
তনুশ্রী গোস্বামী ও তাঁর স্বামীটেলিভিশনের খুবই চেনা মুখ তনুশ্রী গোস্বামী। পার্শ্বচরিত্রে অভিনয় করেও তিনি টেলি ইন্ডাস্ট্রিতে নিজের পাকা জায়গা কায়েম করে রেখেছেন। 'নিম ফুলের মধু' সিরিয়ালে তনুশ্রীর 'মেজ'-র চরিত্র দর্শকদের ভারী পছন্দ হয়েছিল। অভিনেত্রীকে শেষবার দেখা যায় 'বুলেট সরোজিনী' সিরিয়ালে। সদাই হাস্যমুখের এই অভিনেত্রী সোশ্যাল মিডিয়াতেও ভীষণভাবে অ্যাক্টিভ। কিন্তু বেশ কদিন ধরে সমস্যায় রয়েছেন তনুশ্রী। সোশ্যাল মিডিয়াতে আভাস দিলেও পুরোটা জানাননি, ঠিক হয়েছে অভিনেত্রীর?
তনুশ্রীর পরিবারের ওপর দিয়ে ঝড় বয়ে গিয়েছে। আচমকাই অসুস্থ হয়ে পড়েছিলেন অভিনেত্রীর স্বামী। ব্রেন টিউমার ধরা পড়ে তাঁর। আর সেই সময় অভিনেত্রীর হাতে কাজও ছিল না। বাড়িতেই বসে ছিলেন সেই সময়। আর তারই মাঝে স্বামীর এরকম অসুস্থতা আরও চিন্তা বাড়িয়ে দিয়েছিল তাঁর। তনুশ্রী এক সংবাদমাধ্যমকে জানিয়েছেন যে আগে তাঁর স্বামীর ব্রেন টিউমার হয়েছিল। কিন্তু তা ফের ফিরে আসবে সেটা বুঝতে পারেননি তনুশ্রী বা তাঁর স্বামী কেউই।

তবে এখন তনুশ্রী অনেকটাই স্বস্তিতে। কারণ স্বামীর অস্ত্রোপচার সফল হয়েছে। বাড়িতেও নিয়ে এসেছেন স্বামীকে। শুধু সেলাই কাটা বাকি আছে। এখন অনেকটাই ভাল আছেন তনুশ্রীর স্বামী। এই ঘটনার কারণে তনুশ্রী নিজেও সোশ্যাল মিডিয়া থেকে দূরেই ছিলেন বেশ কয়েকদিন। তবে আবারও তাঁকে দেখা যাচ্ছে নেট দুনিয়ায়। এক অ্যাওয়ার্ড শোতেও তাঁর উপস্থিতি নজরে পড়েছে। তনুশ্রীর স্বামী পরশপাথর ব্যান্ডের বাদ্যশিল্পী। সামনে নতুন করে অনুষ্ঠান হওয়ার কথা এই গানের দলের। ফলে তা নিয়েও চিন্তায় রয়েছেন তনুশ্রী।
বাংলা সিরিয়ালের জনপ্রিয় মুখ হিসাবে তিনি কাজ করে চলেছেন বহু বছর ধরে। জনপ্রিয় ধারাবাহিক নিম ফুলের মধু-তে তাঁর ললিতা চকিত্রটি খুব প্রশংসা পেয়েছিল। এর আগে সাথী, সোনা রোদের গান, কোন গোপনে মন ভেসেছে-র মতো ধারাবাহিকে তাঁকে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে তাঁকে। নেচিবাচক থেকে ইতিবাচক সব ক্ষেত্রেই তাঁর অভিনয় দর্শকদের মন কেড়েছে। আবার নতুন করে ধারাবাহিকে কাজ শুরু করেছেন তিনি।