোশক ও লাল লিপস্টিকে পারফর্ম করেন। তাঁকে পুরুষ সদস্যদের সঙ্গে গান গাইতে দেখা যায়, যা ইরানের নিয়ম বিরুদ্ধ। 

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

এই নিয়েই গত জুন মাসে কোমের একটি আদালত পরস্তু ও আরও আটজনকে দোষী সাব্যস্ত করে। অভিযোগ ওঠে, তাঁরা অশ্লীল জিনিস ছড়িয়ে মানুষের রুচিতে আঘাত করেছেন। যদিও শিল্পীরা এই অভিযোগ মানেননি। আদালত তাঁদের ৭৪টি বেত্রাঘাতের সাজা দেয়। সঙ্গে দু’বছরের জন্য গান-বাজনা, ভিডিও তৈরি এবং দেশ ছাড়ার উপরেও নিষেধাজ্ঞা চাপে। সোমবার সেই শাস্তি পেতে হয় পরস্তু ও তাঁর ব্যান্ডের পুরুষ সদস্যদের। আইনজীবীদের সব চেষ্টা ব্যর্থ সেপ্টেম্বরের শেষে উচ্চ আদালতে আবেদন করেও লাভ হয়নি। সাজা বহাল থাকে। আইনজীবী মুস্তফা নিলি ও তাঁর সঙ্গীরা সাজা কমানো বা অন্তত পিছিয়ে দেওয়ার জন্য আপ্রাণ চেষ্টা করেছিলেন। কিন্তু সাজা কার্যকর করার দফতর কোনও কথাই শোনেনি। 

সোমবার কোমে ওই দফতরের তৃতীয় শাখায় ডেকে পাঠানো হয় তাঁদের। সেখানেই পরস্তুর সঙ্গে তিন বাদ্যযন্ত্রী সোহেল ফাগিহ-নাসিরি, আমিন তাহেরি, আমিরালি পিরনিয়া এবং প্রযোজক মহসেন লশকরিকে ৭৪টি করে বেত্রাঘাত করা হয়। সংস্কারপন্থী দৈনিক ‘এতেমাদ’ এই নামগুলি সামনে এনেছে। ইরানে হিজাব নিয়ে ক্ষোভ নতুন নয়। ২০২২ সালের সেপ্টেম্বরে ঠিকমতো হিজাব না পরার অভিযোগে তেহরানে পুলিশের হাতে আটক হন ২২ বছরের কুর্দি তরুণী মাহসা আমিনি। পুলিশ হেফাজতে তাঁর মৃত্যুর পর দেশ জুড়ে আগুন জ্বলে ওঠে। রাস্তায় হিজাব পুড়িয়ে প্রতিবাদ জানান মেয়েরা। সেই আন্দোলনে নিরাপত্তাবাহিনীর হাতে কয়েকশো মানুষের মৃত্যু হয়েছিল। এরপর থেকেই বহু মেয়ে প্রকাশ্যে হিজাব পরা বন্ধ করে দেন। প্রশাসনও পাল্টা গ্রেফতারি, হুঁশিয়ারি ও দোকানপাট বন্ধের পথে হাঁটে।

Advertisement

POST A COMMENT
Advertisement