Leena Ganguly New Serial: মা-মেয়ের একই প্রেমিককে নিয়ে টানাটানি! নতুন ধারাবাহিক লীনার, কোথায় দেখবেন?

বাংলা সিরিয়ালকে সাবালক করতে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের অবদান কিছু কম নয়। ধারাবাহিকে পরকীয়া, ডিভোর্সী নায়িকার দ্বিতীয় বিয়ে, বহুবিবাহ দেখিয়ে টিআরপি তোলার খেলায় অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে লীনা গঙ্গোপাধ্যায়। এক পুরুষকে নিয়ে টানাটানি হোক কিংবা নায়ক-নায়িকার বহু বিয়ে অথবা সম্পর্কের টানাপোড়েন তৈরি করতে ওস্তাদ তিনি।

Advertisement
মা-মেয়ের একই প্রেমিককে নিয়ে টানাটানি! নতুন ধারাবাহিক লীনার, কোথায় দেখবেন?  লীনা গঙ্গোপাধ্যায়
হাইলাইটস
  • বাংলা সিরিয়ালকে সাবালক করতে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের অবদান কিছু কম নয়।

বাংলা সিরিয়ালকে সাবালক করতে লেখিকা লীনা গঙ্গোপাধ্যায়ের অবদান কিছু কম নয়। ধারাবাহিকে পরকীয়া, ডিভোর্সী নায়িকার দ্বিতীয় বিয়ে, বহুবিবাহ দেখিয়ে টিআরপি তোলার খেলায় অন্যদের তুলনায় অনেকটাই এগিয়ে লীনা গঙ্গোপাধ্যায়। এক পুরুষকে নিয়ে টানাটানি হোক কিংবা নায়ক-নায়িকার বহু বিয়ে অথবা সম্পর্কের টানাপোড়েন তৈরি করতে ওস্তাদ তিনি। তবে এবার সব কিছুর ঊর্ধ্বে পৌঁছে গেলেন এই লেখিকা। মা-মেয়ের একই প্রেমিক, এই নিয়েই ধারাবাহিকের গল্প লিখলেন টলিউডের এই নিষিদ্ধ চিত্রনাট্যকার। তবে লীনার এই সিরিয়াল আসবে হিন্দি টেলিভিশনে। 

বাংলায় ব্যান লীনা গঙ্গোপাধ্যায়
রাহুল বন্দ্যোপাধ্যায়ের আকস্মিক মৃত্যুর পর আর্টিস্ট ফোরামের সিদ্ধান্তে লীনা গঙ্গোপাধ্যায় ও ম্যাজিক মোমেন্টস প্রোডাকশনকে ব্যান করে দেওয়া হয়। যার ফলে লীনার বেশ কিছু সিরিয়াল মাঝপথেই বন্ধ হয়ে যায়। বাংলা টেলিভিশনে কাজ না পেলেও হিন্দি টেলিভিশনে রাহুলের মৃত্যুর আঁচ পড়েনি। যার ফলে হিন্দি টেলিভিশনে রাজ করছেন বাংলার এই লেখিকা। হিন্দি নতুন মেগা নিয়ে আসছেন লীনা ও শৈবাল। তাঁদের নতুন সিরিয়ালের নাম সয়রাব (Sairaab)। আর এই সিরিয়ালের প্রোমো সামনে আসতেই ছিঃ ছিঃ রব উঠল নেটদুনিয়ায়। 

ধারাবাহিকের গল্প কী?
এই হিন্দি ধারাবাহিকে নিষিদ্ধ প্রেমের গল্প দেখাতে চলেছেন লীনা-শৈবাল। খোদ ‘মা এবং মেয়ের’ লড়াই বাঁধাতে চলেছেন একই পুরুষকে নিয়ে। ইতিমধ্যেই স্টার প্লাসের তরফে ‘সয়রাব’-এর মুখ্য জুটির নাম ঘোষণা করা হয়েছে। লীনার এই বিতর্কিত চিত্রনাট্যের হাত ধরে পর্দায় জুটি বাঁধছেন ‘পান্ডিয়া স্টোর’ খ্যাত রোহিত চন্দেল এবং ‘সিয়া কে রাম’-এর জনপ্রিয় ‘সীতা’ তথা মাদিরাক্ষী মুন্ডলে। যে মাদিরাক্ষীকে দর্শকেরা এতদিন পরম শ্রদ্ধার চোখে রামের সীতার আসনে বসিয়ে এসেছেন, সেই অভিনেত্রীকেই এবার মেয়ের প্রেমিক কাড়তে দেখবেন দর্শকেরা। 

সামনে এল প্রোমো
সিরিয়ালের প্রোমোর প্রথমেই দুর্গাপুজোর আবহ দেখানো হয়েছে। যেখানে এক রকস্টারের জন্য পাগল উজ্জয়িনী নামের এক মেয়ে। কিন্তু সেই রকস্টার আবার মায়ের জন্য পাগল। আর এই ঝলক দেখেই স্পষ্ট যে ধারাবাহিকের গল্প কোনদিকে মোড় নিতে চলেছে। গল্পের এই টুইস্ট অনেককেই অবাক করেছে। 

Advertisement

সোশ্যালে সমালোচিত
সোশ্যাল মিডিয়ায় ইতিমধ্যেই এই গল্প নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে। কেউ লিখলেন, এটা কোন ধরনের শো, মা মেয়ে ও জামাইয়ের ত্রিকোণ প্রেম। আবার কেউ লিখলেন, এখনকার দিনে সুগার মাম্মি সুগার ড্যাডির শো দেখতে বেশি পছন্দ করেন সবাই। আবার কেউ লিখলেন, মা-মেয়ে ও জামাইয়ের প্রেম। কেউ কেউ তো আবার গল্পচুরির অভিযোগও তুলেছেন। এই সিরিয়ালের ভাবনা হলিউড সিনেমা দ্য় আইডিয়া অফ ইউ-এর কপি পেস্ট। ২ জুন থেকে এই সিরিয়ালটি দেখা যাবে স্টার প্লাসে।   

POST A COMMENT
Advertisement