Rahul Arunoday Banerjee: 'গো রক্ষকরা বৌদি আর বাউন্সারে আটকে', নাম না করে কাদের খোঁচা দিলেন রাহুল?

চক্রবর্তী পরিবারের বিতর্ক যেন পিছু ছাড়ে না। কখনও গোমাংস কাণ্ডে সায়ক জড়িয়ে পড়েন আবার কখনও বা তাঁর প্রাক্তন বৌদি স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগের পাহাড় দাঁড় করান। এখানেই শেষ নয়, সায়কের আশপাশে যাঁরা রয়েছেন, তাঁদের নিয়েও বিতর্ক পিছু ছাড়ে না। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার হট টপিক এখন সায়ক ও তাঁর পরিবার, সঙ্গে কিছু বান্ধু-বান্ধব।

Advertisement
'গো রক্ষকরা বৌদি আর বাউন্সারে আটকে', নাম না করে কাদের খোঁচা দিলেন রাহুল?নাম করে কাদের কটাক্ষ রাহুলের?
হাইলাইটস
  • সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার হট টপিক এখন সায়ক ও তাঁর পরিবার, সঙ্গে কিছু বান্ধু-বান্ধব।

চক্রবর্তী পরিবারের বিতর্ক যেন পিছু ছাড়ে না। কখনও গোমাংস কাণ্ডে সায়ক জড়িয়ে পড়েন আবার কখনও বা তাঁর প্রাক্তন বৌদি স্বামীর বিরুদ্ধে একাধিক অভিযোগের পাহাড় দাঁড় করান। এখানেই শেষ নয়, সায়কের আশপাশে যাঁরা রয়েছেন, তাঁদের নিয়েও বিতর্ক পিছু ছাড়ে না। সব মিলিয়ে সোশ্যাল মিডিয়ার হট টপিক এখন সায়ক ও তাঁর পরিবার, সঙ্গে কিছু বান্ধু-বান্ধব। সায়কের গোমাংস বিতর্ক হোক কিংবা অনন্যা-সুকান্তর বিয়েতে বাউন্সার চর্চা, কিছুই চোখ এড়ায়নি টলিপাড়ার অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের। এখন আবার প্রাক্তন বৌদির বিস্ফোরক সব অভিযোগ, তাঁর ৪-৫টা বিয়ে নিয়ে তোলপাড় নেটপাড়া। স্বাভাবিকভাবেই বিরক্ত রাহুল। আর সেই ক্ষোভ উগরে ফেললেন তিনি সোশ্যাল মিডিয়াতে।  

এর আগে রাহুল ও অনন্যা গুহর ঠান্ডা লড়াইয়ের কথা অজানা কারোর নয়। সেই রেশ কাটতে না কাটতেই ফের নাম না করে খোঁচা দিলেন অভিনেতা। ফেসবুকে পোস্ট করে রাহুল লিখেছেন, বাংলার গো রক্ষকরা বৌদি আর বাউন্সারে আটকে। বাংলার গরুদের কি হবে? প্রসঙ্গত, কয়েকদিন আগেই সায়কের প্রাক্তন বৌদি সুস্মিতা রায় তাঁর বিয়ের ছবি পোস্ট করতেই সায়কের থেকে শুভেচ্ছার নামে তির্যক অভিযোগ ধেয়ে আসে। তারপরই শুরু হয় চক্রবর্তী পরিবার ও তাঁর প্রাক্তন স্বামীর বিরুদ্ধে সুস্মিতার একের পর এক অভিযোগ। সোশ্যাল মিডিয়ায় চোখ রাখলেই পারিবারিক কাঁটাছেঁড়া চোখে পড়ছে সকলেরই। 

চলতি বছরের জানুয়ারিতে গোমাংস কাণ্ডে নাম জড়িয়েছিল সায়ক চক্রবর্তীর। যিনি সোশ্যাল মিডিয়ার জনপ্রিয় ভ্লগার একজন। পার্কস্ট্রিটের খ্যাতনামা পাবে পাঁঠার মাংসের বদলে গোমাংস পরিবেশনের অভিযোগ এনে ঝড় তুলে দিয়েছিলেন তিনি। যে ইস্যু নেটপাড়ার গণ্ডি পেরিয়ে রাজনীতির ময়দানেরও আলোচ্য বিষয় হয়ে উঠেছিল। মুসলিম বেয়ারার বিরুদ্ধে ইচ্ছকৃতভাবে গোমাংস পরিবেশনের অভিযোগ তোলায় সায়কের বিরুদ্ধে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার অভিযোগও ওঠে। সেই নিয়েও সরব হতে দেখা গিয়েছিল রাহুলকে। 

তবে সায়ককে তোপ দাগার পাশাপাশি গোমাংস কাণ্ডে নাম জড়ানো তাঁর দুই বন্ধু ইনফ্লুয়েন্সার অনন্যা গুহ এবং সুকান্ত কুণ্ডুকেও কটাক্ষ করেছেন রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়। সম্প্রতি সাতপাকে বাধা পড়েন দুই ইনফ্লুয়েন্সার। তাঁদের বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়া অনেকেই একগুচ্ছ অভিযোগ তুলেছিলেন। শোনা যায়, বাউন্সারের বাড়বাড়ন্তে নাকি শৌচালয়ে যাওয়ার সুযোগ পাননি অনেকে। কেউ বা জলের ব্যবস্থা, অতিথি আপ্যায়নে আলাদা ব্যবস্থাপনা দেখেও ভ্রু কুঁচকেছিলেন। সায়ককে বিঁধতে গিয়ে এবার সে প্রসঙ্গ তুলে ধরেছেন। সব মিলিয়ে রাহুলের এই পোস্ট ঘিরে নেট দুনিয়ায় চলছে আলোচনা। 

Advertisement

POST A COMMENT
Advertisement