Rupa Biswas Sen: GTA 6-এ বাজছে 'আজ শনিবার', আবেগপ্রবণ গায়িকা রূপা কী বললেন?

ইতিমধ্যেই রূপার ইনস্টাগ্রাম পোস্টটি ১ লক্ষ ৩৯ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। গেমে গানটি জায়গা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু নেটিজেন। ভারতীয় ডিস্কো মিউজিককে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য গায়িকাকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে।

Advertisement
GTA 6-এ বাজছে 'আজ শনিবার',  আবেগপ্রবণ গায়িকা রূপা কী বললেন?রূপা বিশ্বাস সেন
হাইলাইটস
  • ইতিমধ্যেই রূপার ইনস্টাগ্রাম পোস্টটি ১ লক্ষ ৩৯ হাজারেরও বেশি বার দেখা হয়েছে
  • গেমে গানটি জায়গা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু নেটিজেন
  • ভারতীয় ডিস্কো মিউজিককে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য গায়িকাকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে

'আজ শনিবার' গান রিলিজের পর কয়েক দশক কেটে গিয়েছে। তবে বর্তমানে আবার সেই গান নিয়ে শুরু হয়েছে চর্চা। কারণ, জনপ্রিয় ভিডিও গেম GTA 6-এ জায়গা পেয়েছে তাঁর এই গান। এমন পরিস্থিতিতে শ্রোতাদের ভালোবাসা পেয়ে আপ্লুত গায়িকা রূপা বিশ্বাস সেন। সম্প্রতি ইনস্টাগ্রামে একটি ভিডিও শেয়ার করেছেন। সেখানে ৪৪ বছর পুরনো এই গানকে ভালোবাসা দেওয়ার জন্য শ্রোতাদের ধন্যবাদ জানিয়েছেন তিনি। 

রকস্টার গেমসের তৈরি GTA 6-এ একাধিক রেডিও স্টেশন রয়েছে। গেম খেলার সময় সেই স্টেশনগুলিতে বিভিন্ন ধরনের গান শোনা যাবে। খেলোয়াড়রা গেমের কাল্পনিক অঞ্চল লিওনিডায় ঘুরে বেড়ানোর সময় এই রেডিও স্টেশনগুলি শুনতে পারবেন।

গেমের মধ্যে রূপার 'আজ শনিবার' গানটি জায়গা পেয়েছে Worldwide FM রেডিও স্টেশনে। এই স্টেশনটি বিশ্বজুড়ে বিভিন্ন ধরনের হাউস মিউজিক, জ্যাজ এবং অন্যান্য আন্তর্জাতিক ঘরানার গানের জন্য পরিচিত। গেমে গানটি অন্তর্ভুক্ত হওয়ায় নতুন প্রজন্মের শ্রোতা এবং গেমারদের কাছেও পৌঁছে গিয়েছে ভারতীয় ডিস্কো মিউজিকের এই জনপ্রিয় গান।

নিজের আনন্দ প্রকাশ করে ভিডিওতে রূপা বলেন, 'আজ আমি খুবই খুশি। কারণ, গতকাল শুনেছি GTA 6-এ আমার গান আজ শনিবার জায়গা পেয়েছে। এর চেয়ে বড় আর কী হতে পারে!'

চার দশকেরও বেশি সময় পরেও তাঁর গানকে এভাবে ভালোবাসা দিচ্ছেন সাধারণ মানুষ। সেই কারণে সকলকে ধন্যবাদ জানিয়েছেন গায়িকা। 

দেখুন সেই ভিডিয়ো: 

ইতিমধ্যেই রূপার ইনস্টাগ্রাম পোস্টটি ১ লক্ষ ৩৯ হাজারেরও বেশি বার দেখা হয়েছে। গেমে গানটি জায়গা পাওয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন বহু নেটিজেন। ভারতীয় ডিস্কো মিউজিককে আন্তর্জাতিক মঞ্চে পৌঁছে দেওয়ার জন্য গায়িকাকে ধন্যবাদও জানিয়েছেন অনেকে।

এই প্রসঙ্গে বলি, 'আজ শনিবার' গানটি ১৯৮২ সালে রূপার অ্যালবাম Disco Jazz-এর অংশ হিসেবে প্রকাশিত হয়েছিল গানটি। ভারতীয় সুরের সঙ্গে নাচের উপযোগী ডিস্কো বিটের মেলবন্ধন গানটিকে আলাদা পরিচিতি দিয়েছিল।

Advertisement

প্রকাশের ৪৪ বছর পর বিশ্বের অন্যতম চর্চিত ভিডিও গেম GTA 6-এর হাত ধরে নতুন শ্রোতা পেয়েছে গানটি। গেমে জায়গা পাওয়ায় ফের আলোচনায় উঠে এসেছে রূপার এই পুরনো গান। বলা যায়, কয়েক দশক পর নতুন করে প্রাণ ফিরে পেল 'আজ শনিবার'।

 

POST A COMMENT
Advertisement