Nusrat Jahan Viral Video: 'বেবি' বললে খুশি! ছেলেবেলায় ফিরে যেতে এই কাণ্ড করলেন নুসরত

সন্তান, কাজ হাজারও ব্যস্ততার মাঝেও অনুরাগীদের সামনে নিজেকে মেলে ধরতে  মোটেও মিস করেন না অভিনেত্রী নুসরত জাহান। এরই মধ্যে আবার এদিক সেদিকে প্রেমিক যশের সঙ্গে বিদেশ সফরও করে ফেলছেন। মা হওয়ার পর ফের পুরনো চাবুক ফিগারেই ধরা দিচ্ছেন অভিনেত্রী। তাঁর স্টাইল স্টেটমেন্ট, ফ্ল্যাট অ্যাবস নজর কেড়েছে নেটিজেনদের। তাঁর সোশ্যাল মিডিয়া রিলসেও হইচই পড়েছে নেটদুনিয়ায়।

Advertisement
 'বেবি' বললে খুশি! ছেলেবেলায় ফিরে যেতে এই কাণ্ড করলেন নুসরতঅভিনেত্রী-সাংসদ নুসরত জাহান/ ছবি: ইনস্টাগ্রাম
হাইলাইটস
  • অনুরাগীদের সামনে নিজেকে মেলে ধরতে  মোটেও মিস করেন না অভিনেত্রী নুসরত জাহান
  • এরই মধ্যে আবার এদিক সেদিকে প্রেমিক যশের সঙ্গে বিদেশ সফরও করে ফেলছেন
  • মা হওয়ার পর ফের পুরনো চাবুক ফিগারেই ধরা দিচ্ছেন অভিনেত্রী

সন্তান, কাজ হাজারও ব্যস্ততার মাঝেও অনুরাগীদের সামনে নিজেকে মেলে ধরতে  মোটেও মিস করেন না অভিনেত্রী নুসরত জাহান। এরই মধ্যে আবার এদিক সেদিকে প্রেমিক যশের সঙ্গে বিদেশ সফরও করে ফেলছেন। মা হওয়ার পর ফের পুরনো চাবুক ফিগারেই ধরা দিচ্ছেন অভিনেত্রী। তাঁর স্টাইল স্টেটমেন্ট, ফ্ল্যাট অ্যাবস নজর কেড়েছে নেটিজেনদের। তাঁর সোশ্যাল মিডিয়া রিলসেও হইচই পড়েছে নেটদুনিয়ায়।

সামনে অনেকগুলি ছবির প্রজেক্ট রয়েছে নুসরতের হাতে। এরমধ্যেও অনুরাগীদের আনন্দ দিতে নিয়মিত রিলস বানিয়ে চলেছেন অভিনেত্রী। সম্প্রতি পোস্ট করা একটি রিলসে নুসরতকে দেখা যায় নীল, সবুজ, চোখে, মোটা মোটা ঠোঁটে। রিলসের গানের লাইন,বেবি বললে কী খুশি হবেন তিনি", তাঁর উত্তর,"বিলকুল, হ্যাঁ"। মিষ্টি এই ভিডিওতে যেন ছেলেবেলায় ফিরে গিয়েছেন অভিনেত্রী। ভিডিওটি মজাদার হলেও, সেই একাংশের ট্রোলের মুখে পড়তে হয় তাঁকে। কিন্তু তাতে থোড়াই কেয়ার অভিনেত্রীর!

ডেনিম জিন্স ও কালারফুল ক্রপ টপে সম্প্রতি বেশ কিছু ছবি পোস্ট করেন নুসরত। তাতেই বয়ে যায় লাইকের বন্যা। কী দুর্দান্ত ট্রান্সফরমেশন ঘটিয়েছেন তিনি, তা এই ছবি দেখেই স্পষ্ট। 

সম্প্রতি, যশের সঙ্গে রমজান কাটানোর টুকরো টুকরো ছবি, ভিডিওও শেয়ার করেন অভিনেত্রী। সন্তান, যশ, সংসার, অভিনয়, রাজনীতি নিয়ে ব্যস্ততার মাঝে অনুরাগীদের বিনোদন দিতে মোটেও ভোলেন না নুসরত। সম্প্রতি, গোলাপি টু পিস লং ড্রেসে ফটোশ্যুটের ছবি শেয়ার করে নজর কাড়েন অভিনেত্রী। 

বরাবরের মতোই, সমান গ্ল্যামার নিয়ে ধরা দিয়েছেন তিনি। এখন অপেক্ষা তাঁর কাজের মুক্তির। সাফল্যের দিকে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার। 

POST A COMMENT
Advertisement