Bigg Boss Bangla: Bigg Boss বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে শিলিগুড়ির ছেলে, চেনেন এই রাজবীরকে?

গত রবিবার থেকে ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। শনিবার ‘দাদার দরবারে’র প্রথমদিনেই কার্যত অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বের করে দেওয়া হয় অনিন্দ্য সেনগুপ্তকে। তাঁর আচরণ নিয়ে রীতিমতো কড়া বার্তা দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়।

Advertisement
Bigg Boss বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রিতে শিলিগুড়ির ছেলে, চেনেন এই রাজবীরকে? রাজবীর দে
হাইলাইটস
  • 'বিগ বস' বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে।

'বিগ বস' বাংলার প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি নিয়ে দর্শকদের মধ্যে প্রথম থেকেই উত্তেজনা ছিল তুঙ্গে। শনিবার অনিন্দ্য সেনগুপ্তর বাড়ি থেকে চলে যাওয়ার পরই ওয়াইল্ড কার্ড এন্ট্রি যে এবার হবে, তা নিয়ে কোনও সন্দেহ ছিল না। তালিকায় নাম ছিল শন বন্দ্যোপাধ্যায়, স্যান্ডি সাহা, জিতু কমল ও জয় মুখোপাধ্যায়েরও। কিন্তু সকলকে মাত করে বিগ বস-এর ঘরে ঢুকলেন একেবারে আনকোরা মুখ, রাজবীর দে। যিনি পেশায় মডেল-অভিনেতা। বিগ বস বাংলা শুরু হওয়ার ৮দিনের মাথায় প্রথম ওয়াইল্ড কার্ড এন্ট্রি হল। 

কে এই রাজবীর?
বাংলা ইন্ডাস্ট্রির চেনা মুখ নয় যদিও তবে মডেলিং দুনিয়ায় তিনি বেশ পরিচিত একজন। শিলিগুড়ির ছেলে রাজবীর। তবে বর্তমানে তিনি মুম্বইতে থাকেন। সোশ্যাল মিডিয়ার নতুন প্রজন্মের কাছে রাজবীর বেশ জনপ্রিয়। জানা গিয়েছে, ২০২০ সালে প্রথম ধারাবাহিকে কাজ করেন তিনি। দীর্ঘদিন ধরেই তিনি মুম্বইতে অভিনয় ও মডেলিং করেন। ২০২৩ সালে ‘MTV Roadies: Karm Ya Kaand’- এ অংশ নিয়েছিলেন তিনি। সেই শো থেকে জনপ্রিয়তাও পান। তারপর বেশ কয়েকটি জনপ্রিয় ধারাবাহিকে দেখা যায় তাঁকে। একাধিক নামী ব্র্যান্ডের বিজ্ঞাপনেও দেখা গিয়েছে তাঁকে। সোশ্যাল মিডিয়াতেও রাজবীর বেশ অ্যাক্টিভ থাকেন। বিগ বস-এ এন্ট্রি নেওয়ার পর তিনি শেষ পর্যন্ত থাকতে পারেন কিনা, এখন সেটাই দেখার। 

ছবি সৌজন্যে: ফেসবুক

রাজবীরের এন্ট্রি
রবিবার ধামেকাদার এন্ট্রি হয় রাজবীরের। এদিন বিগ বসের দূর্গে ঢুকেই নাচে-গানে সকলের সঙ্গে মেতে ওঠেন তিনি। বেশ কিছুক্ষণ আলেকজান্দ্রা টেলরের সঙ্গে গল্প করতেও দেখা যায় তাঁকে। নতুন প্রোমোতে রাজবীরকে সৃজলার সঙ্গেও রান্নাঘরে গল্পে মশগুল হতে দেখা গিয়েছে। বাকি ১৪ জনের কাছে রাজবীর ভবিষ্যতে চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায় কিনা এখন সেটাই দেখার। 

বিগ বস বাংলার আপডেট
গত রবিবার থেকে ১৫ জন প্রতিযোগীকে নিয়ে শুরু হয়েছে ‘বিগ বস বাংলা’। শনিবার ‘দাদার দরবারে’র প্রথমদিনেই কার্যত অযোগ্য বলে দাগিয়ে দিয়ে বের করে দেওয়া হয় অনিন্দ্য সেনগুপ্তকে। তাঁর আচরণ নিয়ে রীতিমতো কড়া বার্তা দেন সঞ্চালক সৌরভ গঙ্গোপাধ্যায়। গত একসপ্তাহ বাড়ির ক্যাপ্টেন হিসাবে ছিলেন ভরত কল। গত কয়েকদিনে অনেক কিছুই ঘটে গিয়েছে বিগ বস-এর বাড়িতে। সব মিলিয়ে নতুন সদস্যের এন্ট্রিতে বাড়িতে আর কী কী কাণ্ড ঘটবে সকলের নজর এখন সেদিকে।  

Advertisement

POST A COMMENT
Advertisement