Tele Couple Rose Day Celebrate: ঠোঁটে-ঠোঁট রাখলেন রূপসা-সায়নদীপ, Rose Day-তে প্রেম জমে ক্ষীর

ছোটপর্দার চেনা মুখ রূপসা। বড়পর্দাতেও ডেবিউ করে ফেলেছেন তিনি। এখন অবশ্য কাজ থেকে কিছুটা অবসর নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ডেইলি ভ্লগ করে থাকেন অভিনেত্রী। এদিন Rose Day-র দিন বর সায়কের সঙ্গে রোম্যান্টিক মুডে দেখা গেল রূপসাকে।

Advertisement
ঠোঁটে-ঠোঁট রাখলেন রূপসা-সায়নদীপ, Rose Day-তে প্রেম জমে ক্ষীর  রূপসা-সায়নদীপের রোম্যান্টিক মুড
হাইলাইটস
  • ছোটপর্দার চেনা মুখ রূপসা।

প্রেমের মরশুম শুরু হয়ে গিয়েছে। আর ৭ ফেব্রুয়ারি এই মরশুমের প্রথম দিন, যা রোজ ডে বলেই পরিচিত। এইদিন নিজের প্রিয় মানুষকে গোলাপ দেওয়াই রেওয়াজ। বাজারে গোলাপের দাম আকাশ ছোঁয়া হলেও, আজকের দিনে সঙ্গীর হাতে একটা হলেও গোলাপ থাকা বাধ্যতামূলক। আর সেই রীতি মেনে চললেন রূপসা চট্টোপাধ্যায় ও তাঁর স্বামী সায়নদীপ। মা-বাবা হওয়ার পরও তাঁদের ভালোবাসায় যে কোনও খামতি নেই, তা আবারও বোঝালেন সায়ন ও রূপসা। 

ছোটপর্দার চেনা মুখ রূপসা। বড়পর্দাতেও ডেবিউ করে ফেলেছেন তিনি। এখন অবশ্য কাজ থেকে কিছুটা অবসর নিয়েছেন। সোশ্যাল মিডিয়ায় ডেইলি ভ্লগ করে থাকেন অভিনেত্রী। এদিন Rose Day-র দিন বর সায়কের সঙ্গে রোম্যান্টিক মুডে দেখা গেল রূপসাকে। সোশ্যাল মিডিয়ায় তিনটে ছবি শেয়ার করেছেন ছোটপর্দার এই অভিনেত্রী। যেখানে দেখা যাচ্ছে তাঁর হাতে একতোড়া লাল গোলাপ। বর সায়কের ঊর্ধাঙ্গে নেই কোনও পোশাক। রূপসার সঙ্গে আদুরে পোজে ধরা দিলেন তিনি। 

তবে সকলের নজর কেড়েছে  রূপসা-সায়কের দ্বিতীয় ছবিটি। যেখানে অভিনেত্রীর ঠোঁটে ঠোঁট দিয়ে চুমুতে ভরিয়ে দিচ্ছেন সায়ক। আর তৃতীয় ছবিতে তাঁরা ধরা দিয়েছেন মিরর সেলফিতে। ভ্যালেন্টাইন্স ডে-এর প্রথম দিনেই তাঁদের রোম্যান্স নেটপাড়ায় চড়চড়িয়ে উষ্ণতা বাড়িয়ে দিয়েছে। এই ছবি পোস্ট হতেই তাঁদের রোম্যান্সের প্রশংসার পাশাপাশি এই জুটিকে ট্রোলডও করা হয়েছে। অনেকেই লিখেছেন, কিছুই আর ব্যক্তিগত থাকছে না। 

২০২৪-এর অক্টোবরে বিয়ে করেন সায়নদীপ সরকার ও রূপসা চট্টোপাধ্যায়। সোশ্যাল মিডিয়ায় তাঁদের ভালোবাসার খুল্লাম খুল্লা ছবি সকলেই দেখেছেন। রূপসা বিনোদন জগতের সঙ্গে যুক্ত হলেও সায়নদীপের কর্মক্ষেত্র সম্পূর্ণ আলাদা। প্রথমে বন্ধুত্ব ও পরে চুটিয়ে প্রেম করার পর এই জুটি প্রথমে আইনি বিয়ে সারেন আর তারপর ২০২৪ সালের অক্টোবরে সামাজিক মতে বিয়ে করেন। আর বিয়ের কিছু মাস যেতে না যেতেই রূপসা নিজের প্রেগন্যান্সির খবর জানান সোশ্যাল মিডিয়ায়। আর তা নিয়ে তাঁকে একাধিক ট্রোলের মুখেও পড়তে হয়। প্রসঙ্গত, খলচরিত্রেই বেশি দেখা গিয়েছে রূপসাকে। তবে এখন ভ্লগিংয়েই বেশি দেখা যাচ্ছে তাঁকে। নিজের দৈনন্দিন জীবনের সাতকাহন তুলে ধরেন রূপসা।  

Advertisement

POST A COMMENT
Advertisement