
চিনতে পারছেন এই নায়িকাকে?কালো রঙের ব্যাকলেস টপ আর জিন্স পরে ক্যামেরায় পিছন করে পোজ দিচ্ছেন যিনি, তিনি কিন্তু টলিপাড়ার ভীষণ চেনা মুখ। দুহাত দিয়ে চুল ওপরের দিকে করতেই নজরে আসবে ঘাড়ের কাছে করা ট্যাটু। এই ট্যাটু কিন্তু অনেকেই অনেকবার দেখেছেন। খোলা পিঠে ট্যাটু ফ্লন্ট করে নায়িকা পারদ চড়িয়েছেন নেট দুনিয়ার। চিনতে পারছেন এই নায়িকাকে?
ছোট ও বড়পর্দা এবং ওয়েব সিরিজেও কাজ করেছেন অভিনেত্রী। তাঁর অভিনয় বেশ প্রশংসিত। এই মুহূর্তে অবশ্য তাঁকে ছোটপর্দায় দেখা যাচ্ছে। একটা সময় তাঁর প্রেম ও ব্রেকআপ নিয়ে কম কাঁটাছেঁড়া হয়নি। এখনও সেই অধ্যায় থেকে পুরোপুরি বেরোতে পারেননি। তবে এরই মাঝে নতুন করে প্রেমচর্চা শুরু হয়েছে সেই নায়িকার। যদিও নিজেকে সিঙ্গল বলেই দাবি করেন তিনি। এতক্ষণে নিশ্চয়ই বুঝে গিয়েছেন কার কথা বলা হচ্ছে। ইনি হলেন অভিনেত্রী স্বস্তিকা দত্ত। যাঁকে এখন দেখা যাচ্ছে প্রফেসর বিদ্যা ব্যানার্জি-তে। নাম ভূমিকায় অভিনয় করছেন তিনি।
স্বস্তিকার সাম্প্রতিক ছবি নজর কেড়েছে সকলের। খোলা পিঠে তিনি ট্যাটু ফ্লন্ট করছেন। ঘাড় থেকে সেই ট্যাটু নেমে এসেছে পিঠের কিছুটা অংশে। এটি একটি পদ্মফুলের ট্যাটু। এছাড়াও অভিনেত্রীর কাঁধে ও কোমরেও ট্যাটু রয়েছে। টলিপাড়ার খুবই জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা। যিনি মাঝে মধ্যেই সাহসী অবতারে ধরা দিয়ে থাকেন। অভিনেত্রীর সফর ছোটপর্দা দিয়ে হলেও বড়পর্দায় তিনি নজর কাড়েন রাজ চক্রবর্তীর ছবিতে। সম্প্রতি তাঁকে দেখা গিয়েছে ভানুপ্রিয়া ভূতের হোটেল ছবিতেও, যেখানে তিনি বনি সেনগুপ্তর সঙ্গে জুটি বেঁধেছিলেন।

দীর্ঘ সময় পর আবারও ছোট পর্দায় ফিরেছেন স্বস্তিকা দত্ত। চুটিয়ে অভিনয় করছেন। গায়ক শোভনের সঙ্গে প্রেমপর্বের ইতি ঘটে যাওয়ার পর স্বস্তিকার সঙ্গে সম্পর্কের গুঞ্জন শোনা যাচ্ছে অর্ণব বন্দ্যোপাধ্যায়ের। যিনি স্বস্তিকার বিপরীতে অভিনয় করছেন প্রফেসর বিদ্যা ব্যানার্জীতে। ছোট পর্দার দর্শকদের কাছে তাঁরা প্রিয় জুটি। দাপুটে প্রফেসর বিদ্যা বন্দ্যোপাধ্যায় আর রাজঋতের রসায়ন পর্দায় হিট। কিন্তু বাস্তবেও তাঁরা সম্পর্কে জড়িয়েছেন কিনা তা নিয়ে স্পিকটি নট দুজনেই। স্বস্তিকা এর আগে ‘কী করে তোকে বলব’র মাধ্যমে জনপ্রিয়তা পেলেও, অর্ণবের সঙ্গে তাঁর এই নতুন জার্নি বেশ নজরকাড়া।