Ankush Hazra: টলিউডের অঙ্কুশ TMC প্রার্থী হচ্ছেন? কথা বলল bangla.aajtak.in

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক প্রযোজিত ছবি 'লক্ষ্মী এলো ঘরে' (Lokkhi Elo Ghore)। ছবিতে লক্ষ্মী বারুই চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর সরকারি প্রতিনিধি সুজন সামন্তর ভূমিকায় অভিনয় করেন অঙ্কুশ হাজরা। নন্দনে সেই ছবির আনুষ্ঠানিক মুক্তির অনুষ্ঠানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

Advertisement
টলিউডের অঙ্কুশ TMC প্রার্থী হচ্ছেন? কথা বলল bangla.aajtak.inঅঙ্কুশ হাজরা
হাইলাইটস
  • সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক প্রযোজিত ছবি 'লক্ষ্মী এলো ঘরে' (Lokkhi Elo Ghore)।

২১ জুলাইয়ের মঞ্চে হোক কিংবা শাসক দলের মিছিল-মিটিং, অভিনেতা অঙ্কুশ হাজরা নিজেকে এইসব থেকে বরাবরই দূরে রেখেছেন। টলিপাড়ার অন্যান্য নায়কদের যেমন শাসক দলের যে কোনও অনুষ্ঠানে সামনের সারিতে দেখা যায়, সেই পথে হাঁটতে নারাজ এই অভিনেতা। বরং নিজের কাজ নিয়েই থাকতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন অঙ্কুশ। তাঁর ফিল্মি কেরিয়ারের বয়স নেহাত কম নয়। হিরোর পাশাপাশি খলনায়ক হিসাবেও বেশ খ্যাতি পেয়েছেন অঙ্কুশ। আর ছাব্বিশের বিধানসভা নির্বাচনের আগে তাঁর রাজনীতির ময়দানে আসা নিয়ে জল্পনা একেবারে তুঙ্গে। 

সম্প্রতি মুক্তি পেয়েছে রাজ্য সরকারের তথ্য ও সংস্কৃতি মন্ত্রক প্রযোজিত ছবি 'লক্ষ্মী এলো ঘরে' (Lokkhi Elo Ghore)। ছবিতে লক্ষ্মী বারুই চরিত্রে অভিনয় করেছিলেন শুভশ্রী গঙ্গোপাধ্যায় আর সরকারি প্রতিনিধি সুজন সামন্তর ভূমিকায় অভিনয় করেন অঙ্কুশ হাজরা। নন্দনে সেই ছবির আনুষ্ঠানিক মুক্তির অনুষ্ঠানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর তারপর থেকেই ভোটের এই ভরা মরশুমে শোনা যাচ্ছে যে এবার নাকি তৃণমূলের তারকা প্রার্থীর চমক হিসাবে থাকতে পারেন অঙ্কুশ হাজরাও। সত্যি কি অঙ্কুশ রাজনীতিতে পা রাখবেন? bangla.aajtak.in-কে পর্দার সুজন সামন্ত রাখঢাক না করে জানালেন সত্যি কথাটা।

অঙ্কুশ স্পষ্ট করে বলেন, 'না, না আমি তৃণমূলে যোগ দিচ্ছি না। এখন রাজনীতি করতে চাই না। এরকম খবর অনেক জায়গা থেকেই শুনতে পাচ্ছি, কিন্তু আমার কাছে কোনও খবর নেই। অভিনেতা এও জানিয়েছেন যে তাঁকে তৃণমূলের পক্ষ থেকে কেউ প্রস্তাবও দেয়নি।' এরপরই অঙ্কুশ বলেন, এখন তিনি সম্পূর্ণভাবেই সিনেমা ও প্রযোজনার কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান। তাঁর ভাবনার মধ্যে পুরোটাই সিনেমা রয়েছে। ভোটে প্রার্থী হওয়ার বিষয় নিয়ে কিছুই ভাবনাচিন্তা নেই তাঁর। 

যদিও অঙ্কুশের ফিল্মি কেরিয়ার সেরকম চমকদার নয়। বাণিজ্যিক ছবি থেকেই তাঁর মূলত উত্থান। যদিও হিরো হিসাবে তিনি সেভাবে দর্শকদের মন জয় করতে পারেননি। বর্তমানে অঙ্কুশ অভিনীত নারী চরিত্র বেজায় কঠিন ছবিতে তাঁর অভিনয় প্রশংসা কুডিয়েছে। এছাড়াও, রক্তবীজ টু ছবিতে পার্শ্ব চরিত্রে তাঁর অভিনয় প্রশংসিত।  শুভশ্রী-অঙ্কুশের লক্ষ্মী এলো ঘরে ছবিটি ইউটিউবে মুক্তি পেয়েছে। সেখানে ২২ মিলিয়ন ভিউ হয়েছে। 

Advertisement

এর আগে টলিউডের বহু অভিনেতা-অভিনেত্রীকেই দেখা গিয়েছে তৃণমূলে নাম লেখাতে। যার মধ্যে দেব, সোহম চক্রবর্তী, রচনা বন্দ্যোপাধ্যায়, কাঞ্চন মল্লিক, রাজ চক্রবর্তী, চিরঞ্জিত, জুন মালিয়া, শতাব্দী রায় সহ একাধিক নাম রয়েছে। প্রসঙ্গত, তৃণমূল জমানায় ব্যাপারটা যেরকম মুড়ি-মুড়কির মতো হয়ে গেছে, তাতে যে কেউ প্রার্থী হতে পারেন। কারণ, তৃণমূলের রাজনৈতিক অনুষ্ঠানেও টলিপাড়ার ডজন ডজন মুখ আকছার দেখা যায়। কিছুদিন আগেই বিজেপি থেকে তৃণমূলে যোগ দিয়েছেন পার্নো মিত্র। অপরদিকে, গায়িকা ইমন চক্রবর্তীও এখন দিদির হট ফেভারিট।   

POST A COMMENT
Advertisement