Mithun Chakraborty Daughter: প্রেমিকের ঠোঁটে KISS মিঠুন-কন্যা দিশানীর, বাগদান সারলেন অভিনেতার মেয়ে

অভিনেতা বেশ কয়েক বছর আগে জানিয়েছিলেন, খবরটি পেয়ে মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা তৈরি হয় তাঁর। থাকতে না পেরে সে দিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন এবং তাঁর স্ত্রী যোগিতা বালি।

Advertisement
প্রেমিকের ঠোঁটে KISS মিঠুন-কন্যা দিশানীর, বাগদান সারলেন অভিনেতার মেয়েএনগেজমেন্ট সারলেন মিঠুন-কন্যা দিশানী
হাইলাইটস
  • বাগদান সারলেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী।

বাগদান সারলেন বর্ষীয়ান অভিনেতা ও বিজেপি নেতা মিঠুন চক্রবর্তীর মেয়ে দিশানী চক্রবর্তী। বছর ২৫-এর দিশানী থাকেন লস অ্যাঞ্জেলসে। সেখানেই বাগদান সারেন মিঠুন-কন্যা। দিশানীর হবু বরের নাম মাইলস মান্টাজারিস। সোশ্যাল মিডিয়ায় মিঠুন-কন্যা নিজেই ঘোষণা করেছেন তাঁর এনগেজমেন্টের খবর। সঙ্গে এও জানিয়েছেন যে কবে বিয়ে করছেন তাঁরা।

দিশানীর সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা ছবিতে দেখা গিয়েছে, সি বিচের ধারে পাহাড়ের টিলা। সেখানেই সাদা মোমবাতি দিয়ে সাজানো হয়েছে। দিশানী পরেছেন সাদা রঙের লং গাউন। হাতে মস্ত হিরের আংটি। হাঁটু মুড়ে বিয়ের প্রস্তাব দিলেন দীর্ঘ দিনের প্রেমিক মাইলস। তিনি হলিউডে কর্মরত। পেশাগত দিকে থেকে সিনেমার ‘কালারিস্ট’ ও চিত্রগ্রহণের কাজ করেন তিনি। হবু স্বামীর ছবি দিয়ে দিশানী লেখেন, ‘আমার জীবনের সহজতম ‘হ্যাঁ’। দিশানী ও মাইলস বাগদান সেরেছেন ১২ জুন। 

দিশানী তাঁর পোস্টে নিজের বিয়ের কথাও ঘোষণা করেছেন। চলতি বছরের ৬ ডিসেম্বর ৬ ডিসেম্বর তাঁদের বিয়ে হবে। দিশানীর ছোট থেকেই অভিনেত্রী হওয়ার ইচ্ছে তাঁর। সেখানেই নিউ ইয়র্ক ফিল্ম অ্যাকাডেমিতে অভিনয় নিয়ে পড়াশোনা করেছেন তিনি। মিঠুন ও যোগিতা বালি বিয়ে করেন ১৯৭৯ সালে। তাঁদের তিন পুত্রসন্তান — মিমো, উষ্মে ও নমোশি। তিন পুত্রের পরে কন্যাসন্তানের বাবা হন মিঠুন। দিশানীকে তিনি দত্তক নিয়েছিলেন। বহু বছর আগেকার কথা। কলকাতার রাস্তা থেকে এক শিশুকন্যাকে দেখতে পান কয়েক জন পথচারী। খবর যায় পুলিশের কাছে। উদ্ধার করা হয় ওই শিশুটিকে। রাখা হয় স্বেচ্ছাসেবী সংগঠনের দায়িত্বে। খবর এসে পৌঁছোয় অভিনেতা মিঠুন চক্রবর্তীর কানে।

অভিনেতা বেশ কয়েক বছর আগে জানিয়েছিলেন, খবরটি পেয়ে মনের মধ্যে কেমন যেন একটা অস্থিরতা তৈরি হয় তাঁর। থাকতে না পেরে সে দিনই ওই স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে যোগাযোগ করেন তিনি। ওই শিশুকে দত্তক নেওয়ার সিদ্ধান্ত নেন মিঠুন এবং তাঁর স্ত্রী যোগিতা বালি। দিশানীকে দত্তক নেওয়া নিয়ে নাকি বিস্তর আইনি ঝামেলা পোহাতে হয়েছিল অভিনেতাকে। তবুও তিনি হার মানেননি। দিশানী বরাবরই বাবার জুতোয় পা গলাতে চেয়েছেন। সে ভাবেই নিজেকে প্রস্তুত করেছেন। অনেক দিন ধরেই বলিউডে দিশানীর আত্মপ্রকাশের খবর শোনা যাচ্ছে। যদিও কোন সিনেমার মাধ্যমে বলিউডে তাঁকে দেখা যাবে, সে বিষয়ে এখনও নিশ্চিত কোনও খবর মেলেনি।   

Advertisement

   

POST A COMMENT
Advertisement