Sayak Beef Case: 'রাগের মাথায় থানায় গিয়েছিলাম, বুঝে-শুনে চলব,' ওয়েটারের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষমাপ্রার্থী সায়ক

পার্ক স্ট্রিটের জনপ্রিয় পাবে মাটনের বদলে বিফ স্টেক দেওয়া নিয়ে তুমুল বিতর্ক। এবার প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভ্লগার সায়ক। জানালেন পুলিশে দায়ের করা অভিযোগ তুলে নিচ্ছেন তিনি।

Advertisement
'রাগের মাথায় থানায় গিয়েছিলাম, বুঝে-শুনে চলব,' ওয়েটারের বিরুদ্ধে অভিযোগ তুলে ক্ষমাপ্রার্থী সায়ক সায়ক চক্রবর্তী
হাইলাইটস
  • পাবে মাটনের বদলে বিফ স্টেক দেওয়া নিয়ে বিতর্ক
  • প্রকাশ্যে ক্ষমা চাইলেন ভ্লগার সায়ক
  • পুলিশে দায়ের করা অভিযোগ তুলে নিচ্ছেন তিনি

পার্ক স্ট্রিটের রেস্তোরাঁয় মাটনের বদলে বিফ স্টেক পরিবেশনের অভিযোগ ঘিরে তুলকালাম। নেটপাড়ায় নেগেটিভ কমেন্টের বন্যা বইতেই এবার আরও একটি পোস্ট করে ক্ষমা চাইলেন পরিচিত ভ্লগার সায়ক চক্রবর্তী। 'ব্রাহ্মণের ছেলেকে গোমাংস খাওয়ানোর' অভিযোগ তুলেছিলেন তিনি। তাঁর অভিযোগের ভিত্তিতেই গ্রেফতার করা হয়েছিল জনপ্রিয় বার ও রেস্তোরাঁর সেই ওয়েটারটিকে। তবে নিজের পুলিশ কমপ্লেন তুলে নিচ্ছেন সায়ক। সঙ্গে এ-ও জানাচ্ছেন, এবার থেকে তিনি ভ্লগিং এবং কন্টেন্ট ক্রিয়েশনের ক্ষেত্রে আরও বেশি সতর্ক থাকবেন, এড়িয়ে চলবেন বিতর্কিত ইস্যুগুলি। 

কী বললেন সায়ক?
ফেসবুক পোস্টে সায়ক বলেন, 'রাগের মাথায় থানায় গিয়েছিলাম। এই ভুলে অলি পাবের ক্যাসুয়াল অ্যাপ্রোচে আমার মাথার ঠিক ছিল না।' তিনি এ-ও জানিয়েছেন, বিফ কোনওদিন খাননি। তবে এবার থেকে তিনি বুঝে শুনেই চলবেন। সর্বোপরি ওই ওয়েটার এবং জনৈক পাবের বিরুদ্ধে পুলিশের দায়ের করা অভিযোগ তুলে নিচ্ছেন বলে পোস্টে লিখেছেন সায়ক। 

ওই ভ্লগার আরও লিখেছেন, 'হতে পারে আমার রিয়্যাকশন ভুল ছিল। আমি দুঃখিত। ভবিষ্যতে ভ্লগ বানানোর ক্ষেত্রে আমি এই ধরনের বিতর্কে জড়াতে চাই না। আমার হিন্দু-মুসলিমে সমস্যা নেই। আমি নিজের কিছু আচার মেনটেইন করতে চাই। আমার ভ্লগ আর কিছু ইনস্টাগ্রাম কন্টেন্ট সবাইকে এক হয়ে থাকার কথা আগেও বলত, পরেও বলবে। অনিচ্ছাকৃত ঘটনার জন্য আবারও দুঃখিত।'

সায়ক দুঃখপ্রকাশ করলেও নেটপাড়ার একাংশ তাঁর বিরুদ্ধে বেজায় চটেছেন। অধিকাংশই মনে করছেন, সায়ক নিজেকে ব্রাহ্মণের ছেলে এবং ওই ওয়েটারকে তাঁর ধর্ম পরিচয় জিজ্ঞাসা করে বিষয়টিকে জাত-ধর্মের রাজনীতির দিকে ঠেলে দিয়েছেন। অনেকের মতে, সস্তায় পাবলিসিটি পাওয়ার চেষ্টায় এমনটা করেছেন ওই ভ্লগার। সব মিলিয়ে গত ২ দিন ধরে পার্কস্ট্রিটের রেস্তোরাঁর এই ঘটনাকে ঘিরে সরগরম হয়ে রয়েছে নেটপাড়া। 

Sayak Beef Case
সায়কের ফেসবুক পোস্ট

বিবৃতি দিয়েছে পার্ক স্ট্রিটের রেস্তোরাঁও
ওই রেস্তোরাঁর কর্মী, যিনি ভুলবশত সায়ক ও তাঁর বন্ধুদের গোমাংস পরিবেশন করেছিলেন, তিনি হাজতে। এই পরিস্থিতিতে গত ২ দিন ধরে বন্ধ জনপ্রিয় এই রেস্তোরাঁও। রবিবার এই মর্মে একটি বিবৃতি পেশ করেছে পাবটি। তিনি বলেন, 'নিজেদের অফিসিয়াল সোশ্যাল মিডিয়া পেজে এই পাব-রেস্তোরাঁ বিবৃতি জারি করে বলেছে, ৩০ জানুয়ারি রাতে আমাদের এক বেয়ারা অনিচ্ছাকৃতভাবে একটি গুরুতর ভুল করে ফেলেন। কারও ভাবাবেগে আঘাত করার কোনও উদ্দেশ্য ছিল না। ওঁর ভুলের জন্য আমরা মন থেকে ক্ষমা চাইছি। এবং অজান্তে ক্রেতার ভাবাবেগে আঘাত করার জন্য আমরা দুঃখিত। এর পাশাপাশি তারা বিবৃতিতে এও বলেন, জাত, ধর্ম-বর্ণ নির্বিশেষে সকলের প্রতি সম্মানের ভিত্তিতেই আমাদের অলি পাব দাঁড়িয়ে রয়েছে।'

Advertisement

 

POST A COMMENT
Advertisement