Koel Mallick: 'শেষে আপনিও...', কোয়েল TMC প্রার্থী হতেই মন ভাঙল ভক্তদের

টলিউড 'কুইন' তকমা দেওয়া হয়েছে কোয়েল মল্লিককে। মিষ্টি হাসি দিয়েই নায়িকা মন জয় করেছেন সকলের। বাণিজ্যিক ছবি দিয়ে শুরু করে শেষে মিতিন মাসি রূপে কোয়েল তাক লাগিয়েছেন। শাসক দলের মিটিং-মিছিলে সেভাবে না দেখা গেলেও, সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর ছিল উজ্জ্বল উপস্থিতি।

Advertisement
'শেষে আপনিও...', কোয়েল TMC প্রার্থী হতেই মন ভাঙল ভক্তদেরকোয়েল মল্লিক
হাইলাইটস
  • টলিউড 'কুইন' তকমা দেওয়া হয়েছে কোয়েল মল্লিককে।

টলিউড 'কুইন' তকমা দেওয়া হয়েছে কোয়েল মল্লিককে। মিষ্টি হাসি দিয়েই নায়িকা মন জয় করেছেন সকলের। বাণিজ্যিক ছবি দিয়ে শুরু করে শেষে মিতিন মাসি রূপে কোয়েল তাক লাগিয়েছেন। শাসক দলের মিটিং-মিছিলে সেভাবে না দেখা গেলেও, সাংস্কৃতিক অনুষ্ঠানে তাঁর ছিল উজ্জ্বল উপস্থিতি। তবে কোয়েল রাজনীতির ময়দানে নামবেন, তা অনেকেরই ভাবনা-চিন্তার বাইরে ছিল। অবশেষে রাজ্যসভায় তৃণমূলের প্রার্থী হিসাবে নাম ঘোষণা হতেই কোয়েল যেন আলোচনার শীর্ষে। অনেকে যেমন অভিনন্দন জানিয়েছেন, কেউ কেউ আবার কোয়েলের সমালোচনায় সরব হয়েছেন সোশ্যাল মিডিয়ায়। 

মমতা বন্দ্যোপাধ্যায়ের খুব প্রিয় পাত্রী কোয়েল মল্লিক। বাবা রঞ্জিত মল্লিক তৃণমূলের খুব কাছের লোক। একসময় এই শহরের শেরিফও ছিলেন তিনি। কোয়েলেরও অভিনয় কেরিয়ার প্রায় ২২ বছরের। তবে সেভাবে কোনও বিতর্ক অথবা ট্রোল তাঁকে নিয়ে কোনওদিনই হয়নি। নিজের কেরিয়ার ছাড়া ইন্ডাস্ট্রির কোনও বিষয়েই তাঁকে নাক গলাতে দেখা যায় না। দর্শকের কাছে কোয়েল ভীষণ প্রিয় এক নায়িকা। তাঁর হাসি ও অভিনয়ে মুগ্ধ ভক্ত-অনুরাগীরা। কিন্তু হঠাৎ করে তাঁর রাজনীতিতে আসাকে নেটিজেনের একাংশ মেনে নিতে পারছেন না। 

সম্প্রতি কোয়েল কলকাতা পুলিশের তেজস্বিনী ওয়ার্কশপের শেষদিনে উপস্থিত হয়েছিলেন। সেই ছবি পোস্ট করতেই কোয়েল চরম ট্রোলড হলেন সোশ্যাল মিডিয়ায়। নির্বাচনের ময়দানে অবতীর্ণ না হয়ে সোজা রাজ্যসভার সাংসদ হতে চলেছেন কোয়েল। তাও কার্যত বিনা নির্বাচনে। কোয়েলর নাম তৃণমূলের নমিনেশন তালিকায় দেখে চরম হতাশ কোয়েল ভক্তরাও। নায়িকার ফেসবুকে ভক্তরা তাঁদের হতাশা দেখিয়েছেন। কেউ লিখেছেন, কোয়েল তোমাকে তো অন্য বলে মনে হত...শেষে তুমিও...আজ থেকে তোমার সিনেমা দেখব না। কেউ লেখেন, আপনি সকলের চেয়ে আলাদা.. এই রাজনীতি খবর টা শোনার পর থেকেই মন টা ভেঙে গেলো। আবার অনেকে লেখেন, হোলির আগেই আসল রংটা দেখিয়ে দিলেন। আবার কেউ লিখেছেন, শেষ অবধি চটি চাটতে লাগলেন। কেউ লিখেছেন, ভাইপো বাড়ি গিয়ে রাজ্যসভার টিকিট দিল রঞ্জিত মল্লিক এর মেয়ে কোয়েল মল্লিককে ওই জন্যই এত হাসি মুখ ছিল রঞ্জিত বাবুর। 

Advertisement

কোয়েলের এই রাজনীতিতে আসা নিয়ে তাঁর ভক্ত-অনুরাগীরা যে ভীষণ রকম দুঃখ পেয়েছেন, তা এই পোস্ট থেকেই স্পষ্ট। প্রসঙ্গত কিছুদিন আগে উন্নয়নের পাঁচালি নিয়ে অভিষেক বন্দ্য়োপাধ্য়ায় হাজির হয়েছিলেন রঞ্জিত মল্লিকের বাড়িতে। সেইসময়ই শোরগোল পড়েছিল। তবে কি এবার রাজনীতির ময়দানে আসছেন রঞ্জিত মল্লিক এবং কোয়েল মল্লিক? উত্তর সেইসময় অধরাই ছিল। কোয়েল সরাসরি রাজনীতির ময়দানে না এলেও রাজনীতির রঙ এবার তাঁর কেরিয়ারে লাগল। এতদিন দুই সন্তান, সংসার, অভিনয় একসঙ্গে সামলেছেন কোয়েল। এবার তার সঙ্গে যুক্ত হল রাজনীতিও।  

POST A COMMENT
Advertisement