Imran Khan Row: আমিরের ভাগ্নে ইমরান খান 'বিদেশি নাগরিক' হয়েও কেন CJP-র বিক্ষোভে? নোটিস ধরাল পুলিশ

১০ অক্টোবর মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির সমর্থনে পথে নেমেছিলেন তিনি। আন্দোলন থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে ছেড়েও দেওয়া হয়। তবে মুম্বই পুলিশ ইমরানের বিরুদ্ধে FIR দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার অনুচ্ছেদ ২২৩ (নির্দেশ অমান্য), ১২৬ (২) (অন্যায় ভাবে বাধাদান), ১৮৯ (২) (বেআইনি জমায়েত), ১৮৯ (৩) এবং ১৮৯ (৫)-এ মামলা হয়েছে।

Advertisement
আমিরের ভাগ্নে ইমরান খান 'বিদেশি নাগরিক' হয়েও কেন  CJP-র বিক্ষোভে? নোটিস ধরাল পুলিশইমরান খান
হাইলাইটস
  • সেই আন্দোলনে যোগ দিয়ে এবার বিপাকে অভিনেতা ইমরান খান, যিনি আমির খানের ভাগ্নেও।

ভোটচুরির অভিযোগে উত্তাল গোটা দেশ। জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি জোরাল হচ্ছে। সেই আন্দোলনে যোগ দিয়ে এবার বিপাকে অভিনেতা ইমরান খান, যিনি আমির খানের ভাগ্নেও। ইমরান এবং তাঁর বান্ধবী লেখা ওয়াশিংটনের বিরুদ্ধে এফআইআর দায়ের হয়েছে ইতিমধ্যেই। এরই মাঝে বলিউড অভিনেতাকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়ার নোটিস দিল মুম্বই পুলিশ। প্রসঙ্গত, ইমরান খান জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানের বিক্ষোভে যোগ দিয়েছিলেন। সেই সময় অভিনেতা ও তাঁর বান্ধবীকে আটক করেছিল পুলিশ। 

জানা গিয়েছে, ভারতীয় নাগরিক না হওয়া সত্ত্বেও ভারতে এই ধরনের বিক্ষোভে অংশ নেওয়ার জন্য ইমরান খানের বিরুদ্ধে অভিবাসন আইনের প্রাসঙ্গিক ধারায় অভিযোগ আনা হয়েছে। ইমরান খানকে এই নোটিসের কপিও দেওয়া হয়েছে। জানা গিয়েছে, মুম্বই পুলিশের জারি করা নোটিস অনুযায়ী ইমরানকে ২৮ অক্টোবরের মধ্যে দেশ ছাড়তে হবে। অনেকেই বলছেন, তিনি নাকি আমেরিকার নাগরিক। যদিও ইমরান ভারতীয় নন, এমন দাবির কোনও সত্যতা এখনও পাওয়া যায়নি।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Zayn Khan (@zaynmarie)

 

১০ অক্টোবর মুম্বইয়ে ককরোচ জনতা পার্টির সমর্থনে পথে নেমেছিলেন তিনি। আন্দোলন থেকে তাঁকে আটক করে পুলিশ। পরে ছেড়েও দেওয়া হয়। তবে মুম্বই পুলিশ ইমরানের বিরুদ্ধে FIR দায়ের করেছে। ভারতীয় ন্যায় সংহিতার অনুচ্ছেদ ২২৩ (নির্দেশ অমান্য), ১২৬ (২) (অন্যায় ভাবে বাধাদান), ১৮৯ (২) (বেআইনি জমায়েত), ১৮৯ (৩) এবং ১৮৯ (৫)-এ মামলা হয়েছে। পুলিশের অভিযোগের ভিত্তিতেই মামলা দায়ের হয়েছে বলে খবর। এর পরই ইমরানকে দেশ থেকে বের করে দেওয়ার দাবি জানিয়েছেন একাধিক বিজেপি নেতা-নেত্রীরা। 

ইমরান খান মুম্বই পুলিশের এই নোটিসের কোনও জবাব এখনও পর্যন্ত দেননি। মুম্বইয়ের অগাস্ট ক্রান্তি ময়দানে সিজেপির সমর্থনে প্রদর্শনে যোগ দিয়ে আটক হন বলিউড অভিনেতা ও তাঁর বান্ধবী লেখাও। এই বিক্ষোভে অংশ নেওয়া প্রায় ৪০০ জনের বেশিজনকে আটক করেছিল মুম্বই পুলিশ এবং এফআইআর দায়েরও করেছে। পুলিশের দাবি, ভারতের নাগরিক না হওয়া সত্ত্বেও ইমরান এই বিক্ষোভে যোগ দেন তাই, অভিবাসন আইন অনুযায়ী তাঁকে ২৮ অক্টোবরের মধ্য়ে দেশ ছাড়ার নোটিস দিয়েছে মুম্বই পুলিশ।  

Advertisement

 


 

POST A COMMENT
Advertisement