
দ্বিতীয়বার বিয়ের পিঁড়িতে ৫৬ বছরের মালাইকার প্রাক্তন আরবাজখান পরিবারে ফের বাজবে সানাই। আবারও বর বেশে দেখা যাবে বলিউডের ভাইজান সলমন খানের ভাই আরবাজ খানকে। মালাইকার সঙ্গে বিচ্ছেদ এবং জর্জিয়া আন্দ্রিয়ানির সঙ্গে ব্রেকআপের পর আবারও প্রেমে হাবুডুবু খাচ্ছেন ৫৬ বছর বয়সী আরবাজ। ২৪ ডিসেম্বর আরবাজ খান তাঁর বান্ধবী শৌরা খানের সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বিয়ের তারিখও নিশ্চিত হয়েছে। ৬ বছর আগে অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে আরবাজ খানের বিবাহবিচ্ছেদ হয়। তারপর মালাইকা সম্পর্কে গেছেন অর্জুন কাপুরের সঙ্গে। যদিও তাঁরা এখনও পর্যন্ত বিয়ে নিয়ে কোনও পরিকল্পনার কথা এখনও পর্যন্ত জানননি।
আরবাজ ও শৌরার প্রথম সাক্ষাত কীভাবে?
অভিনেতার আসন্ন ছবি 'পাটনা শুক্লা'-এর সেটে আরবাজ ও শৌরার প্রথম দেখা হয়। বলা হচ্ছে, দু'জনেই একে অপরের জন্য খুবই সিরিয়াস। তাড়াহুড়ো করেই চলছে এই জুটির বিয়ে। খুব ঘনিষ্ঠভাবে বিয়ে হবে। অর্থাৎ আরবাজ-শৌরার বিয়ের অনুষ্ঠানে শুধুমাত্র তাদের পরিবারের সদস্যরা এবং ঘনিষ্ঠ বন্ধুরা উপস্থিত থাকবেন।

কেন ডিভোর্স দিলেন মালাইকা অরোরা?
বান্ধবী শৌরার সঙ্গে এটি আরবাজ খানের দ্বিতীয় বিয়ে। অভিনেতার প্রথম বিয়ে হয় অভিনেত্রী মালাইকা অরোরার সঙ্গে ১৯৯৮ সালে। কিন্তু বিয়ের কয়েক বছর পর তাদের সম্পর্কে ফাটল ধরে। প্রতিবেদনে বলা হয়েছে, আরবাজের কিছু অভ্যাস মালাইকা পছন্দ করেননি। মালাইকাও এক সাক্ষাৎকারে আরবাজকে 'অসতর্ক' ব্যক্তি বলে অভিহিত করেছিলেন। দু'জনের মধ্যে দূরত্ব এতটাই বেড়ে গিয়েছিল যে ২০১৭ সালে আনুষ্ঠানিকভাবে ডিভোর্স নিয়ে দুজনেই একে অপরের থেকে আলাদা হয়ে যান।
ছেলের সঙ্গে মালাইকা-আরবাজের সম্পর্ক ভালই
মালাইকা এবং আরবাজ খানেরও একটি ছেলে রয়েছে, তাঁর নাম আরহান খান। আরহানের বয়স ২১ বছর। তিনি তাঁর বাবা-মা উভয়ের সঙ্গে একটি বিশেষ বন্ধন ভাগ করে নেন। মালাইকা ও আরবাজকে প্রায়ই ছেলের সঙ্গে সময় কাটাতে দেখা যায়। দু'জনেই ছেলের খুব কাছের।