Sa Re Ga Ma Pa Winner: এ বছরের 'সারেগামাপা' চ্যাম্পিয়ন উত্তরবঙ্গের আয়ুষ, ট্রফি ছাড়াও আর কী কী পেলেন?

টেলিভিশন পর্দার অন্যতম সেরা মিউজিক্যাল রিয়্যালিটি শো ‘জি বাংলা সারেগামাপা ২০২৫–২৬’। রবিবার ছিল এই শোয়ের ফিনালে। যেখানে সেরার শিরোপা কেড়ে নেন ইসলামপুরের ছেলে আয়ুষ। দীর্ঘ কয়েক মাসের কঠিন লড়াই, সুরের পরীক্ষা এবং রুদ্ধশ্বাস মুহূর্ত পার করে ট্রফি এখন তাঁর হাতে।

Advertisement
এ বছরের 'সারেগামাপা' চ্যাম্পিয়ন উত্তরবঙ্গের আয়ুষ, ট্রফি ছাড়াও আর কী কী পেলেন?  সারেগামাপা-এর বিজয়ী আয়ুষ গুপ্তা
হাইলাইটস
  • বাংলা রিয়্যালিটি শোগুলির মধ্যে অন্যতম হল সারেগামাপা।

বাংলা রিয়্যালিটি শোগুলির মধ্যে অন্যতম হল সারেগামাপা। প্রতি বছর জি বাংলায় এই গানের শোয়ের মাধ্যমে নতুন নতুন প্রতিভাদের জন্ম হয়। বাংলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিযোগীরা আসেন তাঁদের প্রতিভা প্রকাশের জন্য। প্রায় ৮-৯ মাস ধরে চলা সা রে গা মা পা ২০২৬-এর বিজয়ী হলেন আয়ুষ গুপ্তা। তিনি প্রথম থেকেই দর্শক ও বিচারকদের মন জয় করতে সফল হয়েছেন। তাঁর কন্ঠ সকলকে মুগ্ধ করেছিল। প্রথম থেকেই বিচারকদের খুব প্রিয় ছিলেন আয়ুষ। 

টেলিভিশন পর্দার অন্যতম সেরা মিউজিক্যাল রিয়্যালিটি শো ‘জি বাংলা সারেগামাপা ২০২৫–২৬’। রবিবার ছিল এই শোয়ের ফিনালে। যেখানে সেরার শিরোপা কেড়ে নেন ইসলামপুরের ছেলে আয়ুষ। দীর্ঘ কয়েক মাসের কঠিন লড়াই, সুরের পরীক্ষা এবং রুদ্ধশ্বাস মুহূর্ত পার করে ট্রফি এখন তাঁর হাতে। চ্যাম্পিয়ন হওয়ার পর পরই সোশ্যাল মিডিয়ায় নিজের অফুরন্ত আবেগ ও কৃতজ্ঞতা প্রকাশ করে একটি দীর্ঘ পোস্ট শেয়ার করেছেন আয়ুষ। ‘জিরো থেকে চ্যাম্পিয়ন’ হওয়ার এই অসামান্য জার্নিতে তিনি কীভাবে পাশে পেয়েছেন দর্শক এবং তাঁর মেন্টরদের, সেই গল্পই ভাগ করে নিলেন চোখের জলে।

আয়ুষ ছাড়াও প্রথম পাঁচে জায়গা করে নিয়েছিলেন গীতশ্রী চৌধুরী, সৃজন পোড়ল, সায়ন্তনী ঘোষ, বিশ্বপ্রিয় চক্রবর্তী। তবে প্রথম রাউন্ডে বাদ পড়েন বিশ্বপ্রিয়। উত্তর দিনাজপুরের ইসলামপুর শহরের আলুপট্টির এক সাধারণ পরিবারের ছেলে আজ গোটা বাংলার পরিচিত মুখ। জি বাংলার জনপ্রিয় রিয়্যালিটি শো ‘সা রে গা মা পা’-র মঞ্চে গত ৮-৯ মাস ধরে নিজের সুরের জাদুতে দর্শকদের মন জয় করেছিল আয়ুষ গুপ্তা। এবার ফাইনালে জিতে শুধু পরিবার নয়, গর্বিত করল গোটা ইসলামপুর, উত্তর দিনাজপুর জেলা তথা উত্তরবঙ্গকে।

 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Ayush Gupta (@ayushofficial19)

Advertisement

ছোটবেলা থেকেই পড়াশোনার পাশাপাশি গানের প্রতি ছিল তার গভীর অনুরাগ। সময় পেলেই গান নিয়ে চর্চা করত সে। তবে পথটা মোটেও সহজ ছিল না। অনেক সময়ই শুনতে হয়েছে নানা কটাক্ষ— ‘গান গেয়ে কী হবে?’ কিন্তু সেই প্রশ্নের উত্তর আজ নিজের সাফল্য দিয়েই দিয়েছে আয়ুষ। ট্রফি ছাড়াও ঢালাও উপহার আর প্রাইজ মানি পেয়েছেন তিনজনেই। আয়ুষের হাতে ট্রফি ছাড়াও উঠেছে এসইউভি-র চাবি, সোনার গয়নার সেট এবং মোট ছয় লক্ষ টাকা প্রাইজ মানি। এই শোয়ে বিচারকের আসনে ছিলেন রথীজিৎ ভট্টাচার্য, শান্তনু মৈত্র, জিৎ গাঙ্গুলী, রূপম ইসলাম, কৌশিকী চক্রবর্তী, অন্তরা মিত্র, শুভমিতা ব্যানার্জি, জোজো মুখার্জি, ইমন চক্রবর্তী, রূপঙ্কর বাগচী, শ্রীরাধা বন্দ্যোপাধ্যায় এবং সঞ্চালনার ভূমিকায় ছিলেন আবির চ্যাটার্জি। 

POST A COMMENT
Advertisement