Kanchan Sreemoyee : বরের সঙ্গে রোম্যান্টিক ডান্স শ্রীময়ীর, 'বুড়ো বয়সে ভীমরতি', ট্রোলড কাঞ্চন

শ্রীময়ীর শেয়ার করা এই ভিডিওতে দেখা গিয়েছে হলুদ রঙের টপ আর জিনস পরে আছেন শ্রীময়ী আর কাঞ্চন পরেছেন নীল রঙের শার্ট ও প্যান্ট। দুজনেই কোনও একটি পার্টিতে গিয়েছেন। আর সেখানেই রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল এই দম্পতিকে। শ্রীময়ী কাঞ্চনের বাহুডোরে একেবারে নিজেকে হারিয়ে ফেললেন।

Advertisement
বরের সঙ্গে রোম্যান্টিক ডান্স শ্রীময়ীর, 'বুড়ো বয়সে ভীমরতি', ট্রোলড কাঞ্চন কাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • টলিউডে যাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় তাঁরা হলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ।

টলিউডে যাদের নিয়ে সবচেয়ে বেশি চর্চা হয় তাঁরা হলেন কাঞ্চন মল্লিক ও শ্রীময়ী চট্টরাজ। চর্চার শীর্ষে থাকেন এই তারকা দম্পতি। তাঁদের প্রেম থেকে বিয়ে, এমনকী দুই সন্তানের মা-বাবা হওয়ার পরও এই কটাক্ষ থামে না। এমনিতে ভীষণ রোম্যান্টিক প্রকৃতির মানুষ কাঞ্চন, স্ত্রী শ্রীময়ীকে সময় দিতে একেবারে ভোলেন না। কাঞ্চনের থেকে শ্রীময়ী বয়সে অনেকটাই ছোট, কিন্তু তাতে ভালোবাসায় ভাটা পড়েনি। সম্প্রতি শ্রীময়ী কাঞ্চনের সঙ্গে রোম্যান্টিক ডান্সের একটি ভিডিও শেয়ার করেন। আর সেই ভিডিও সামনে আসতেই ফের ট্রোলের মুখে পড়লেন প্রাক্তন বিধায়ক। 

শ্রীময়ীর শেয়ার করা এই ভিডিওতে দেখা গিয়েছে হলুদ রঙের টপ আর জিনস পরে আছেন শ্রীময়ী আর কাঞ্চন পরেছেন নীল রঙের শার্ট ও প্যান্ট। দুজনেই কোনও একটি পার্টিতে গিয়েছেন। আর সেখানেই রোম্যান্টিক ডান্স করতে দেখা গেল এই দম্পতিকে। শ্রীময়ী কাঞ্চনের বাহুডোরে একেবারে নিজেকে হারিয়ে ফেললেন। তবে কাঞ্চনের মুখ দেখে এটা স্পষ্ট যে তিনি নাচ করতে এতটা পটু নন, স্ত্রীর আবদারেই এই রোম্যান্টিক ডান্স তিনি করছেন। আর এই ভিডিও শেয়ার হতেই একের পর এক ট্রোল হতে শুরু করেন কাঞ্চন ও শ্রীময়ী। 

কেউ লিখলেন কাকু আর ভাইঝি নাচছে, কেউ লিখলেন বুড়ো বয়সে ভীমরতি, আবার কেউ লিখেছেন, বয়স শুধুই নম্বর। আবার কেউ কাঞ্চনের সমর্থনে লিখলেন, মানতে হবে জোশ আছে আপনার। আবার কেউ কেউ কাঞ্চনকে দাদু বলেও কটাক্ষ করলেন। তবে এইসব ট্রোল-কটাক্ষের জবাব দেননি কাঞ্চন বা শ্রীময়ী কেউই। তাঁরা নিজেদের মতো করে জীবনকে উপভোগ করতে ব্যস্ত। সম্প্রতি দাদাগিরির মঞ্চে এসে কাঞ্চনের নাক ডাকা নিয়ে দেবের কাছে অভিযোগ করেন শ্রীময়ী। তবে সবটাই একেবারে মজার ছলেই। 

টলিপাড়ার জনপ্রিয় তারকা দম্পতি কাঞ্চন ও শ্রীময়ীকে নিয়ে আলোচনা-সমালোচনা কম হয় না। তাঁদের প্রেম থেকে বিয়ে সবটা নিয়েই চর্চা চলে। ২০২৪ সালে কাঞ্চন তাঁর দ্বিতীয় স্ত্রী পিঙ্কি বন্দ্যোপাধ্যায়কে ডিভোর্স দিয়ে শ্রীময়ীকে বিয়ে করেন। ওই বছরই তাঁদের প্রথম সন্তান কৃষভির জন্ম হয়। আর মেয়ের জন্মের দেড় বছরের মাথায় কাঞ্চন-শ্রীময়ীর ঘরে আসে তাঁদের দ্বিতীয় সন্তান কৃষভ। তৃতীয় পক্ষের এক ছেলে আর শ্রীময়ীর সঙ্গে এক কন্যা সন্তান রয়েছে কাঞ্চনের। কৃষভের জন্মের পর তৃতীয়বার বাবা হলেন অভিনেতা। দুই সন্তানকে নিয়ে কাঞ্চন ও শ্রীময়ীর সুখের সংসার। শ্রীময়ী এখন কাজ থেকে কিছুটা দূরে রয়েছেন। তবে কাঞ্চন জমিয়ে অভিনয় করে চলেছেন।      

Advertisement

POST A COMMENT
Advertisement