Raveena Tandon Harassment: 'রক্তে ভরা শিশি-অশ্লীল ছবি পাঠাত', যন্ত্রণাময় অভিজ্ঞতার শিকার রবিনা

Raveena Tandon Harassment: : 'টিপ টিপ বরসা পানি'-তে (Tip Tip Barsa Pani) রীতিমতো ঝড় তুলে উথাল পাথাল করেছিলেন কত তরুণের মন! অক্ষয়ের (Akshay Kumar) সঙ্গে রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) গানের এই দৃশ্য় আজও চোখ টানে। রবিনা ট্যান্ডন বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্য়ে একজন। ৪৮ পেরিয়েও রুপোলি পর্দা থেকে ছোট পর্দা কাঁপাচ্ছেন এই অভিনেত্রী।

Advertisement
'রক্তে ভরা শিশি-অশ্লীল ছবি পাঠাত', যন্ত্রণাময় অভিজ্ঞতার শিকার রবিনা রবিনা ট্যান্ডন
হাইলাইটস
  • 'টিপ টিপ বরসা পানি'-তে (Tip Tip Barsa Pani) রীতিমতো ঝড় তুলে উথাল পাথাল করেছিলেন কত তরুণের মন!
  • অক্ষয়ের (Akshay Kumar) সঙ্গে রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) গানের এই দৃশ্য় আজও চোখ টানে।
  • তাঁর এক ভক্ত নাকি পাগলামির শেষ পর্যায়ে চলে গিয়েছিলেন

Raveena Tandon Harassment: 'টিপ টিপ বরসা পানি'-তে (Tip Tip Barsa Pani) রীতিমতো ঝড় তুলে উথাল পাথাল করেছিলেন কত তরুণের মন! অক্ষয়ের (Akshay Kumar) সঙ্গে রবিনা ট্যান্ডনের (Raveena Tandon) গানের এই দৃশ্য় আজও চোখ টানে। রবিনা ট্যান্ডন বলিউডের কিংবদন্তি অভিনেত্রীদের মধ্য়ে একজন। ৪৮ পেরিয়েও রুপোলি পর্দা থেকে ছোট পর্দা কাঁপাচ্ছেন এই অভিনেত্রী। ভক্তদের হৃদয়ে রবিনার জন্য় আকর্ষণ, ভালবাসা আজও অটুট। 

অনেক হিট ছবি উপহার দিয়েছেন তিনি। সুদক্ষ অভিনেত্রী হওয়ার পাশাপাশি, রবিনা তাঁর স্পষ্টভাষী এবং সাহসী মনোভাবের জন্যও পরিচিত। রবিনার জন্য ভক্তদের ক্রেজ আজও রয়েছে। তিনি জানিয়েছেন,তাঁর এক ভক্ত নাকি পাগলামির শেষ পর্যায়ে চলে গিয়েছিলেন।

অনুরাগীর ওপর ক্ষিপ্ত হন রবিনা
রবিনা সম্প্রতি একটি সাক্ষাৎকারে এক ভক্তের পাগলামো সম্পর্কে প্রকাশ করেছেন। রবিনা বলেছিলেন, এক অনুরাগী তাঁর সন্তানকে নিজের সন্তান বলত এবং সে ভেবেই নিয়েছিল যে রবিনা তাকে বিয়ে করেছে।

ই-টাইমসের সাক্ষাৎকারে রবিনা বলেন- 'গোয়ার এক অনুরাগী ভেবে নিয়েছিল আমি তাকে বিয়ে করেছি এবং আমার সন্তানরা তার সন্তান। তিনি তার রক্ত ​​ভরা শিশি কুরিয়ার করে আমার কাছে পাঠাত। রক্ত দিয়ে চিঠি লিখত, অশ্লীল ছবিও পাঠাত।' এমন ভয়াবহ অভিজ্ঞতার মধ্য়ে পড়তে হয় তাঁকে।

রবিনাকে শেষ দেখা গিয়েছিল কেজিএফ ২ ছবিতে। ছবিতে তাঁর চরিত্র ও অভিনয় বেশ পছন্দ করেন অনুরাগীরা।

POST A COMMENT
Advertisement