Rajnandini Paul Marriage: সামনের বছরই কি রাজনন্দিনীর বিয়ে? ভাল পাত্রের খোঁজে মা ইন্দ্রাণী

টলিউডে রাজনন্দিনী খুব কম সময়ের মধ্যেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ২০১৮ সালে অভিষেক সাহার পরিচালিত ‘উড়নচণ্ডী’ সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ। এরপর সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ (২০১৮), ‘অসুর’ (২০২০), ‘ওহ! লাভলী’ (২০২৩), এবং ‘ছাদ - দ্য টেরেস’ (২০২৪)-এর মতো সিনেমায় কাজ করেছেন।

Advertisement
সামনের বছরই কি রাজনন্দিনীর বিয়ে? ভাল পাত্রের খোঁজে মা ইন্দ্রাণীরাজনন্দিনী পাল ও মা ইন্দ্রাণী দত্ত
হাইলাইটস
  • টলিপাড়ার উঠতি নায়িকাদের মধ্যে রাজনন্দিনী পাল অন্যতম।

টলিপাড়ার উঠতি নায়িকাদের মধ্যে রাজনন্দিনী পাল অন্যতম। অভিনেত্রী ইন্দ্রাণী দত্তের মেয়ে ইতিমধ্যেই তাঁর অভিনয় জোরে সকলের দৃষ্টি আকর্ষণ করেছেন। তাঁর তীক্ষ্ণ সৌন্দর্য ও অভিনয়ের প্রতি দক্ষতা তাঁকে ইতিমধ্যেই বেশ জনপ্রিয়তা এনে দিয়েছে। সিনেমা, সিরিয়াল ও ওটিটি প্ল্যাটফর্মে ইতিমধ্যেই নিজের পা জমিয়ে নিয়েছেন ইন্দ্রাণী-কন্যা। পাশাপাশি মায়ের মতো নাচেও পারদর্শী অভিনেত্রী। বলতে গেলে সবদিক দিয়েই গুণী মেয়ে সকলের প্রিয় রাজনন্দিনী। মেয়ের বিয়ে নিয়ে ইতিমধ্যেই চিন্তিত মা ইন্দ্রাণী। লক্ষ্মীপুজোর দিনই জানিয়ে দিলেন মনের কথা। 

মা-মেয়ে দুজনেই টলিউডের পরিচিত মুখ। ইন্দ্রাণী দত্ত এখন বিনোদন থেকে দূরে থাকলেও, মেয়ে রাজনন্দিনী পুরোদমে কাজ করে চলেছেন। লক্ষ্মীপুজোর দিন মায়ের সঙ্গে হাতে হাত লাগিয়ে পুজোর কাজ করেন তিনি। আর এরই মাঝে সংবাদমাধ্যমের প্রশ্ন মা ইন্দ্রাণী কী চাইলেন লক্ষ্মীদেবীর কাছে? ইন্দ্রাণী জানালেন যে তিনি মা লক্ষ্মীর কাছে মেয়ের জন্য ভাল পাত্র চেয়েছেন। ইন্দ্রানীকে বলতে শোনা যায়, ‘মেয়ে বড় হয়েছে, একটা সময় তো তাকে বিয়ে দিতে হবে। সামনের বছর, তার পরের বছর। যখনই হোক। এবার পাত্র পাওয়ার ব্যাপার। ও তো সেই দায়িত্বও আমাকেই দিয়ে রেখেছে। এবার মায়ের কাছে আমি সেটাই চাইলাম…’!

ছবি সৌজন্যে: ফেসবুক

যদিও মেয়ে রাজনন্দিনী এখনই যে বিয়ে করার জন্য প্রস্তুত নন, তা তিনি স্পষ্ট জানিয়ে দিয়েছেন। তাঁর মতে তিনি এখনও অনেকটাই ছোট। কাজ ও কেরিয়ারের দিকেই ফোকাস করতে চান আপাতত। জীবনসঙ্গী খোঁজার মতো সময় তাঁর নেই। তবে সেই দায়িত্ব তিনি মা ইন্দ্রাণীর ওপরই ছেড়েছেন। প্রসঙ্গত, কেরিয়ারের শীর্ষে থাকার সময়ই হঠাৎ করে বিয়ে করে নেন ইন্দ্রাণী। তারপর সেভাবে তাঁকে বড়পর্দায় দেখা যায়নি। নিজের নাচ নিয়েই থাকতেন তিনি। মাঝে অবশ্য মেগা সিরিয়ালে কাজ করেছেন অভিনেত্রী। এখন মেয়ের কাজ নিয়েই বেশি উচ্ছ্বাসিত মা ইন্দ্রাণী। 

ছবি সৌজন্যে: ফেসবুক

টলিউডে রাজনন্দিনী খুব কম সময়ের মধ্যেই নিজের পরিচিতি গড়ে তুলেছেন। ২০১৮ সালে অভিষেক সাহার পরিচালিত ‘উড়নচণ্ডী’ সিনেমার মাধ্যমে তাঁর বড় পর্দায় আত্মপ্রকাশ। এরপর সৃজিত মুখার্জির ‘এক যে ছিল রাজা’ (২০১৮), ‘অসুর’ (২০২০), ‘ওহ! লাভলী’ (২০২৩), এবং ‘ছাদ - দ্য টেরেস’ (২০২৪)-এর মতো সিনেমায় কাজ করেছেন। এছাড়াও হইচই সহ কিছু ওয়েব প্ল্যাটফর্মেও তিনি ওয়েব সিরিজে অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন। রাজনন্দিনীর প্রথম মেগা ছিল 'রাজরাজেশ্বরী রানি ভবানী'। তিনি নাম ভূমিকায় অর্থাৎ 'রানি ভবানী' চরিত্রে অভিনয় করেছিলেন। ২০২৫ সালের জুলাই মাস থেকে এই ধারাবাহিক শুরু হয়। প্রথমদিকে তাঁর অভিনীত ধারাবাহিকটি টিআরপি প্রতিযোগিতায় ভালো নম্বরই পেয়েছিল। কিন্তু কয়েক মাসের মাথাতেই বন্ধ হয়ে যায় সেই কাহিনি। শিল্পীদের একাংশের মনে হয়েছিল, সম্প্রচারের সময় বদলে যাওয়ার কারণেই নম্বর কমে গিয়েছে ধারাবাহিকের।

Advertisement

POST A COMMENT
Advertisement