Jeetu Srijla Relation: 'ততদিন তোমায় স্পর্শ করব না', বললেন জিতু, উত্তরে সৃজলা বললেন...

‘বিগ বস’ দূর্গে এখন শুধুই প্রেম-অভিমান আর চোখের জলের গল্প। শুক্রবার জিতু-সৃজলার অশান্তি তুঙ্গে ওঠে। জিতু বারবার সৃজলাকে নিজের মনের কথা জানিয়েও সঠিক কোনও উত্তর 'মন ফাগুন' অভিনেত্রীর কাছ থেকে পাননি। আর এই নিয়েই গত কয়েকদিন ধরেই চলছে তাঁদের মধ্যে মন কষাকষি পর্ব।

Advertisement
'ততদিন তোমায় স্পর্শ করব না', বললেন জিতু, উত্তরে সৃজলা বললেন...  পাউডার রুমে বসে কথা বলছেন জিতু-সৃজলা
হাইলাইটস
  • 'বিগ বস' বাংলায় জিতু-সৃজলার আজব সম্পর্ক ঘিরে রোজই কোনও না কোনও অশান্তি সামনে আসছে।

'বিগ বস' বাংলায় জিতু-সৃজলার আজব সম্পর্ক ঘিরে রোজই কোনও না কোনও অশান্তি সামনে আসছে। কখনও সৃজলার অভিমান আবার কখনও জিতুর রাগ আবার কিছুক্ষণ পরেই তাঁদের কাছাকাছি চলে আসা। এ সবই দর্শকেরা উপভোগ করছেন। ‘বিগ বস’ দূর্গে এখন শুধুই প্রেম-অভিমান আর চোখের জলের গল্প। শুক্রবার জিতু-সৃজলার অশান্তি তুঙ্গে ওঠে। জিতু বারবার সৃজলাকে নিজের মনের কথা জানিয়েও সঠিক কোনও উত্তর 'মন ফাগুন' অভিনেত্রীর কাছ থেকে পাননি। আর এই নিয়েই গত কয়েকদিন ধরেই চলছে তাঁদের মধ্যে মন কষাকষি পর্ব। 

জিতুর প্রেমপ্রস্তাবে নিমরাজি হলেও সৃজলা সরাসরি জিতুকে কিছুই বলছেন না। ওদিকে অপরাজিত নায়কও হাল ছাড়তে নারাজ। নানাবিধ উপায়ে কখনও নিজের অনুভূতি জানিয়ে প্রেম জাহির করছেন জিতু তো কখনও বা মাঝরাতে সৃজলার বর্তমান প্রেমিককে (শন) নিয়ে মতামত দিচ্ছেন অভিনেতা। এমনকী শন-সৃজলার সম্পর্ক ভাঙার ভবিষ্যদ্বাণীও করে ফেলেছেন তিনি। জিতুর পাগলামি দেখে সৃজলাও কিছুটা বিরক্ত আবার কিছুটা মানসিক অবসাদেও চলে গিয়েছিলেন। যে কারণে তাঁকে বিগ বস-এর সাহায্য নিতে হয়েছে। তবে বিগ বস জানিয়েছেন তিনি সৃজলার ব্যক্তিগত বিষয়ে হস্তক্ষেপ করবেন না। রীতিমতো দোটানায় ভুগছেন সৃজলা। আর সেটা নিয়েই মেজাজ হারালেন জিতু। 

শুক্রবারই জিতু সৃজলাকে সরাসরি হ্যাঁ বা না-তে উত্তর দিতে বলেন। যার জবাবে সৃজলা জানান যে জিতুর ডিকশনারিতে মাঝামাঝির কোনও জায়গা নেই। তিনি জিতুকে বন্ধুর চোখেই দেখেন। আর তাতেই ফের রেগে যান জিতু। আগেই নিজের গলার সোনার চেইন ছুঁড়ে পুলের জলে ফেলে দিয়েছিলেন। এবার জিতু বলেন, তুমি আমার ধারেকাছে আসবে না। আমিও তোমার ধারেকাছে যাব না। কিন্তু যেটা চলছে, সেটা শেষ করো। ভাল লাগছে না আর। শুধু তাই নয়, উত্তপ্ত বাক্যবিনিময়ের মাঝেই সৃজলাকে চিটার’ বলে কটাক্ষ করেন জিতু। এরপরই সৃজলাকে দেখা যায় বিগ বস-কে বলতে যে তিনি এই শো থেকে বেরতে চান। জিতু-সৃজলার এই সমস্যা সমাধান করতে সৌরভ এগিয়ে আসেন। তিনি জিতুকে যেমন দায়ি করেন তেমনই সৃজলাকে ছেড়ে কথা বলেন না। তবে এতকিছুর মাঝেও জিতু-সৃজলার একটি কথোপকথন ফের ভাইরাল। 

Advertisement

ছবি সৌজন্যে: সংগৃহীত

জিতুকে শুক্রবার বারবার বলতে শোনা গিয়েছে বয়ফ্রেন্ড থাকার পরও তাঁকে কমিন্টমেন্ট দেওয়া হয়েছে। সৃজলাও জিতুকে ৬ ডিসেম্বরের পর সময় চেয়েছে। কিন্তু জিতু নাছোড়বান্দা। যা হবে এখনই হবে, এই আচরণ। অপরদিকে, পাউডার রুমে জিতু-সৃজলার কথোপকথন শুনে দর্শকরাও বিভ্রান্ত। যেখানে জিতু বলছেন, যতদিন আমাদের আত্মা এক হবে না ততদিন তোমায় স্পর্শ করব না। যা শুনে সৃজলা বলেন, তুমি থাকতে পারবে...? তোমার কষ্ট হবে না? এই কথোপকথন শোনার পর নেটিজেনের একাংশের মনে হয়েছে জিতু-সৃজলার মধ্যে শারীরিক স্পর্শ হয়েছে। জিতু বলেন যে তিনি সৃজলার চুল ফেরত দিয়ে দূরে চলে যেতে চেয়েছিলেন। কিন্তু সৃজলাই বারবার Physical Proximity (গায়ে হাত দেওয়া, পায়ে হাত দেওয়া, মাথায় তেল মালিশ করে, হাত ধরা ) চেয়েছেন। যদিও সৃজলা এগুলো শুনে শুধু বলেন, শান্ত হও, আমাকে বিশ্বাস কর। সব মিলিয়ে বিগ বস-এর বাড়ি এখন প্রেমের আখড়া হয়ে দাঁড়িয়েছে। তবে সবকিছুর মাঝেও বিগ বস-এর দেওয়া মিষ্টি টাস্কগুলির মাধ্যমে সদস্যরা আবেগপ্রবণ হয়ে পড়ছেন।  

 

POST A COMMENT
Advertisement