Neena Gupta Pregnancy Rumours: ৬৬ বছরে প্রেগন্যান্ট নীনা গুপ্তা? খোলসা করলেন 'বধাই হো' অভিনেত্রী

৬৬ বছর বয়সে নাকি প্রেগন্যান্ট নীনা গুপ্তা। গত কয়েকদিন ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল নেট দুনিয়ায়। বর্ষীয়ান অভিনেত্রী নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। আসলে হায়দ্রাবাদে রশ্মিকা ও বিজয় দেবেরাকোন্ডার রিসেপশনে যোগ দিয়েছিলেন তিনি।

Advertisement
৬৬ বছরে প্রেগন্যান্ট নীনা গুপ্তা? খোলসা করলেন 'বধাই হো' অভিনেত্রীনীনা গুপ্তা
হাইলাইটস
  • ৬৬ বছর বয়সে নাকি প্রেগন্যান্ট নীনা গুপ্তা।

৬৬ বছর বয়সে নাকি প্রেগন্যান্ট নীনা গুপ্তা। গত কয়েকদিন ধরেই এই গুঞ্জন শোনা যাচ্ছিল নেট দুনিয়ায়। বর্ষীয়ান অভিনেত্রী নাকি দ্বিতীয়বার মা হতে চলেছেন। আসলে হায়দ্রাবাদে রশ্মিকা ও বিজয় দেবেরাকোন্ডার রিসেপশনে যোগ দিয়েছিলেন তিনি। পাপারাৎজিদের তোলা ছবি-ভিডিও সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনের একাংশ দাবি করে বসেন যে নীনা গুপ্তার বেবিবাম্প উঁকি মারছে তাঁর শাড়ি থেকে। তবে এবার এই গুঞ্জন নিয়ে মুখ খুললেন স্বয়ং নীনা। 

বলিউড হাঙ্গামাকে দেওয়া এক সাক্ষাৎকারে নীনা গুপ্তা তাঁর প্রেগন্যান্সির গুঞ্জন নিয়ে করা প্রশ্ন শুনেই হাসিতে ফেটে পড়েন। তিনি বলেন, আমার এটুকুই দরকার, বাস্তব জীবনে বধাই হো। প্রসঙ্গত, এই বধাই হো ছবিতে নীনা গুপ্তা অন্তঃসত্ত্বা হয়েছিলেন অনেক বেশি বয়সে। বক্স অফিসে সেই সিনেমা বেশ চর্চিত ছিল। তবে বাস্তব জীবনে নীনা গুপ্তা দ্বিতীয়বার মা হচ্ছেন না, তাঁর একটি মাত্র মেয়ে মাসাবা গুপ্তা। 

রশ্মিকা-বিজয়ের রিসেপশনের ছবি-ভিডিও ভাইরাল হতেই ৬৬ বছরের অভিনেত্রীর প্রেনন্যান্সির গুঞ্জন ছড়িয়ে পড়ে দাবানলের মতো। একাধিক পোস্টে নেট ব্যবহারকারীরা দাবি করেন যে অভিনেত্রীর বেবিবাম্প উঁকি মারছে। অভিনেত্রী জানিয়েছেন যে তাঁর জীবনে কোনও বধাই হো পরিস্থিতি তৈরি হয়নি। তিনি অন্তঃসত্ত্বা নন। আসলে তাঁর শাড়ির কাপড়টা এতটাই মোটা ছিল যে, ওই অনুষ্ঠানে তাঁকে মোটা লাগছিল। অভিনেত্রী আরও বলেন, কিন্তু আমি বলতে চাই, এই বয়সে এসে আমার অন্তঃসত্ত্বা নিয়ে যে গুঞ্জন ছড়িয়েছে, তা আমার ভাল লেগেছে।  এই বিষয়টা এটাই প্রমাণ করে যে, আমরা একটা দেশ ও জাতি হিসেবে উন্নত হচ্ছি। 

নীনা গুপ্তাকে নিয়ে অতীতে কম বিতর্কের সৃষ্টি হয়নি। ১৯৮০ সালে প্রাক্তন ক্রিকেটার ভিভ রিচার্ডের সঙ্গে তাঁর প্রেমের সম্পর্ক, সেই সময় শিরোনাম দখল করেছিল। নীনা প্রেগন্যান্ট হয়েছিলেন বিয়ে না করেই এবং সিঙ্গল মাডার হিসাবে মাসাবাকে বড় করে তুলেছেন। সেই সময় তাঁর এই সাহসী পদক্ষেপ একদিকে যেমন প্রশংসা পেয়েছিল তেমনি সমালোচিত হন অভিনেত্রী। আজ তাঁর সেই কন্যা মাসাবা গুপ্তা নামজাদা ফ্যাশন ডিজাইনার। যদিও অনেক পরে অবশ্য অভিনেত্রীর জীবনে সুখ আসে। ২০০৮ সালে দিল্লির চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট বিবেক মেহরার সঙ্গে গাঁটছড়া বেঁধেছিলেন তিনি। 

Advertisement

 

POST A COMMENT
Advertisement