Tele Actress Sexual Harassment: ফোনে নগ্ন ছবি সঙ্গে হুমকি ভয়েস মেসেজ, যৌন হেনস্থার শিকার টেলি অভিনেত্রী

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ও টেলিপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিনোদন জগতের সহকর্মী এবং অনুরাগী মহল এই ঘটনায় সোচ্চার হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। চাঁদনির পোস্টে অনেকেই জানিয়েছেন যে তিনি যেন পুলিশের কাছে যান। বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ চাঁদনী সাহা।

Advertisement
ফোনে নগ্ন ছবি সঙ্গে হুমকি ভয়েস মেসেজ, যৌন হেনস্থার শিকার টেলি অভিনেত্রীযৌন হেনস্থার শিকার এই অভিনেত্রী
হাইলাইটস
  • এবার অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিধায়ক অগ্নিমিত্রা পাল ও অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের কাছে এক গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য চাইলেন।

টেলিভিশনের চেনা মুখ চাঁদনি সাহা। এই মুহূর্তে তাঁকে দেখা যাচ্ছে জোয়ার ভাঁটা সিরিয়ালে। এবার অভিনেত্রী সোশ্যাল মিডিয়ায় বিধায়ক অগ্নিমিত্রা পাল ও অভিনেতা-রাজনীতিবিদ রুদ্রনীল ঘোষের কাছে এক গুরুত্বপূর্ণ বিষয়ে সাহায্য চাইলেন। সোশ্যাল মিডিয়ার পোস্টেই চাঁদনি দাবি করেছেন যে তিনি সাইবার হেনস্থা ও যৌন হয়রানির শিকার হয়েছেন।  এই বিষয়ে উপযুক্ত পদক্ষেপ ও বিচারের দাবি জানিয়ে অগ্নিমিত্রা পাল ও রুদ্রনীলের কাছে চিঠি লিখে সাহায্য চেয়েছেন। 

ঠিক কী ঘটেছে চাঁদনির সঙ্গে? নিজের সঙ্গে হওয়া এই ঘটনাগুলিকে তুলে ধরে চাঁদনি তাঁর দীর্ঘ পোস্টের মাধ্যমে জানান যে 'ঋক চক্রবর্তী' নামের এক ব্যক্তি, যিনি যাত্রা পালার জন্য শিল্পীদের সমন্বয় (coordination) করেন, একটি নতুন যাত্রা প্রজেক্টের জন্য কয়েক মাস ধরে চাঁদনির সঙ্গে যোগাযোগ করছিলেন। তবে কাজের ব্যস্ততার কারণে চাঁদনি সেই কাজটিতে না করে দেন। অভিনেত্রী জানিয়েছেন যে এতদিন ওই ব্যক্তি কথা বলার সময়ে অত্যন্ত মার্জিত আচরণ করতেন এবং দিদি বলে সম্বোধন করতেন। কিন্তু হঠাৎ করেই ঋক নামের ওই ব্যক্তি সম্প্রতি চাঁদনির হোয়াটসঅ্যাপ নম্বরে অত্যন্ত অশালীন ও নগ্ন ছবি পাঠান এবং সঙ্গে কিছু হুমকিমূলক ভয়েস নোটও পাঠান।

ছবি সৌজন্যে: ফেসবুক

চাঁদনি এও জানান যে এই মেসেজ পাঠানোর পর পরই ওই ব্যক্তি অভিনেত্রীকে হোয়াটসঅ্যাপে ব্লক করে দেন। চ্যাটে 'Disappearing Messages' অপশন চালু ছিল, যা চাঁদনি তৎক্ষণাৎ বন্ধ করে দেন যাতে প্রমাণের সমস্ত তথ্য সুরক্ষিত থাকে। এরপরই চাঁদনি অগ্নিমিত্রা পাল ও রুদ্রনীল ঘোষের কাছে আর্জি জানিয়ে বলেন যে তাঁরা যেন বিষয়টিতে নজর দেন। দুই বিজেপি বিধায়কের কাছে চিঠি লিখে নিজের নিরাপত্তা ও বিচার চেয়ে আবেদন জানিয়েছেন অভিনেত্রী। চাঁদনি জানিয়েছেন যে কোন মহিলাই যেন কাজের ক্ষেত্রে বা ব্যক্তিগত জীবনে এই ধরনের হেনস্থা ও মানসিক যন্ত্রণার মধ্য দিয়ে যেতে না হয়। 

ছবি সৌজন্যে: ফেসবুক

ঘটনাটি প্রকাশ্যে আসতেই নেটপাড়ায় ও টেলিপাড়ায় তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। বিনোদন জগতের সহকর্মী এবং অনুরাগী মহল এই ঘটনায় সোচ্চার হয়ে অভিযুক্তের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন। চাঁদনির পোস্টে অনেকেই জানিয়েছেন যে তিনি যেন পুলিশের কাছে যান। বাংলা টেলিভিশনের অন্যতম পরিচিত মুখ চাঁদনী সাহা। আগে মুখ্য চরিত্রে দেখা গেলেও, বর্তমানে অভিনেত্রীকে পার্শ্বচরিত্রেই দেখা যায়। সোশ্যাল মিডিয়ায় খুবই সক্রিয় থাকেন। জীবনের নানা খুঁটিনাটি সকলের সঙ্গে ভাগ করে নেন তিনি। বারবার আলোচনার কেন্দ্রবিন্দুতেও থেকেছেন চাঁদনী।   

Advertisement

POST A COMMENT
Advertisement