অরূপ বিশ্বাসকে খোঁচা ঋদ্ধিরশুরু হয়ে গিয়েছে বিশ্বকাপ ফুটবল। আর মঙ্গলবার ছিল আলজেরিয়ার সঙ্গে আর্জেন্টিনার ম্যাচ। আর এই ম্যাচে নিজের শেষ অভিযান শুরু করেই বিশ্বকে চমকে দিলেন লিওনেল মেসি। ৩৯ বছর বয়সেও যে তাঁর জাদু একটুও ফিকে হয়নি, তা আরও একবার প্রমাণ করলেন এই আর্জেন্টাইন মহাতারপয়লা ম্যাচেই মেসির এহেন রাজকীয় অভিযানে বিশ্বজুড়ে উন্মাদনায় ফুটছেন আর্জেন্টিনা সমর্থকরা।কা। এই শহরবাসীর কাছেও যে মেসির উন্মাদনা কম নয়, তা আগেই প্রমাণ হয়েছে। আর সেই আবহে গত ডিসেম্বরের মেসি কাণ্ডের স্মৃতি উস্কে দিয়ে খোঁচা দিলেন ঋদ্ধি সেন।
গত ডিসেম্বর থেকেই মেসি কাণ্ড নিয়ে তোলপাড় ছিল রাজ্য-রাজনীতি। মুখ পুড়েছিল ক্রীড়া জগতের। যদিও গা বাঁচিয়ে পুরো ঘটনাটি এড়িয়ে গিয়েছিল তৎকালীন রাদ্য সরকার। গোটা ঘটনার দায়ভার আয়োজকের ওপর চাপিয়ে দিয়েছিল। কিন্তু রাজ্যে প্রত্যাবর্তন হতেই পুরোটাই উল্টে পাল্টে যায়। মেসি কাণ্ডে আইনি জটে জর্জরিত প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। যদিও আদালতের নির্দেশ সত্ত্বেও পুলিশি হাজিরা এড়িয়েছেন তিনি। এইমুহূর্তে অরূপ ঠিক কোথায়, সেটাও অজানা। এমতাবস্থায় ফুটবল বিশ্বকাপে লিওনেল মেসি গোলের রেকর্ড ছুঁতেই ফের সোশাল পাড়ার চর্চায় অরূপ বিশ্বাস। রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে নিয়ে এইমুহূর্তে ট্রোল, মিমের অন্ত নেই। এমন আবহে ঋদ্ধি সেনও অরূপকে খোঁচা দেওয়ার সুযোগ হাতছাড়া করেননি।
মেসির দুর্দান্ত হ্যাটট্রিকের পর জাতীয় পুরস্কারপ্রাপ্ত ঋদ্ধি সেন সোশ্যাল মিডিয়া পেজে একটি পোস্ট করেন। তিনি সরাসরি কারও নাম না নিলেও, কয়েক মাস আগে ঘটে যাওয়া ঘটনাকে সামনে এনে তীব্র কটাক্ষ করেন। ঋদ্ধি লেখেন, আজকে আবার লজ্জা লাগছে, অবাক লাগছে। লিওনেল মেসিকে শেষমেষ মাসি-মেসোরা অপদস্থ করেছিল? মেসির হ্যাট্রিকের এই অবিশ্বাস্য খেলা আর ‘খেলা হবে’কে এক ভেবে ফেলা যায়? বিশ্বের অন্যতম শ্রেষ্ঠ আশ্চর্যকে মাঠের মধ্যে হ্যাঁচকা মেরে টেনে নিয়ে তাঁর কোমর জড়িয়ে ছবি তোলা যায়? যাক গে, হয়তো ইহাই G.O.A.T আর Goat-এর তফাৎ।” এহেন মন্তব্যে তৃণমূল নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রীকে যে অভিনেতা ‘ছাগল’ বলেই সম্বোধন করেছেন, তা বলাই বাহুল্য।
ঋদ্ধির পাশাপাশি আরও এক অভিনেতা ভাস্বর চট্টোপাধ্যায়ও পরোক্ষভাবে অরূপ বিশ্বাসকে কটাক্ষ করেছেন। তাঁর ভাইফোঁটা অনুষ্ঠানকে কটাক্ষ করে ভাস্বরও এই সুযোগকে হাতছাড়া করেননি। তিনি লেখেন, এই চূড়ান্ত সাফল্য সেলিব্রেট করতে মেসি বাল্যবন্ধুর অনুপ্রেরণায় বিরাট ভাইফোঁটার উৎসব পালন করতে চলেছে কি? অভিনেতার এই পোস্ট ঘিরেও চর্চা চলছে। গত ডিসেম্বরে ভারত সফরে এসেছিলেন লিওনেল মেসি। স্বাভাবিকভাবেই তাঁকে সামনে থেকে একঝলক দেখার জন্য উদগ্রীব হয়েছিলেন ফুটবলপ্রেমীরা। মোটা টাকা খরচ করে টিকিটও কেনেন। কিন্তু চূড়়ান্ত বিশৃঙ্খলার কারণে সময়ের আগেই যুবভারতী ছাড়েন মেসি। তারপর ক্ষোভে ব্যাপক ভাঙচুর চালান দর্শকরা। এই ক্ষোভের কারণ ছিলেন প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। কারণ, ঘটনার দিন শুরু থেকে মেসির সঙ্গে দেখা গিয়েছিল তাঁকে।