Jeetu-Srijla: 'জুটিকে ভাঙলে অভিশাপ হয়ে যাবে', ভোররাতে বললেন জিতু, সৃজলার সঙ্গে কি দুরত্ব?

বাড়ির ভেতরে সৃজলাকে শুধুমাত্র জিতুর সঙ্গেই দেখা যায়। টাস্কে একে-অপরকে সমর্থন থেকে শুরু করে জিতুর অভিনেত্রীকে খাইয়ে দেওয়া, সবটাই দর্শকদের চোখে পড়েছে। তাছাড়া ক্যামেরার সামনে একাধিকবার সৃজলার প্রতি নিজের ভালো লাগা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন জিতু।

Advertisement
'জুটিকে ভাঙলে অভিশাপ হয়ে যাবে', ভোররাতে বললেন জিতু, সৃজলার সঙ্গে কি দুরত্ব?জিতু-সৃজলা
হাইলাইটস
  • বিগ বস বাংলার ঘরে যাঁদের নিয়ে চর্চা এখন সবচেয়ে বেশি তাঁরা হলেন জিতু কমল ও সৃজলা গুহ।

বিগ বস বাংলার ঘরে যাঁদের নিয়ে চর্চা এখন সবচেয়ে বেশি তাঁরা হলেন জিতু কমল ও সৃজলা গুহ। তাঁদের সম্পর্কের রসায়ন ঠিক কোনদিকে এগোচ্ছে, তা বোঝা বড় মুশকিল। কখনও তাঁদের মিষ্টি মুহূর্ত মন জয় করছে আবার কখনও তাঁদের মান-অভিমান চলছে ঘরের মধ্যে। কয়েক সপ্তাহ আগেই জিতু তাঁর মনের কথা জানিয়েছিলেন সৃজলাকে। মন ফাগুন অভিনেত্রী না বললেও তিনিও যেন দোটানার মধ্যে রয়েছেন। অথচ বিগ বস-এর ঘরে সৃজলার যাবতীয় বিষয়ের দিকে নজর রয়েছে জিতুর। তবে শুক্রবার মধ্যরাতে জিতু-সৃজলার কথোপকথন অন্যদিকে মোড় নেয়। তাহলে কি তাঁদের সম্পর্কে এবাক চিড় ধরল?

শুক্রবারের পর্বে ভোর সাড়ে তিনটে নাগাদ পাউডার রুমে সৃজলাকে সোফায় বসে নিজের মনেই কথা বলতে শোনা যায়। বিড়বিড় করে অভিনেত্রী বলেন, এইরকম হয়? এইরকম হয়? এইভাবে ভালোবাসা.. এতটা ভালোবাসা..! এরপরই জিতুকে বাথরুম থেকে বেরিয়ে আসতে দেখা যায়। এরপর ভোর পাঁচটার ফুটেজে দুজনকেই গার্ডেন এরিয়ায় আসতে দেখা যায়। সেখানে টাস্কের জন্য কেটে রাখা সৃজলার চুলের অংশ তাঁর হাতে তুলে দিয়ে জিতু বলেন, এই নাও তোমার জিনিস। এটা নিয়ে আমাদের মধ্যে কোনওদিন কোনও কথা হয়নি, হবে না। 

ছবি সৌজন্যে: সংগৃহীত

জিতু আরও বলেন, চিন্তা করো না। অভিশাপ হয়ে যাবে, জীবন শেষ হয়ে যাবে। সবকিছু ভাল কিন্তু একটা জুটি ভাল আছে, তাদেরকে ভাঙা...কখনও না, কখনও না। সব নিজের কাছে রেখে দাও। এরপর জিতু সৃজলাকে শুয়ে পড়তে বলেন আর তার সঙ্গে এও বলেন যে আর মাত্র ১৫ দিন বাকি, তিনি সামলে নেবেন। জিতুর কথায়, আমি ফিল্মি মানুষ, অন্যভাবে অন্য পৃথিবী ভাবি। কিন্তু এটা হবে না। সবটা হয় এমন তো নয়! যদিও জিতুর কথা শোনার পর সৃজলাকে কোনও উত্তর দিতে দেখা যায়নি। এর আগেও সৃজলার দিদি এসে অভিনেত্রীকে জিতুর সঙ্গে সম্পর্ক নিয়ে সতর্ক করে গিয়েছিলেন। কারণ সৃজলার বাইরে একটি সম্পর্ক রয়েছে। এমনকী জিতুও জানিয়েছিলেন যে বাড়ির বাইরে সৃজলার একটি সম্পর্ক রয়েছে এবং তিনি সেই সম্পর্ক নষ্ট করতে চান না।

Advertisement

ছবি সৌজন্যে: সংগৃহীত

বাড়ির ভেতরে সৃজলাকে শুধুমাত্র জিতুর সঙ্গেই দেখা যায়। টাস্কে একে-অপরকে সমর্থন থেকে শুরু করে জিতুর অভিনেত্রীকে খাইয়ে দেওয়া, সবটাই দর্শকদের চোখে পড়েছে। তাছাড়া ক্যামেরার সামনে একাধিকবার সৃজলার প্রতি নিজের ভালো লাগা ও ভালোবাসার কথা প্রকাশ করেছেন জিতু। সৃজলা অবশ্য কখনওই সরাসরি ভালোবাসার কথা বলেননি, বরাবরই বিষয়টি এড়িয়ে গিয়েছেন; যদিও ঘরের ভেতর একমাত্র জীতুই তাঁকে সমর্থন করেন ও পাশে থাকেন— এমন কথা বারবার স্বীকার করেছেন তিনি।
  

POST A COMMENT
Advertisement