১ জুন শেষ সম্প্রচার চিরদিনই তুমি যে আমার সিরিয়ালেরজুনের প্রথমদিনই বাংলা সিরিয়াল দুনিয়ায় ব্যাপক রদবদল। দর্শকদের জন্য একের পর এক খবর অপেক্ষা করে আছে। জি বাংলা চ্যানেলের একগুচ্ছ ধারাবাহিকের সম্প্রচারের দিনক্ষণ পুরো পালটে যাচ্ছে রাতারাতি। আর এই মেগা রদবদলে সবচেয়ে বড় কোপটি পড়ল জিতু কমল ও শিরিন পালের জনপ্রিয় ধারাবাহিক চিরদিনই তুমি যে আমার-এর ওপর। ১ জুন শেষবারের মতো সম্প্রচার হতে চলেছে এই মেগা। ইতিমধ্যেই চ্যানেলের পক্ষ থেকে জানানো হয়েছে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের মহাঅন্তিম পর্ব দেখানো হবে ১ জুন। কিন্তু একদম শেষ দিনে এসেও দর্শকদের চমকে দিয়ে বদলে গেল এই মেগার সময়।
শেষ হচ্ছে 'চিরদিনই তুমি যে আমার'
শেষদিনেও এই ধারাবাহিকের সময় বদলে দেওয়া হল। ১ জুন চিরদিনই তুমি যে আমার সিরিয়াসটি দেখার জন্য একটু বেশি রাত জাগতে হবে দর্শকদের। কারণ ওইদিন ধারাবাহিকটি বিকাল সাড়ে পাঁচটার চেনা স্লটে নয়, একেবারে গভীর রাতে ১১টায় সম্প্রচারিত হবে। জিতু-শিরিনের এই সিরিয়াল শেষবারের মতো সম্প্রচার হবে। তবে এরই সঙ্গে জি বাংলার বাকি সব ধারাবাহিকের সময়েও বদল ঘটেছে।
নতুন সিরিয়াল শুরু
১ জুন থেকে জি বাংলা শুরু হবে নতুন ধারাবাহিক 'অন্নপূর্ণার লক্ষ্মীরা'। যেখানে স্বস্তিকা-সৌম্যদীপ জুটিকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক। প্রথম দিন থেকেই এই নতুন গল্পটিকে জায়গা করে দেওয়া হচ্ছে সবচেয়ে জমজমাট সন্ধে ৭টার প্রাইম টাইম স্লটে। আর এরই সঙ্গে পুরনো মেগার টাইম স্লটও বদলে ফেলা হয়েছে।
সময় বদল
নতুন মেগার জন্য পথ ছাড়তে গিয়ে জি বাংলার একাধিক জনপ্রিয় ধারাবাহিকই নিজেদের পুরনো ঘর বদলাতে বাধ্য হয়েছে। ১ জুন থেকে নতুন সময়ে কোন কোন সিরিয়াল দেখানো হবে জেনে নিন।
সাত পাকে বাঁধা-বিকেল ৫.৩০ মিনিটে
কুসুম-সন্ধে ৬টা
কমলা নিবাস-সন্ধে সাড়ে ৬টা
তারে ধরি ধরি মনে-সন্ধে ৭.৩০ মিনিটে
পরীণিতা-রাত ৮টা
জোয়ার ভাঁটা-রাত ৮টা ৪৫ মিনিটে
কনে দেখা আলো-রাত সাড়ে নটা
আনন্দী-রাত ১০টা ১৫ মিনিটে