Kanchan Sreemoyee: 'কাঞ্চনের ২টো ভ্যালেন্টাইন, খুদে আর মিনি খুদে,' Valentine's Day প্ল্যান শেয়ার করলেন শ্রীময়ী

শ্রীময়ী চট্টোরাজ মল্লিকের কাছে প্রতিদিনই ভ্যালেন্টাইন্স ডে। বিয়ে এবং সন্তান জন্মের পর তাঁর ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটে এখন? বর তাঁকে কী উপহার দিলেন? কী প্ল্যান রয়েছে ভ্যালেন্টাইন্স ডে-এর রাতে?

Advertisement
'কাঞ্চনের ২টো ভ্যালেন্টাইন, খুদে আর মিনি খুদে,' Valentine's Day প্ল্যান শেয়ার করলেন শ্রীময়ী কাঞ্চন-শ্রীময়ী
হাইলাইটস
  • ছোট ছোট মুহূর্তগুলোই ভালোবাসা
  • ভ্যালেন্টাইন্স ডে-র প্ল্যান কী?
  • শেয়ার করলেন শ্রীময়ী

প্রেমের ব্যাপারে এই জুটির জুড়ি মেলা নেই। সারা বছরই তাঁদের প্রেম নিয়ে চর্চা হয় সর্বত্র। সেই কাঞ্চন-শ্রীময়ীর ভ্যালেন্টাইন্স ডে কেমন কাটছে? একে অপরকে কী গিফ্ট দিলেন টলিউডের এই লাভ বার্ডস? bangla.aajtak.in-এ নিজেই জানালেন শ্রীময়ী চট্টোরাজ। 

প্রেমদিবস হিসেবে শুধু নয়, ১৪ ফেব্রুয়ারি কাঞ্চন-শ্রীময়ীর কাছে ডাবল সেলিব্রেশনের দিন। কারণ এই দিনেই ২০২৪ সালে সই বিয়ে সেরেছিলেন তারকা জুটি। এই দিনের যাবতীয় গুঞ্জনের অবসান ঘটিয়ে নিজেদের প্রেমের খবরে সিলমোহর দিয়েছিলেন তাঁরা। প্রকাশ্যে এনেছিলেন সম্পর্কের কথা। ভালোবাসার এই দিনে শ্রীময়ী বলেন, 'এখন কাঞ্চনের জীবনে দুই ভ্যালেন্টাইন। খুদে আর মিনি খুদে। আমার জীবনেও তাই। কাঞ্চন আর কৃষভি।'

ভ্যালেন্টাইন্স ডে প্ল্যান কী?
শ্রীময়ী বললেন, 'সকাল ৯টায় কল টাইম ছিল। শুটিং ফ্লোরে চলে এসেছি। কাঞ্চন উত্তরপাড়া গিয়েছে। প্রতি শনিবারই যায়। তবে রাতে প্ল্যান রয়েছে। যদিও আমি কিছুই করিনি। সব অ্যারেঞ্জমেন্ট কাঞ্চনই করছে। কোথাও একটা ডিনারে যাব নিশ্চয়ই। কিন্তু সবটাই সারপ্রাইজ। আমায় বললে তুমি রেডি হয়ে চলে এস, ব্যস।'

প্রেমদিবসে কী উপহার?
প্রেমদিবসে স্ত্রীকে iPhone 17 Pro Max কিনে দিয়েছেন কাঞ্চন মল্লিক। সঙ্গে দিয়েছেন একটি ড্রেসও। সেই ড্রেস পরেই কাঞ্চনের প্ল্যান করা সারপ্রাইজ ডিনারে যাবেন শ্রীময়ী। শুটিং ফ্লোরে সঙ্গে করে নিয়েই এসেছেন সেই ড্রেস। শ্রীময়ীও বরের জন্য পছন্দসই পোশাক কিনেছেন। জিন্স, পারফিউম দিয়েছেন উপহার হিসেবে।

তিনি আরও বলেন, 'কিস ডে-তেও সারপ্রাইজ পেয়েছি। কৃষভিকে নিয়ে আমার শুটিং ফ্লোরে এসেছিল কাঞ্চন। কৃষভি সকলকে কিস দিয়েছে। আমায় জড়িয়ে ধরে চার-পাঁচটা চুমু খেল। কাঞ্চনও আমায় জড়িয়ে ধরল।' 

Kanchan Sreemoyee
কাঞ্চন-শ্রীময়ী

চিঠি লিখে প্রেম নিবেদন
গত বছরও স্ত্রীকে চিঠি লিখে উপহার দিয়েছিলেন তৃণমূল বিধায়ক। গদগদ স্ত্রী বললেন, 'আমার ভীষণ পছন্দ এই চিঠি লেখার বিষয়টা। এটা সেরা পাওনা আমার কাছে। চিঠির পাতা হয়তো নষ্ট হয়ে যেতে পারে কিন্তু ওই শুকিয়ে যাওয়া গোলাপ তো থেকে যায়। আমার তরফ থেকে ভালোবাসা ছিল, আমি চিঠি দিতাম। তারপর যবে থেকে আমরা অফিসিয়ালি ঠিক করলাম, প্রেম করব, চিঠির ট্রেন্ড শুরু হল। সেগুলো সব যত্ন করে তুলে রেখে দিয়েছি। ২০১৩ সালে দেখা হওয়ার পর থেকে প্রতি বছর আমি চিঠি দিতাম কাঞ্চনকে।'

Advertisement

বিবাহিত জীবনে কতটা বদলেছে প্রেম? 
শ্রীময়ী বলেন, 'স্কুল লাইফে যখন প্রেম করতাম ৭ তারিখ রোজ ডে থেকে শুরু হত। পুরোটাই সেলিব্রেট করতাম। কাঞ্চন এ সবে বিশ্বাস করত না। তখন প্রেম গোপন ছিল তাই চিঠি লিখতাম। ডেটে যাওয়া বা গিফট দেওয়ার ব্যাপার হত না। তারপর তো রেজিস্ট্রি ম্যারেজ করলাম এই দিনটাতেই। গত বছর বন্ধু-বান্ধবদের সঙ্গে রুফটপ রেস্তোরাঁয় পার্টি করেছিলাম। ঘর সাজিয়েছিল সুন্দর করে। তবে এ বছর শুটিংয়ের খুব চাপ চলছে। যা প্ল্যান করার কাঞ্চনই করেছে।'

Kanchan Sreemoye
আইফোন উপহার পেলেন শ্রীময়ী

আলাদা করে ভ্যালেন্টাইন্স ডে নয়, প্রতিদিনই প্রেমের দিন শ্রীময়ীর কাছে। ছোট ছোট জিনিসেই প্রেম উপলব্ধি করেন কাঞ্চন ঘরণী। অভিনেত্রী বলেন, 'আমার কাছে প্রতিদিন ভ্যালেন্টাইন্স ডে। ভালোবাসা মানে উপহার দেওয়া নয়। আমি দুপুরে শুটিংয়ে খাবার না নিয়ে এলে ও আমার পছন্দের দই বড়া পাঠিয়ে দেয়, সেটাই ভালোবাসা। সারাদিন পর বাড়িতে ফিরলে আমার মাথা টিপে দেওয়া, জ্বরের মধ্যে প্যারাসিটামল খাওয়ার কথা মনে করানো। এই ছোট ছোট মুহূর্তগুলোই আমার কাছে ভালোবাসা। এর জন্য আলাদা করে কোনও দিন উদযাপনের প্রয়োজন পড়ে না।'

POST A COMMENT
Advertisement