নীল-তৃণা ডিভোর্স গুঞ্জনটলিপাড়ার বিচ্ছেদের ঘটনা নতুন নয়। সম্প্রতি বেশ কিছু তারকা দম্পতির ডিভোর্সের ঘটনা সামনে এসেছে। বেশ কিছু মাস ধরেই টেলি দুনিয়ায় চর্চিত নীল ভট্টাচার্য ও তৃণা সাহার দাম্পত্য জীবন। চার বছর আগে রাজকীয় বিয়ে সারেন নীল ও তৃণা। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই নজরে পড়ত তাঁদের সুখী দাম্পত্য়। কিন্তু টলিপাড়ায় জোর গুঞ্জন, তাঁদের সেই রসায়নে ভাঁটা পড়েছে। দু-একটি অ্যাওয়ার্ড শো ও অন্য অনুষ্ঠানে একসঙ্গে দেখা গেলেও, তাঁদের মধ্যে নাকি আর সেই প্রেম নেই। আর এরই মাঝে শোনা যাচ্ছে, দোলে কলকাতায় থাকবেন না নীল। তৃণাকে ছেড়েই থাইল্যান্ডে যাচ্ছেন অভিনেতা।
অনেকদিন ধরেই কলকাতার বাইরে রয়েছেন নীল। মুম্বইতে হিন্দি ধারাবাহিকের কাজে মন দিয়েছেন অভিনেতা। নীল-তৃণার মধ্যে দুরত্ব তৈরি হওয়া নিয়ে গুঞ্জন অনেকদিন ধরেই শোনা যাচ্ছিল। যদিও নিজেরা এই নিয়ে মুখ খোলেননি। তৃণা কলকাতায় তাঁর সিরিয়াল পরশুরাম নিয়ে ব্যস্ত। নীলের সোশ্যাল মিডিয়ায় ঢুঁ মারলেই দেখা যাবে যে তাঁর মুম্বই ডায়েরির টুকরো ছবি। এই মুহূর্তে নীল পুনে থেকে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন।
এক সংবাদমাধ্যমকে নীল জানিয়েছেন যে অভিনয়ের মতো পেশায় পি আর’র মতো বিষয় অত্যন্ত গুরুত্বপূর্ণ। কলকাতার বাইরে বেরোলে তার ব্যাপ্তি অনেক। তাই পরিচিত পেতে ও নিজের কাজের সঠিক স্বীকৃতি পেতে বাইরের জগতেও কাজ করাটা খুব দরকার। মুম্বইয়ে কাজের সুযোগ অনেক বেশি। অভিনেতা এও বলেন যে এখন তাঁর মুম্বই-পুনে করেই কেটে যাচ্ছে। নীলের সোশ্যাল মিডিয়া স্টোরি থেকে জানা গিয়েছে যে অভিনেতা পুনে ছেড়ে থাইল্যান্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছেন। দোলে তিনি একাই কাটাবেন এখানে। সোলো ট্রিপ, তাই সঙ্গে তৃণা নেই বলেই জানিয়েছেন অভিনেতা। দোলের সময় থাইল্যান্ডে যে ‘ফুল মুন’ উৎসব হয় তাতেই নাকি যোগদান করতে চলেছেন নীল। যদিও এতে নীল-তৃণার ডিভোর্সের গুঞ্জনে ঘি যোগ হয়েছে।
২০২১ সালে রাজকীয়ভাবে বিয়ে সারেন নীল ও তৃণা। তাঁদের বিয়েতে টলিপাড়ার চেনা মুখেদের ভিড় ছিল। এসেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে বিয়ের এক-দেড় বছরের মাথাতেই তাঁদের ডিভোর্সের গুঞ্জন শোনা যায়। এই গু়্জন বারে বারে ফিরে আসে। আবার কেউ কেউ বলে থাকেন যে নীল-তৃণার চুক্তির বিয়ে। যদিও এই নিয়ে কখনই কেউ মুখ খোলেননি।