Tollywood Gossip: চর্চিত প্রেমিক সোহমের সঙ্গে ব্রেকআপ? নিজেকে 'সিঙ্গল' বলে দাবি শোলাঙ্কির

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নিজেকে সিঙ্গল বলে দাবি করেছেন পর্দার খড়ি। আর সেই পোস্ট সামনে আসতেই নেটপাড়ায় তাঁকে ও সোহমকে নিয়ে চর্চা শুরু। তাহলে কি সম্পর্কে সিলমোহর পড়ার আগেই চিড় ধরল? দু'জনে আলাদা হলেন? জল্পনা তেমনই।

Advertisement
চর্চিত প্রেমিক সোহমের সঙ্গে ব্রেকআপ? নিজেকে 'সিঙ্গল' বলে দাবি শোলাঙ্কিরশোলাঙ্কি-সোহম
হাইলাইটস
  • সোহম মজুমদার ও শোলাঙ্কি রায়ের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট।

নিজেরা মুখ ফুটে কখনই কিছু বলেননি, তবে টলিপাড়ায় কান পাতলেই শোনা যেত এই তারকা জুটির প্রেমচর্চা। সোহম মজুমদার ও শোলাঙ্কি রায়ের সম্পর্কের কথা ইন্ডাস্ট্রিতে ছিল ওপেন সিক্রেট। যদিও এই দুই তারকা কখনই নিজেদের সম্পর্কের কথা মুখ ফুটে স্বীকার করেননি। কিন্তু একাধিক জায়গায় তাঁদের একসঙ্গে দেখতে পাওয়া যেত। এবার শোনা যাচ্ছে, সেই সম্পর্কে নাকি ফাটল ধরেছে। যার সূত্রপাত শোলাঙ্কির এক পোস্টকে ঘিরে। 

সম্প্রতি সোশ্যাল মিডিয়ার এক পোস্টে নিজেকে সিঙ্গল বলে দাবি করেছেন পর্দার খড়ি। আর সেই পোস্ট সামনে আসতেই নেটপাড়ায় তাঁকে ও সোহমকে নিয়ে চর্চা শুরু। তাহলে কি সম্পর্কে সিলমোহর পড়ার আগেই চিড় ধরল? দু'জনে আলাদা হলেন? জল্পনা তেমনই। সম্পর্কের কথা যেমন প্রকাশ্যে আনেননি তেমনি ব্রেকআপ হলেও তা জানাবেন না এমনটাই স্বাভাবিক। ঠিক কী লিখেছিলেন শোলাঙ্কি?

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

শোলাঙ্কি লিখেছিলেন, 'লোকজন জিজ্ঞেস করে তুমি সিঙ্গল কেন? আমি বলি, আমার মনে হয় আমি অতিরিক্ত কোয়ালিফায়েড।' এরপরই সোহম-শোলাঙ্কির বিচ্ছেদ নিয়ে জল্পনা এখন তুঙ্গে। আর এরই মাঝে সোহম তাঁর সোশ্যাল মিডিয়া পেজে তাঁর পরিবারে একের পর এক দুঃসংবাদের কথা জানান। দীর্ঘ একটি পোস্টে তিনি জানিয়েছেন, গত দু'মাস তাঁর এবং তাঁর পরিবারের কাছে ছিল ভীষণ কঠিন সময়। যেটা শুরু হয় অভিনেতার ঠাকুমার মৃত্যু দিয়ে। সেই শূন্যতা এখনও পরিবারকে তাড়া করে বেড়াচ্ছে। এরপর তাঁর ঠাকুরদার, যিনি সপ্তাহে দু'দিন নিয়মিত ডায়ালিসিস করান, এক কঠিন শারীরিক লড়াইয়ের মধ্য দিয়ে আবারও ফিরে এসেছেন। সেই উদ্বেগ কাটতে না কাটতেই নিজেরও একটি ছোট অস্ত্রোপচার করতে হয় সোহমকে। এখনও ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন তিনি।

সোহম এরই সঙ্গে এও জানান যে তাঁদের পরিবারে আরও এক ধাক্কা আসে যখন তাঁদের পরিবারের বহু বছরের সঙ্গী, বাড়ির রাঁধুনি মৌসুমিদির আকস্মিক মৃত্যুতে। মাত্র ৪৫ বছর বয়সে একদিন যিনি সম্পূর্ণ স্বাভাবিক ছিলেন, পরের দিনই তিনি আর নেই। ছোটবেলা থেকে সোহমকে বড় হতে দেখেছেন মৌসুমিদি। পরপর এই ধাক্কা অভিনেতা ও তাঁর পরিবারে এক কঠিন পরিস্থিতির সৃষ্টি করেছে। তবে এত কষ্টের মধ্যেও একটি বড় শিক্ষা পেয়েছেন সোহম। তাঁর উপলব্ধি, জীবন এতটাই অনিশ্চিত যে, নিজের চারপাশে শক্ত একটি মানুষের বৃত্ত তৈরি করে রাখা খুব জরুরি। কারণ কঠিন সময়ে সেই মানুষগুলিই ভরসা হয়ে দাঁড়ান।

Advertisement

প্রসঙ্গত, ২০২৪ সাল থেকেই শোলাঙ্কি ও সোহমকে নিয়ে নানা আলোচনা শুরু হয়। কখনও দু'জনের আলাদা পোস্টের ব্যাকগ্রাউন্ডে মিল খুঁজে পেয়েছিলেন অনুরাগীরা, কখনও আবার কোনও ছবির প্রিমিয়ার বা বিশেষ অনুষ্ঠানে তাঁদের একসঙ্গে দেখা যাওয়ায় সম্পর্কের গুঞ্জন আরও জোরালো হয়। মুম্বইয়ে 'অতি উত্তম' ছবির বিশেষ প্রদর্শনীতেও তাঁদের একসঙ্গে উপস্থিতি নজর কেড়েছিল। শুধু তাই নয়, জন্মদিন বা বিশেষ উপলক্ষে একে অপরকে উদ্দেশ্য করে তাঁদের সোশ্যাল মিডিয়ার আদুরে শুভেচ্ছাবার্তাও সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করেছিল। তবে সব সময়ই শোলাঙ্কি এবং সোহম একই কথা বলেছেন। তাঁদের দাবি, সম্পর্কের গুঞ্জনে কোনও সত্যতা নেই, তাঁরা কেবলই ঘনিষ্ঠ বন্ধু।  

POST A COMMENT
Advertisement