নন্দিনী, রাজবীর ও সৃজলা'বিগ বসে'র ঘরে রাজবীর ও নন্দিনীর মধ্য়েকার সমীকরণ ক্রমশঃই অন্যদিকে মোড় যে নিচ্ছে, তা নজর এড়ায়নি কারোর। একই বেড শেয়ার থেকে শুরু করে রাজবীরের সঙ্গে নন্দিনী দীর্ঘসময় ধরে আড্ডা, সবটাই বেশ উপভোগ করছেন দর্শকেরা। মাঝে মধ্যে তাঁদের দুষ্টু-মিষ্টি খুনসুটিও বেশ ভাল লাগে সকলের। আর এরই মাঝে রাজবীরের সঙ্গে নন্দিনীর তুলকালাম ঝগড়া বাঁধল সৃজলাকে নিয়ে। নন্দিনী সরাসরি রাজবীরকে সৃজলার সঙ্গে কথা বলতে বারণ করেন, ওদিকে রাজবীরও শোনার পাত্র নন। সব মিলিয়ে শুক্রবারের পর্ব ছিল বেশ জমজমাটি।
ঠিক কী হয়েছিল?
রান্না করতে করতে করতে সোনামণি ও সৃজলাকে পেঁপে ছোড়ে রাজবীর। আর নন্দিনীকে ছেড়ে কেন রাজবীর সৃজলার দিকে পেঁপে ছোঁড়েন, তা নিয়েই ঝামেলার সূত্রপাত। নন্দিনী গিয়ে জানতে চায় কে করল এটা? রাজবীর বলে খাবারে পেঁপে দিয়ে দিচ্ছিল তাই তাড়ানোর জন্য পেঁপে ছুড়েছে৷ সায়ক কিছু বলতে গেলে নন্দিনী সায়ককে মাঝপথে থামিয়ে বলেন, 'মাঝে তুই কথা বলবি না।' সায়ককে বলেই রাজবীরকে বলে, 'আমি জানতাম না তোদের মধ্যে এই সম্পর্কটা আছে যে তোরা পেঁপে ছোড়াছুড়ি করছিস। আমার থেকে দূরে থাকবি।' এরপর সৃজলা নন্দিনীকে বলেন, রাজবীর একজন কন্টেস্টেন্ট দরকার হলে কথা বলব। নন্দিনী রাজবীরকে বলে তাই? অপরদিকে, রাজবীরও বলেন যে তিনি সকলের সঙ্গেই কথা বলবেন, সৃজলা সঙ্গেও বলবেন কিন্তু নন্দিনীর সঙ্গে তাঁর সম্পর্কটা আলাদা। এরপরই রাজবীর রেগে গিয়ে বলেন যে তিনি নন্দিনীর সঙ্গে বেড শেয়ার করবেন না। অপরদিকে, নন্দিনীও সৃজলাকে অনেক খারাপ কথা শোনান। সৃজলাও বলতে ছাড়েন না। তিনি অন্য প্রতিযোগাদের সামনেই বলেন, আমার বিগ বস-এর বাইরে একটা সুন্দর জীবন রয়েছে। আমি এই শোয়ের জন্য কারোর সঙ্গে বেড শেয়ার করতে পারব না।
নন্দিনীকে অপমান রাজবীরের
এইসবের মাঝেই রাজবীর হঠাৎ করে নন্দিনীকে বলে ওঠেন, 'তোমার যদি আমার প্রতি ট্রাস্ট না থাকে তাহলে ভাঁড়মে যাও।' নন্দিনী বলে, 'তুমিও যদি এইটুকু আমার জন্য করতে না পারো,তাহলে ভাঁড়মে যাও৷' রাজবীর বলে, 'যাকে ভাললাগার যাকে ভালবাসার বাসো, ভাঁড়মে যাও।' এরপর নন্দিনী বাইরের চেয়ারে বসে কাঁদতে থাকে৷ রাজবীর আসে৷ নন্দিনী বলে 'এটা বলতে পারলে'? রাজবীর বলে, 'গেমের জন্য দরকার হলে কথা বলব কিন্তু তোমার সঙ্গে যেই ইকুয়েশন সেটা আলাদা।' এরপর নন্দিনী বারবার রাজবীরকে ফেক পার্সন বলে চিৎকার করতে থাকে।
পুরোটাই ছিল গেম
আসলে এটা পুরোটাই ছিল বিগ বস হাউসের একটা খেলার অংশ। বিগ বস-এর একটি টাস্কে ক্যাপ্টেন সোনামণি ষড়যন্ত্রী ট্যাগ দিয়েছিল নন্দিনীকে। আর সেই ট্যাগ অনুযায়ী, নন্দিনী পুরোটাই অভিনয় করেছেন। যেটা ভরত কল সহ বেশ কিছু হাউস মেটরা জানতেন। পরে রাজবীরের কাছে গিয়ে নন্দিনী স্বীকার করেন যে এটা পুরোটাই ফেক ছিল। রাজবীরকে মানানোর জন্য নন্দিনী তাঁর গালে আদরও করেন। সব মিলিয়ে শুক্রবারের এই মান-অভিমান, ঝগড়া-ঝাঁটির পালা বেশ ভালই উপভোগ করেছেন দর্শকেরা।