Jisshu Nilanjana Divorce: 'এটা এমন এক সমাপ্তি', নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট, যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স?

গত দু বছর ধরে আলাদা থাকছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। টলিউডের এক সময়কার পাওয়ার কাপল যিশু ও নীলাঞ্জনার আলাদা হওয়ার খবর সামনে আসর পর অনেকেই অবাক হয়েছিলেন। মা অঞ্জনা ভৌমিকের চলে যাওয়া আর তারপরই স্বামী যিশু সেনগুপ্তের সঙ্গে দাম্পত্যে ভাঙন, সবটা মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নীলাঞ্জনা।

Advertisement
'এটা এমন এক সমাপ্তি', নীলাঞ্জনার ইঙ্গিতপূর্ণ পোস্ট, যিশুর সঙ্গে পাকাপাকি ডিভোর্স?যিশু-নীলাঞ্জনা
হাইলাইটস
  • গত দু বছর ধরে আলাদা থাকছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা।

গত দু বছর ধরে আলাদা থাকছেন যিশু সেনগুপ্ত ও নীলাঞ্জনা শর্মা। টলিউডের এক সময়কার পাওয়ার কাপল যিশু ও নীলাঞ্জনার আলাদা হওয়ার খবর সামনে আসর পর অনেকেই অবাক হয়েছিলেন। মা অঞ্জনা ভৌমিকের চলে যাওয়া আর তারপরই স্বামী যিশু সেনগুপ্তের সঙ্গে দাম্পত্যে ভাঙন, সবটা মিলিয়ে মানসিকভাবে ভেঙে পড়েছিলেন নীলাঞ্জনা। দুই মেয়ে সারা-জারাকে আঁকড়ে জীবনে নতুন ইনিংস শুরু করেছেন। নিজের মতো করে প্রযোজনার কাজও সামাল দিচ্ছেন। শুক্রবার গভীর রাতে কৃতজ্ঞ চিত্তে সোশ্যাল মিডিয়ায় জানান দিলেন এক অধ্যায় সমাপ্তির কথা। আর তাতেই যিশুর সঙ্গে তাঁর পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদের (Divorce) জল্পনায় ঘি পড়েছে। 

শুক্রবার রাতে কী লিখলেন প্রযোজক নীলাঞ্জনা? গোলাপি রঙের কার্ডে সাদা রং দিয়ে লেখা, 'অর্থহীন বলেই যে কোনও কিছু শেষ হচ্ছে, তেমন নয়। বরং সেটা থেকে যা শেখার ছিল, তার কাজ শেষ হয়ে গিয়েছে। আর এই অধ্যায়টা শেষ করার সময়ে আমার মনে শুধুই একরাশ কৃতজ্ঞতা। কারণ আমি যখন নিজেকে চিনতাম না, তখন এটা আমাকে মর্যাদা ধরে রাখতে শিখিয়েছে। নীরবেই আমার মধ্যে স্বাধীনচেতা সত্ত্বা গড়েছে। এবং আপোষহীন আত্মসম্মানবোধের পাঠ দিয়েছে। আর এখানেই আমি নিজের কণ্ঠস্বর খুঁজে পেয়েছি।' সারা-জারার মা আরও লেখেন, 'আমি নিজে কতটা কী পারি, সেটা শিখেছি। আজ যা শেষ হচ্ছে, তা আমাকে শূন্য করে দিচ্ছে না। এই অধ্যায় আমার মধ্যে সাহস, স্পষ্টতা এবং নিজের প্রতি গভীর আস্থা এনেছে। এটা এমন এক সমাপ্তি যা আমি শ্রদ্ধা-সহকারে পূর্ণ হৃদয়ে গ্রহণ করছি।'

যদিও এই পোস্টে নীলাঞ্জনা তাঁর ডিভোর্সের কথা সরাসরি উল্লেখ করেননি। তবে এই পোস্ট সামনে আসার পর নেটপাড়ার অনেকেই মনে করছেন যে তারকা দম্পতির পাকাপাকিভাবে আইনি বিচ্ছেদ হয়তো হয়ে গিয়েছে আর তাই নীলাঞ্জনার এই পোস্ট। ২০২৪ সালে যিশু ও নীলাঞ্জনার সংসার ভাঙার নেপথ্যে অভিনেতার পরকীয়ার কথা শোনা গিয়েছিল। যদিও এই নিয়ে নীলাঞ্জনা বা যিশু কেউই মুখ খোলেননি। অভিনেতার থেকে আলাদা হওয়ার পর দুই মেয়েকে নিয়ে নীলাঞ্জনা একাই থাকেন। মেয়েদের সঙ্গেও যিশুর সম্পর্ক নেই বললেই চলে। 

Advertisement

নীলাঞ্জনা নতুনভাবে তাঁর প্রযোজনা সংস্থা শুরু করেছেন। তাঁর নতুন প্রযোজনা সংস্থার নাম দুই মেয়ের নামে, নিনি চিনিজ মাম্মাজ প্রোডাকশন। আনন্দী সিরিয়াল দিয়েই নতুন ভাবে প্রযোজনার কাজ শুরু করেন নীলাঞ্জনা শর্মা। শোনা যাচ্ছে শীঘ্রই নাকি এই সিরিয়াল বন্ধ হতে পারে। ইন্ডাস্ট্রির অন্দরের ফিসফাস এই ধারাবাহিক বন্ধ হওয়ার জল্পনায় মন ভাল নেই প্রযোজক নীলাঞ্জনারও।

POST A COMMENT
Advertisement