Leena Ganguly Ban: টলিউডে লীনা কেন ব্যান? প্রসেনজিৎ-শান্তিলালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পুত্র অর্কর

গত ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের প্রযোজনার দায়িত্বে ছিল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের। রাহুলের এই আকস্মিক মৃত্যু টলিউডে একাধিক প্রশ্নের মুখে দাঁড় করায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? এর দায় কার? এ ধরনের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় প্রযোজনা সংস্থাকে।

Advertisement
টলিউডে লীনা কেন ব্যান? প্রসেনজিৎ-শান্তিলালদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ পুত্র অর্করআইনি পদক্ষেপ লীনা-পুত্র অর্কের
হাইলাইটস
  • গত ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

গত ২৯ মার্চ তালসারিতে 'ভোলে বাবা পার করেগা' সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সমুদ্রে তলিয়ে মৃত্যু হয় রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। ভোলে বাবা পার করেগা সিরিয়ালের প্রযোজনার দায়িত্বে ছিল লীনা গঙ্গোপাধ্যায় ও শৈবাল বন্দ্যোপাধ্যায়ের ম্যাজিক মোমেন্টসের। রাহুলের এই আকস্মিক মৃত্যু টলিউডে একাধিক প্রশ্নের মুখে দাঁড় করায়। কীভাবে এই দুর্ঘটনা ঘটল? এর দায় কার? এ ধরনের একাধিক প্রশ্নের মুখে পড়তে হয় প্রযোজনা সংস্থাকে। যদিও লীনা গঙ্গোপাধ্যায় এবং তার প্রযোজনা সংস্থার পক্ষ থেকে অভিনেতার মৃত্যু সংক্রান্ত কোনও সন্তোষজনক উত্তর দিতে পারেনি। ইতিমধ্যেই আর্টিস্ট ফোরামের তরফে ব্যান করা হয়েছে লীনা গঙ্গোপাধ্যায় ও তাঁর প্রযোজনা সংস্থাকে। আর যে কারণে মাঝপথেই বন্ধ করে দেওয়া হয় একাধিক ধারাবাহিক। রাহুল মৃত্যুর দুমাস অতিক্রান্ত। এবার লীনা-পুত্র অর্ক গঙ্গোপাধ্যায় আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিতে চলেছেন।

অর্কর সংস্থা অর্গানিক স্টুডিওস ‘কনে দেখা আলো’ ধারাবাহিকটির প্রযোজক। এই ধারাবাহিকের কাহিনীকার ছিলেন লীনা। কিন্তু রাহুলের মৃত্যুর নেপথ্যে প্রযোজনা সংস্থার তরফে কোনওরকম সদুত্তর না পেয়ে লীনা গঙ্গোপাধ্যায় জড়িত এমন কোনও প্রজেক্টে কাজ করা যাবে না বলেই ঘোষণা করা হয়েছিল আর্টিস্ট ফোরামের তরফে। বাধ্য হয়ে কনে দেখা আলো সিরিয়াল থেকেও সরিয়ে নেওয়া হয় লীনা গঙ্গোপাধ্যায়ের নাম। এবার এই নিষেধাজ্ঞার বিরুদ্ধেই সরব হলেন লীনা-পুত্র অর্ক। 

এক সংবাদমাধ্যমকে অর্ক জানিয়েছেন যে তিনি ইতিমধ্যেই ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ করেছেন। কারণ ফেডারেশন ও আর্টিস্ট ফোরামের গুন্ডামিতে তাঁদের কাজ একাধিকবার বাধা পেয়েছে। যে কারণে তাদের আর্থিক ক্ষতি হয়েছে অনেক। এছাড়াও অর্ক অভিযোগ করেন যে তাঁর ধারাবাহিকের তিন জন প্রধান চরিত্রদের হুমকি দেওয়া হয়েছিল। এইসব কারণেই তিনি আইনের দ্বারস্থ হয়েছেন। এ প্রসঙ্গে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে রানা মিত্র জানিয়েছেন যে অর্ক গঙ্গোপাধ্যায় কম্পিটিশন কমিশন অফ ইন্ডিয়াতে আর্টিস্ট ফোরামের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়েছেন। এ বিষয়ে তাঁরা ফোরামের সকলে মিলে সিদ্ধান্ত নেবেন। উনি যেভাবে এগোচ্ছেন, আর্টিস্ট ফোরামও সেভাবেই এগোবে। 

Advertisement

ব্যানের মুখে পড়ে বন্ধ হয়ে গিয়েছে ম্যাজিক মোমেন্টসের দুটো সিরিয়াল ভোলে বাবা পার করেগা ও চিরসখা। লীনার প্রযোজনা সংস্থার বিরুদ্ধে আর্টিস্ট ফোরামের পক্ষ থেকে রিজেন্ট পার্ক থানাতে অভিযোগ দায়ের হয়েছে। এছাড়াও দীঘার কোস্টাল পুলিশের কাছেও রাহুলের মৃত্যু নিয়ে এফআইআর দায়ের করেছেন প্রিয়াঙ্কা। যদিও রাহুলের মৃত্যুর তদন্ত নিয়ে কোনও আপডেট সামনে আসেনি।     

POST A COMMENT
Advertisement