Radha Madhab Serial: এবার ছোট পর্দায় রাধা-কৃষ্ণের প্রেমলীলা! কবে থেকে শুরু 'রাধা মাধব'?

ধারাবাহিকের যে ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যায়, গাছ তলায় দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। সামনে একটি বিশাল বড় সরোবর যেখানে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাঁস। তারপরেই দেখা যায় কৃষ্ণের বাঁশি শুনে ছুটে আসছেন রাধা। দুজনকে একসঙ্গে দোলনায় বসে তুলতেও দেখতে পাওয়া যায়।

Advertisement
এবার ছোট পর্দায় রাধা-কৃষ্ণের প্রেমলীলা! কবে থেকে শুরু 'রাধা মাধব'?রাধা মাধব সিরিয়াল
হাইলাইটস
  • যে কোনও ভক্তিমূলক ও আধ্যাত্মিক ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নেয়।

যে কোনও ভক্তিমূলক ও আধ্যাত্মিক ধারাবাহিক দর্শকদের মনে জায়গা করে নেয়। ইতিমধ্যেই জি বাংলাতে শুরু হয়ে গিয়েছে সতীপীঠ কালীঘাট। যেখানে কালীঘাট মন্দিরের অজানা কাহিনীকে তুলে ধরা হবে। পিছিয়ে থাকবে কেন প্রতিদ্বন্দ্বী চ্যানেল। একমাস আগেই স্টার জলসা ঘোষণা করেছিল তাদের নতুন ধারাবাহিক রাধা মাধব। সিরিয়ালের প্রথম ঝলকও সামনে আনা হয়েছে। বহুদিন পর কৃষ্ণলীলা নিয়ে কোনও সিরিয়াল আসতে চলেছে ছোটপর্দায়। কিন্তু প্রধান ভূমিকায় কে কে রয়েছেন?

ধারাবাহিকের যে ঝলক প্রকাশ্যে এসেছে সেখানে দেখতে পাওয়া যায়, গাছ তলায় দাঁড়িয়ে এক মনে বাঁশি বাজাচ্ছেন কৃষ্ণ। সামনে একটি বিশাল বড় সরোবর যেখানে ঘুরে বেড়াচ্ছে বেশ কয়েকটি হাঁস। তারপরেই দেখা যায় কৃষ্ণের বাঁশি শুনে ছুটে আসছেন রাধা। দুজনকে একসঙ্গে দোলনায় বসে তুলতেও দেখতে পাওয়া যায়। কিন্তু ছোটপর্দায় কে কৃষ্ণ আর কে রাধা হচ্ছেন, তা দেখানো হয়নি। তবে তা নিয়ে চর্চা কিন্তু বেশ তুঙ্গে। 

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Star Jalsha (@starjalsha)

চ্যানেলের তরফ থেকে এই বিষয় নিয়ে কিছু না জানানো হলেও গুঞ্জন, এই ধারাবাহিকে অভিনয় করতে পারেন রাজদীপ গোস্বামী এবং জয়িতা সান্যাল। এর আগে রাজদীপকে বেশ করেছি প্রেম করেছি সিরিয়ালে দেখা গিয়েছিল। এর আগে রাজদীপকে আনন্দী সহ বেশ কিছু সিরিয়ালে কাজ করতে দেখা যায়। বাংলা টেলিভিশনে প্রথমবার আসছে রাধা মাধব।’ আর এই সিরিয়ালে কৃষ্ণ চরিত্রে রাজদীপকে দেখা যাবে বলে জোর গুঞ্জন শোনা যাচ্ছে। অপরদিকে, জনয়িতাকে আগে সান বাংলার রূপমতী সিরিয়ালে দেখা গিয়েছে। 

ছবি সৌজন্যে: ফেসবুক

টলিউডের অন্দর থেকে আরও শুনতে পাওয়া যাচ্ছে, এই ধারাবাহিকের প্রযোজনার দায়িত্বে থাকতে পারে ফোর্থ ডাইমেনশন প্রোডাকশন হাউজ। যদিও এই বিষয় নিয়ে চ্যানেল বা প্রযোজনা সংস্থার তরফ থেকে কিছুই জানানো হয়নি। কে অভিনয় করবেন বা কারা মুখ্য ভূমিকায় থাকবেন, ক দেখানো হবে এই সবকিছু জানা যাবে সিরিয়ালের প্রথম প্রোমো প্রকাশ্যের পর।

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

সোমবার থেকে জি বাংলায় শুরু হয়েছে সতীপীঠ কালীঘাট। কালীঘাট মন্দিরের অজানা কাহিনী নিয়ে তৈরি এই ধারাবাহিক। যেখানে টেলিভিশনের তাবড় তাবড় অভিনেতাদের দেখা যাচ্ছে। এই সিরিয়াল জি বাংলা প্রতিদিন রাত সাড়ে নটায় দেখানো হচ্ছে। 

POST A COMMENT
Advertisement