Producer Rana Sarkar: শ্যুটিং ফ্লোরে নিষিদ্ধ হোক ধূমপান-মদ, টলিউডের তিন সংগঠনকে প্রস্তাব প্রযোজক রানার

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আকস্মিক মৃত্য়ু গোটা বাংলা ইন্ডাস্ট্রির কঙ্কালসার চেহারাকে সামনে তুলে ধরেছে। যত আধুনিক ক্যামেরা, যন্ত্রপাতি ব্যবহার করা হোক না সেটে, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ব্যবস্থা যে তিমিরে ছিল, ঠিক সেই তিমিরেই রয়েছে। গত বেশ কয়েকদিন ধরেই সোশ্য়াল মিডিয়া সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরাই নিজেদের সোশ্য়াল মিডিয়া পেজে তাঁদের শ্যুটিং ফ্লোরে হওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেই প্রেক্ষিতেই গত কয়েক দিন ধরে রাহুলের মৃত্যুর বিচারের পাশাপাশি শিল্পী, টেকনিশিয়ানদের সুরক্ষা ব্যবস্থার দাবিতেও একজোট হয়ে সোচ্চার হয়েছে টলিপাড়া।

Advertisement
শ্যুটিং ফ্লোরে নিষিদ্ধ হোক ধূমপান-মদ, টলিউডের তিন সংগঠনকে প্রস্তাব প্রযোজক রানারশ্যুটিং ফ্লোরে মদ-ধূমপান নিষিদ্ধ করার প্রস্তাব
হাইলাইটস
  • তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের।

তালসারিতে শ্যুটিং করতে গিয়ে সমুদ্রের জলে তলিয়ে মৃত্যু হয় অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। তাঁর আকস্মিক মৃত্য়ু গোটা বাংলা ইন্ডাস্ট্রির কঙ্কালসার চেহারাকে সামনে তুলে ধরেছে। যত আধুনিক ক্যামেরা, যন্ত্রপাতি ব্যবহার করা হোক না সেটে, শিল্পী ও কলাকুশলীদের নিরাপত্তা ব্যবস্থা যে তিমিরে ছিল, ঠিক সেই তিমিরেই রয়েছে। গত বেশ কয়েকদিন ধরেই সোশ্য়াল মিডিয়া সহ একাধিক অভিনেতা-অভিনেত্রীরাই নিজেদের সোশ্য়াল মিডিয়া পেজে তাঁদের শ্যুটিং ফ্লোরে হওয়া ভয়াবহ অভিজ্ঞতার কথা শেয়ার করেছেন। সেই প্রেক্ষিতেই গত কয়েক দিন ধরে রাহুলের মৃত্যুর বিচারের পাশাপাশি শিল্পী, টেকনিশিয়ানদের সুরক্ষা ব্যবস্থার দাবিতেও একজোট হয়ে সোচ্চার হয়েছে টলিপাড়া। গত মঙ্গলবারের বৈঠকেই আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনের তরফে যৌথভাবে জানানো হয়েছে যে আগামীদিনে আইনত নিয়ম বলবৎ না হওয়া পর্যন্ত কোনও কলাকুশলী বা শিল্পী ঝুঁকি নিয়ে শুটিং করবেন না। নতুন এসওপি তৈরি করার আশ্বাসও সম্প্রতি দিয়েছেন ফোরামের কার্যকরী সভাপতি প্রসেনজিৎ। আর এই আবহে শ্যুটিং ফ্লোরে মদ্যপান ও ধূমপান নিষিদ্ধ করার দাবি তুলে টলিউডের তিন সংগঠনকে চিঠি দিয়েছেন প্রযোজক রানা সরকার। 

ইন্ডাস্ট্রির অন্দরের খবর, সেটে নেশা সংক্রান্ত কড়া নিয়ম চালু করতে ইতিমধ্যেই ইম্পা, আর্টিস্ট ফোরাম ও ফেডারেশনকে ই-মেল মারফৎ চিঠি দিয়েছেন প্রযোজক রানা সরকার প্রযোজকের প্রস্তাবে উল্লেখ করা হয়েছে, শ্য়ুটিং চলাকালীন মদ এং অন্যান্য নেশাদ্রব্যের ব্যবহার কঠোরভাবে নিষিদ্ধ করতে হবে। গোটা শ্যুটিং জুড়েই এই নিষেধাজ্ঞা কায়েম থাকবে। এমনকী, আউটডোরে শ্যুটিংয়ের ক্ষেত্রেও এই নিষেধাজ্ঞা জারি রাখতে হবে। যে কোনও স্টুডিও ফ্লোর, সেট বা শুট লোকেশনে ধূমপান সম্পূর্ণভাবে নিষিদ্ধ হোক। এই নিষেধাজ্ঞা যেন সমস্ত ইনডোর ও আউটডোর শুটিংয়ে প্রযোজ্য থাকে। টিমের কোনও সদস্য এই নিষেধাজ্ঞা লঙ্ঘন করলে নূন্যতম তিন মাসের জন্য তাকে কাজ থেকে বিরত রাখতে হবে। ঘটনা সাপেক্ষে সেটার সময়সীমা একবছর পর্যন্তও বাড়তে পারে।” এবং সেই সঙ্গে ১ লক্ষ টাকা জরিমানার দাবিও তুলেছেন রানা সরকার।

Advertisement

রানা সরকার ওই প্রস্তাবে আরও জানিয়েছেন যে শ্যুটিংয়ে যদি কোনও সদস্যকে মদ্য়প বা নেশাগ্রস্ত অবস্থায় পাওয়া যায়, তবে সেই দায় প্রযোজনা সংস্থাকেও নিতে হবে। অর্থাৎ প্রযোজক, পরিচালক, কার্যনির্বাহী প্রযোজক এবং প্রোডাকশন কন্ট্রোলারও সেক্ষেত্রে উল্লিখিত আইনের অধীনে শাস্তি পেতে পারেন। যদি গল্পে বা চিত্রনাট্যের কোনও দৃশ্যে অ্যালকোহলের ব্যবহার প্রয়োজন হয়, তবে সেটার জন্য নন-অ্যালকোহলিক বিকল্প কোনও জিনিস ব্যবহার করতে হবে। যদিও রবিবার আর্টিস্ট ফোরামের বৈঠকে রানা সরকারের এই প্রস্তাব নিয়ে আলোচনা করা হয়নি। এদিন নতুন এসওপি নিয়ে ওবং টলিপাড়ার অন্যান্য বিষয়গুলি নিয়ে কথা বলা হয়েছে। 

এই প্রস্তাব প্রসঙ্গে bangla.aajtak.in-এর পক্ষ থেকে প্রযোজক রানা সরকারের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করা হয়। কিন্তু যোগাযোগ করা যায়নি। যদিও এই প্রস্তাবের কথা সামনে আসতেই মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ কেউ জানিয়েছেন অনেকেই শট দেওয়ার পর বিরতি নিয়ে ধূমপান করেন, তাতে অসুবিধার কিছু নেই। আবার কারোর কারোর মতে, কোনও দায়িত্বশীল শিল্পী বা কলাকুশলী কেউই কাজের জায়গায়  মদ্যপ অবস্থায় আসেন না। তবে রানা সরকরের এই প্রস্তাবে বাংলা ইন্ডাস্ট্রির তিন সংগঠন সাড়া দেয় কিনা, এখন সেই দিকেই তাকিয়ে সবাই।   

POST A COMMENT
Advertisement