Subhashree Ganguly Saree Looks: অন্নপূর্ণা আরাধনায় শুভশ্রী, স্নিগ্ধতায় ভরা নায়িকার লুকসে মুগ্ধ ভক্তরা

রাজের বাড়িতেও খুব নিষ্ঠা সহকারে এই পুজো হয়ে থাকে। তবে গত তিন বছরে এই পুজোর প্রধান আকর্ষণ ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর সব কাজ তিনিই করে থাকেন। আর সব কিছুর মাঝে নায়িকার নজরকাড়া রূপে বারংবার মুগ্ধ হন তাঁর ভক্ত-অনুরাগীরা।

Advertisement
অন্নপূর্ণা আরাধনায় শুভশ্রী, স্নিগ্ধতায় ভরা নায়িকার লুকসে মুগ্ধ ভক্তরা অন্নপূর্ণা পুজোয় শুভশ্রী লুকসে মুগ্ধ ভক্তরা
হাইলাইটস
  • গত তিন বছরে এই পুজোর প্রধান আকর্ষণ ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়।

চৈত্র মাসে অনেক বাঙালি বাড়িতে অন্নপূর্ণা পুজোর রীতি রয়েছে। পরিচালক রাজ চক্রবর্তীর বাড়িতে অন্নপূর্ণা পুজো প্রতি বছরই হয়ে থাকে। আসলে বাঙালি সংস্কৃতিতে রাম নবমী নিয়ে তেমন মাথা ব্যথা না থাকলেও অন্নপূর্ণা পুজো নিয়ে বেশ জাঁকজমক রয়েছে। রাজের বাড়িতেও খুব নিষ্ঠা সহকারে এই পুজো হয়ে থাকে। তবে গত তিন বছরে এই পুজোর প্রধান আকর্ষণ ছিল শুভশ্রী গঙ্গোপাধ্যায়। পুজোর সব কাজ তিনিই করে থাকেন। আর সব কিছুর মাঝে নায়িকার নজরকাড়া রূপে বারংবার মুগ্ধ হন তাঁর ভক্ত-অনুরাগীরা। 

রাজের বাড়ির পুজোর সব দায়িত্বই পালন করে থাকেন শুভশ্রী। ভোগ থেকে শুরু করে পুজোর যাবতীয় কাজের দায়িত্ব নিয়ে থাকেন রাজ-ঘরণী। আর এত ব্যস্ততার মাঝেও নিজেকে সাজিয়ে তুলতে ভোলেন না শুভশ্রী। বরাবরই নায়িকার অন্নপূর্ণা পুজোর লুকস নিয়ে ভক্ত-অনুরাগীদের। এ বছরও শুভশ্রীর অন্নপূর্ণা পুদোর লুকস দারুণভাবে নজর কেড়েছে। আসুন দেখে নিই নায়িকার গত তিন বছরে অন্নপূর্ণা পুজোতে কেমন সেজেছিলেন।

ছবি সৌজন্যে: ফেসবুক

 

২০২৪ সালে শুভশ্রীর লুকস
এই সময় শুভশ্রী সদ্য মা হয়েছেন দ্বিতীয়বার। আর এই বছর তাই রাজের বাড়ির অন্নপূর্ণা পুজো ছিল একেবারে বিশেষ। এইদিনে বাড়িতে অন্নপূর্ণার মূর্তি এনে পুজো করেন রাজ। এই বছর শুভশ্রীর সাজ ছিল একেবারে সাবেকি। সোনালি কাঞ্জিভরম শাড়িতে সেজেছিলেন নায়িকা, মাথাভর্তি সিঁদুর, সঙ্গে সোনার ভারী গয়না। হাতে শাঁখা-পলা। শুভশ্রীর শেয়ার করা সব ছবিতেই ভক্ত লাইক-কমেন্টস পড়েছে। কেউ কেউ মা অন্নপূর্ণার সঙ্গে শুভশ্রীকে তুলনা করেছেন।

ছবি সৌজন্যে: ফেসবুক

২০২৫ সালে শুভশ্রীর লুকস
এই বছরও শুভশ্রী-রাজের বাড়িতে অন্নপূর্ণা পুজোর আয়োজন করা হয়েছিল। ব্যস্ততার মাঝেও নায়িকা সব কাজ সেরেছেন। তবে এই বছর নায়িকার লুকস তেমনভাবে নজর কাড়েনি। কারণ এই বছর নায়িকার দম ফেলার ফুরসৎ ছিল না, হাতে পরপর কাজ ছিল। গত বছর শুভশ্রী পরেছিলেন লাল রঙের ঢাকাই, সঙ্গে স্লিভলেস ব্লাউজ, মেকআপ নেই বললেই চলে, খোলা চুল ও সঙ্গে সোনার গয়না। পুজোর দিনগুলোতে শুভশ্রীকে শাঁখা-পলা পরে থাকতে সব সময় দেখা গিয়েছে। 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

২০২৬ সালে শুভশ্রীর লুকস
এ বছর ব্যারাকপুরের বিদায়ী বিধায়ক নিজেই পুজোর মুহূর্ত ক্যামেরাবন্দি করে ভাগ করে নিয়েছেন। মাথায় ঘোমটা দিয়ে পুজোর রীতি পালন করলেন চক্রবর্তী পরিবারের 'অন্নপূর্ণা' শুভশ্রী গঙ্গোপাধ্যায়। অন্নপূর্ণা পুজোর দিনও পরিচালক স্বামীর ক্যামেরায় ধরা পড়ল গিন্নি শুভশ্রীর পুজোঅর্চনার মুহূর্ত। পরনে মেরুন রঙের শিফন শাড়ি, হাত ভর্তি শাঁখা-পলা এবং গয়না। নজর কাড়ল তাঁর পায়ের আলতা। এই বছর শুভশ্রীর লুকস সাবেকি ও আধুনিকতার মেলবন্ধন বলা চলে। সবচেয়ে নজর কেড়েছে শুভশ্রীর চোখের গাঢ় কাজল। টলিপাড়ার নায়িকার থেকে চোখ ফেরানো দায়। 
     

POST A COMMENT
Advertisement