Ditipriya-Jeetu Gossip: দিতিপ্রিয়াকে যখন 'প্রেগন্যান্ট' বলেছিলেন জিতু, ব্যক্তিগত চ্যাট ফাঁস করেন অভিনেতা

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক চলাকালীন জিতু-দিতিপ্রিয়ার অশান্তিতে তোলপাড় হয়ে গিয়েছিল স্টুডিওপাড়া। বহু বছর পর এই সিরিয়ালে কামব্যাক করেছিলেন জিতু, বিপরীতে ছিলেন দিতিপ্রিয়া। পর্দায় আর্য সিংহ রায় ও অপর্ণার জুটি দর্শকদের বেশ ভাল লাগছিল।

Advertisement
দিতিপ্রিয়াকে যখন 'প্রেগন্যান্ট' বলেছিলেন জিতু, ব্যক্তিগত চ্যাট ফাঁস করেন অভিনেতাজিতু-দিতিপ্রিয়া
হাইলাইটস
  • ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক চলাকালীন জিতু-দিতিপ্রিয়ার অশান্তিতে তোলপাড় হয়ে গিয়েছিল স্টুডিওপাড়া।

বিগ বস-এর ঘরে এন্ট্রি নিতেই চর্চার কেন্দ্রে জিতু কমল। কখনও টাস্কে মনামীকে টেনে হিঁচড়ে নিয়ে যাওয়া, কখনও বা চাটনিতে লাল লঙ্কার গুঁড়ো মেশানো, কখনও ডিম চুরি-কফি চুরি অথবা মাটনে মিষ্টির রস মিশিয়ে দেওয়া। সব সময়ই দর্শককে এন্টারটেইন করছেন বলে নিজের দোষ এড়িয়ে গিয়েছেন জিতু। তবে সম্প্রতি টিকিট টু ফিনালে টাস্কে সৌরভকে রিক্সা থেকে ঠেলে ফেলে দিয়ে ফের আলোচনার কেন্দ্রে অভিনেতা। টলিপাড়ার একাংশ জিতুর নিন্দায় সরব হয়েছেন। মুখ খুলেছেন জিতুর প্রাক্তন অনস্ক্রিন নায়িকা দিতিপ্রিয়াও। জিতু-দিতিপ্রিয়ার অশান্তির কথা অজানা কারোর নয়। একে-অপরের ব্যক্তিগত চ্যাট থেকে শুরু করে সেটে জিতুর সঙ্গে কাজ না করতে চাওয়া, সবটা নিয়েই জলঘোলা হয়েছিল। আজও সেই অশান্তি অব্যাহত রয়েছে।  

‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিক চলাকালীন জিতু-দিতিপ্রিয়ার অশান্তিতে তোলপাড় হয়ে গিয়েছিল স্টুডিওপাড়া। বহু বছর পর এই সিরিয়ালে কামব্যাক করেছিলেন জিতু, বিপরীতে ছিলেন দিতিপ্রিয়া। পর্দায় আর্য সিংহ রায় ও অপর্ণার জুটি দর্শকদের বেশ ভাল লাগছিল। অশান্তির সূত্রপাত হয় নাম না করে সহ-অভিনেতার বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলেন দিতিপ্রিয়া। তারপরেই পাল্টা পোস্ট করেন জিতুও। অভিনেত্রীর সঙ্গে হোয়্যাট্সঅ্যাপের সব কথাই নিজের ফেসবুকের পাতায় প্রকাশ করেন তিনি।

ছবি সৌজন্যে: সংগৃহীত

সেই সময় জিতু সোশ্যাল মিডিয়ায় একের পর এক হোয়াটসঅ্যাপ চ্যাটেন স্ক্রিনশট শেয়ার করেন। যেখানে ছোটপর্দার অপর্ণার সঙ্গে তাঁর কথোপকথন স্পষ্ট। যেখানে দিতিপ্রিয়া ও জিতু কমলের হালকা মজা-ঠাট্টা থেকে শুরু করে, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া এআই দিয়ে করা তাঁদের কিসিং ছবি নিয়ে কথাবার্তা, দিতিপ্রিয়া প্রেগন্যান্ট কিনা, এ ধরনের সব কথাই রয়েছে সেখানে। এই কথোপকথন সামনে আসার পরই জিতু-দিতিপ্রিয়ার মধ্যেকার সম্পর্ক আরও খারাপের দিকে যেতে শুরু করে। দিতিপ্রিয়া অবশ্য সেই সময় জানিয়েছিলেন যে এই চ্যাটই প্রমাণ করে যে তিনি কোনও মিথ্য়ে অভিযোগ করেননি। মজার ছলে কেউ কাউকে ‘প্রেগন্যান্ট’ কিনা প্রশ্ন করতে পারে, বলেও জিতুর বিরুদ্ধে প্রশ্ন তোলেন তিনি। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

এরপরেই দিতিপ্রিয়া জিতুর সঙ্গে কাজ করতে চান না। চ্যানেল কর্তৃপক্ষ এবং প্রযোজনা সংস্থার সঙ্গে একাধিকবার মিটিংও হয়েছে। কিন্তু সমস্যার সমাধান হয়নি। দিতিপ্রিয়া জানিয়ে দিয়েছিলেন যে তিনি জিতুর সঙ্গে এই সিরিয়ালে কোনও ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করবেন না। জিতু-দিতিপ্রিয়ার সমস্যা বহুদূর পর্যন্ত যায়। দিতিপ্রিয়া মহিলা কমিশন ও আর্টিস্ট ফোরামের দ্বারস্থ হয়েছিলেন। ঘটনার রেশ এতদূর পর্যন্ত গড়ায় যে দিতিপ্রিয়া মাঝপথেই অপর্ণা চরিত্র থেকে সরে দাঁড়ান। শারীরিক ও মানসিক অসুস্থতার কথা জানিয়ে শেষ পর্যন্ত ধারাবাহিক ছেড়ে দেন দিতিপ্রিয়া। এরপরই দিতিপ্রিয়ার জায়গায় আসেন নতুন অপর্ণা শিরিন পাল। এরপর বেশ কয়েক মাস সোশ্যাল মিডিয়া থেকে দূরে ছিলেন নায়িকা। ছোটপর্দাতেও দেখা যায়নি। তবে কিছুদিনের মধ্যেই মনসামঙ্গল ধারাবাহিকে দেখা যাবে দিতিপ্রিয়াকে। 

POST A COMMENT
Advertisement