
মিমি চক্রবর্তীখুব শীঘ্রই টলিউডে বিয়ের সানাই বাজতে চলেছে। মিমি চক্রবর্তীর বিয়ে এখন টক অফ দ্য টাউন। যদিও নিজের বিয়ে নিয়ে স্পিকটি নট নায়িকা। বরং বিয়ের প্রসঙ্গ উঠলেই খুব কৌশলের সঙ্গে এড়িয়ে যাচ্ছেন তিনি। যদিও তাঁর বিয়ের সব খবরই সকলের কাছে পৌঁছে গিয়েছে। কার সঙ্গে বিয়ে, বিয়ের সাজ, বিয়ের কার্ড সবটাই ভাইরাল। শোনা যাচ্ছে, চলতি মাসেই আইনি বিয়ে সারবেন মিমি আর ডিসেম্বরে পাহাড়ে বিয়ে করবেন নায়িকা। টলিপাড়ার অন্দরের ফিসফাস, মিমি ও সিদ্ধার্থ ২৬ নভেম্বরেই নাকি আইনি বিয়ে সারতে চলেছেন।
টলিপাড়ার ব্যস্ততম নায়িকাদের মধ্যে অন্যতম মিমি চক্রবর্তী। গত বছর থেকেই তাঁর সম্পর্কে জড়ানোর খবর নিয়ে তোলপাড় ছিল ইন্ডাস্ট্রি। আর এই বছর মিমির বিয়ে নিয়ে আলোচনা তুঙ্গে। নায়িকার হবু বর সিদ্ধার্থ দত্ত মেরিন ইঞ্জিনিয়ার। অনেকদিন ধরেই মিমি-সিদ্ধার্থ সম্পর্কে রয়েছেন। কিন্তু তা এতদিন গোপনেই ছিল। যদিও এই নিয়ে মিমি একটি বাক্য খরচ করেননি। বিয়ের প্রসঙ্গ কোনও জায়গায় উঠলেই, খুব কৌশলের সঙ্গে তিনি তা এড়িয়ে গিয়েছেন। এরই মাঝে বিয়ের কার্ড ভাইরাল নেটদুনিয়াতে। শোনা গিয়েছে, নভেম্বরের ২৬ তারিখেই সিদ্ধার্থ-মিমি নাকি আইনি বিয়ে সারছেন। এ প্রসঙ্গে মিমিকে এক সংবাদমাধ্যমের পক্ষ থেকে জিজ্ঞাসা করা হলে মিমি বলেন, আমি এই বিষয়টি স্বীকারও করছি না আবার অস্বীকারও করছি না। সময় আসলে সবাই সবকিছু জানতে পারবেন।

এরই মাঝে নেটদুনিয়ায় ভাইরাল মিমির বিয়ের কার্ড। যেখানে বর-কনের কার্টুন চরিত্রের পাশাপাশি দেখা গিয়েছে অভিনেত্রীর আদরের পোষ্য সারমেয়দেরও। এই অভিনব কার্ড ইতিমধ্যেই মন জয় করে নিয়েছে। এই বিয়ের কার্ড প্রসঙ্গটিও খুব কৌশলের সঙ্গেই এড়িয়ে গিয়েছেন নায়িকা। বরং তিনি জানিয়েছেন যে এই বিয়ের কার্ডের আইডিয়াটা তিনি পরবর্তীতে ব্যবহার করবেন। তবে মিমির মুখের হাসি বলে দিচ্ছিল যে তিনি সবটাই বুঝছেন, কিন্তু এখনই খোলসা করতে চাইছেন না।

জানা গিয়েছে, নভেম্বরেই আইনি বিয়ে সারবেন মিমি আর ৫ ডিসেম্বর পাহাড়ে ডেস্টিনেশন ওয়েডিং। যদিও এখনও পর্যন্ত বিয়ে নিয়ে পাত্রপাত্রী উভয়ের মুখেই কুলুপ। তবে ঘনিষ্ঠরা বলছেন, বিয়ের শপিং থেকে নিমন্ত্রণপত্র বিলিও নাকি চলছে জোরকদমে। সম্প্রতি মিমিকে সব্যসাচী মুখোপাধ্যায়ের স্টোর থেকেও বের হতে দেখা গিয়েছে। তাহলে কি বিয়ের দিন সব্যসাচীর ব্রাইড হবেন মিমি? বলিউডের একাধিক তারকাদের অনুসরণ করে মিমিও নিজের বিয়ের দিন ও পাত্রের খবর একেবারে গোপনে রেখেছেন। অপেক্ষা শুধু চারহাত এক হওয়ার। তবে বিয়ের পর পরই কাজে ফিরবেন নায়িকা। কারণ ২০২৭ সালে একের পর এক কাজ রয়েছে নায়িকার হাতে।