Sadhak Bamakhyapa: যোগ্য সম্মান 'সাধক বামাক্ষ্যাপা'কে, শুভেন্দুর হস্তক্ষেপে ৬৩টি হলে বাড়ল শো টাইম

রাজশ্রী প্রোডাকশন ও যশরাজ ফিল্মস পরিবেশিত একটি হিন্দি ছবির কারণে 'সাধক বামাক্ষ্যাপা'র শো কমিয়ে দেওয়ার বিষয় সামনে আসতেই, এই ছবি পুরোপুরি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এসভিএফ। যার জেরে প্রশ্ন উঠেছিল, ‘হনুমান অংশ’ যদি ভারতজুড়ে ব্যবসা করতে পারে, তাহলে বাংলার মাটিতে বাংলার নিজস্ব লৌকিক-অলৌকিক গাথা কিংবা আধ্যাত্মিক সিনেমা কেন জায়গা পাবে না?

Advertisement
যোগ্য সম্মান 'সাধক বামাক্ষ্যাপা'কে, শুভেন্দুর হস্তক্ষেপে ৬৩টি হলে বাড়ল শো টাইমশো বাড়ল সাধক বামাক্ষ্যাপার
হাইলাইটস
  • হিন্দি ছবির দৌলতে বাংলাতেই ব্রাত্য হতে হয় বাংলা ছবিকে।

হিন্দি ছবির দৌলতে বাংলাতেই ব্রাত্য হতে হয় বাংলা ছবিকে। বহুদিন ধরেই এই একই দৃশ্য নজরে এসেছে। কখনও শাহরুখ খানের ছবি আবার কখনও কোনও প্যান ইন্ডিয়া দক্ষিণী ছবি আবার কখনও কোনও বড় বাজেটের হিন্দি অথবা হলিউড ছবির জন্য এতদিন বাংলা ছবিকে প্রাইম টাইমে শো দেওয় হতো না। এই নিয়ে একাধিক প্রতিবাদ, সুর চড়ানো হলেও কাজের কাজ কিছুই হয়নি। এমনকী বাংলা ছবিকে প্রাইম টাইমে শো দেওয়ার নিয়ম প্রাক্তন সরকার আনলেও, সেই নিয়মের তোয়াক্কা এতদিন হল মালিকেরা করেনি। তবে সাধক বামাক্ষ্যাপার ওপর সেই একই কোপ পড়তেই একেবারে নড়চড়ে বসল টলিউড ইন্ডাস্ট্রি। 

রাজশ্রী প্রোডাকশন ও যশরাজ ফিল্মস পরিবেশিত একটি হিন্দি ছবির কারণে 'সাধক বামাক্ষ্যাপা'র শো কমিয়ে দেওয়ার বিষয় সামনে আসতেই, এই ছবি পুরোপুরি উঠিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় এসভিএফ। যার জেরে প্রশ্ন উঠেছিল, ‘হনুমান অংশ’ যদি ভারতজুড়ে ব্যবসা করতে পারে, তাহলে বাংলার মাটিতে বাংলার নিজস্ব লৌকিক-অলৌকিক গাথা কিংবা আধ্যাত্মিক সিনেমা কেন জায়গা পাবে না? পরিস্থিতি জটিল হতেই হস্তক্ষেপ করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কড়া হাতে বলিউডের দাপট কমাতে হল মালিকদের নির্দেশ দেন যে প্রাইম টাইমে সাধক বামাক্ষ্যাপা সহ প্রতিটি বাংলা ছবিকে শো দেওয়া বাধ্যতামূলক। এবার সাধক বামাক্ষ্যাপার জন্য আরও একটি সুখবর সামনে এল। 

এবার মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে রাজ্যজুড়ে আরও ৬৩টি প্রেক্ষাগৃহে বাড়ানো হল ‘সাধক বামাক্ষ্যাপা’র শো। কলকাতা-সহ শহরতলীর একাধিক সিনেমা হলে এই আধ্যাত্মিক সিনেমার শো বাড়ানো হয়েছে। সেই তালিকায় রয়েছে শহরের নামী সিঙ্গলস্ক্রিন থেকে মাল্টিপ্লেক্সও রয়েছে সেই তালিকায়। ২৭ নভেম্বর মুক্তি পেয়েছে আয়ুষ্মান খুরানা অভিনীত ‘ইয়ে প্রেম মোল লিয়া’। যে সিনেমার জন্য ‘বামাক্ষ্যাপা’কে শুক্রবার থেকে হল থেকে সরানোর সিদ্ধান্ত নিয়েছিলেন হল মালিকরা। কিন্তু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশেই এবার রাজ্যের আরও ৬৩ প্রেক্ষাগৃহে শো দেওয়া হল।

হিন্দি সিনেমার কারণেই বন্ধ হতে চলেছিল সাধক বামাক্ষ্যাপার শো। অথচ দর্শকের কাছে এই ছবি অভূতপূর্ব সাড়া পেয়েছিল। দর্শকেরা এই ছবি দেখতে চাইছিলেন। কিন্তু তা সত্ত্বেও যখন মাত্র এক সপ্তাহের মধ্যে এই ছবি সম্পূর্ণভাবে সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়, সেটা খুবই দুঃখজনক ছিল। এই নিয়ে টলিউডের তারকারা সোশ্যাল মিডিয়াতে প্রতিবাদও জানান। এরপরই গত মঙ্গলবার নবান্নের নবান্নের বিশেষ বৈঠকে সেই সমস্যার সমাধানে বড় সিদ্ধান্ত নিয়েছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। টলিপাড়ার তাবড় প্রযোজক, পরিচালক, সিনেপরিবেশক-সহ তারকাদের উপস্থিতিতে তিনি স্পষ্ট করে দিয়েছিলেন যে, রাজ্যের প্রতিটি প্রেক্ষাগৃহে ৩টে থেকে ৯টা পর্যন্ত প্রাইম টাইমে চলবে বাংলা সিনেমার শো। আর এই নিয়মের অন্যথা হলে প্রেক্ষাগৃহের লাইসেন্স বাতিল হতে পারে। সাধক বামাক্ষ্যাপাও সেক্ষেত্রে ব্যতিক্রম নয়। এবার ৬৩টি প্রেক্ষাগৃহে এই ছবি দেখানো হবে, এই সিদ্ধান্ত অবশ্য বাংলা ইন্ডাস্ট্রির ভবিষ্যতের জন্য ফলদায়ক বলেই মনে হচ্ছে। 

Advertisement

POST A COMMENT
Advertisement