Sahitya Aaj Tak 2026: সাহিত্য, সিনেমা ও রাজনীতির মিলন-মঞ্চ, 'সাহিত্য আজতক' আজ শুরু

এবারের ‘Sahitya Aaj Tak’-এর আলোচনার বিষয়ও বেশ বিস্তৃত। রাম ও ভারতীয় সংস্কৃতি থেকে সমসাময়িক রাজনীতি, সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বই, প্রেম, কবিতা, গজল এবং সুফি সঙ্গীত, বিভিন্ন বিষয় উঠে আসবে তিন দিনের অনুষ্ঠানে। কুমার বিশ্বাস, পঙ্কজ ত্রিপাঠী, রবি কিষাণ, চেতন ভগত, স্মৃতি ইরানি, দেবদত্ত পট্টনায়ক, মনোজ কুমার ঝা, জাভেদ আলি এবং ইমরান প্রতাপগড়ির মতো পরিচিত ব্যক্তিত্বরা থাকবেন এবারের অন্যতম আকর্ষণ।

Advertisement
সাহিত্য, সিনেমা ও রাজনীতির মিলন-মঞ্চ, 'সাহিত্য আজতক' আজ শুরুসাহিত্য আজতক বাংলা ২০২৬
হাইলাইটস
  • প্রথম দিন: কুমার বিশ্বাসের ‘আপনে আপনে রাম’, আশা ভোঁসলেকে শ্রদ্ধার্ঘ্য
  • দ্বিতীয় দিন: চেতন ভগত, মনোজ ঝা ও সনিয়া গান্ধীকে নিয়ে আলোচনা
  • শেষ দিন: পঙ্কজ ত্রিপাঠী, স্মৃতি ইরানি ও দেবদত্ত পট্টনায়ক

সাহিত্য, সঙ্গীত, সিনেমা ও শিল্পকলার মেলবন্ধনে ফের জমজমাট হতে চলেছে দিল্লি। আজ অর্থাত্‍ ২৭ থেকে ২৯ নভেম্বর রাজধানীর মেজর ধ্যানচাঁদ ন্যাশনাল স্টেডিয়ামে অনুষ্ঠিত হচ্ছে তিন দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ‘Sahitya Aaj Tak 2026’। এই অনুষ্ঠানে দেশের বিভিন্ন প্রান্তের সাহিত্যিক, কবি, লেখক, চলচ্চিত্র তারকা, রাজনীতিবিদ, চিন্তাবিদ ও সঙ্গীতশিল্পীরা এক মঞ্চে হাজির হবেন। নিজেদের অভিজ্ঞতা, ভাবনা এবং সৃজনশীল যাত্রার কথা তুলে ধরবেন তাঁরা।

এবারের ‘Sahitya Aaj Tak’-এর আলোচনার বিষয়ও বেশ বিস্তৃত। রাম ও ভারতীয় সংস্কৃতি থেকে সমসাময়িক রাজনীতি, সোশ্যাল মিডিয়া, কৃত্রিম বুদ্ধিমত্তা বা এআই, বই, প্রেম, কবিতা, গজল এবং সুফি সঙ্গীত, বিভিন্ন বিষয় উঠে আসবে তিন দিনের অনুষ্ঠানে। কুমার বিশ্বাস, পঙ্কজ ত্রিপাঠী, রবি কিষাণ, চেতন ভগত, স্মৃতি ইরানি, দেবদত্ত পট্টনায়ক, মনোজ কুমার ঝা, জাভেদ আলি এবং ইমরান প্রতাপগড়ির মতো পরিচিত ব্যক্তিত্বরা থাকবেন এবারের অন্যতম আকর্ষণ।

প্রথম দিন: কুমার বিশ্বাসের ‘আপনে আপনে রাম’, আশা ভোঁসলেকে শ্রদ্ধার্ঘ্য

২৭ নভেম্বর, শুক্রবার অনুষ্ঠানের সূচনা হবে কবি, লেখক ও বক্তা কুমার বিশ্বাসের জনপ্রিয় অনুষ্ঠান ‘আপনে আপনে রাম’ দিয়ে। রামায়ণ এবং তার বিভিন্ন দিক নিয়ে আলোচনা করবেন তিনি। প্রথম দিনেই সাহিত্য ও সংস্কৃতির পাশাপাশি রাজনীতির মঞ্চেও দেখা যাবে বিশিষ্ট ব্যক্তিত্বদের। উপস্থিত থাকবেন কেন্দ্রীয় কৃষি ও কৃষক কল্যাণমন্ত্রী শিবরাজ সিং চৌহান।

সঙ্গীতপ্রেমীদের জন্যও প্রথম দিনে থাকছে বিশেষ আয়োজন। বিকেল ৫টা থেকে ‘আশা ভোঁসলেকে শ্রদ্ধাঞ্জলি’ শীর্ষক অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করবে সম্পূর্ণ মহিলা ব্যান্ড ‘রং-এ-মেহফিল’। এরপর ভোজপুরি চলচ্চিত্র জগতের অভিনেতা ও রাজনীতিবিদ রবি কিষাণ নিজের জীবনের নানা অভিজ্ঞতা এবং অজানা দিক নিয়ে কথা বলবেন।

সন্ধ্যায় গায়িকা নীরু সোনির ‘ম্যায় গজল হুঁ’ অনুষ্ঠানে থাকবে গজলের আসর। পাশাপাশি কবি সম্মেলনে কবিরা নিজেদের লেখা কবিতা পাঠ করবেন। রাত ৮টা থেকে ১০টা পর্যন্ত গায়ক, গীতিকার ও সঙ্গীতশিল্পী হংসরাজ রঘুবংশীর ‘ভজন ক্লাবিং’ অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হবে প্রথম দিনের আয়োজন।

Advertisement

দ্বিতীয় দিন: চেতন ভগত, মনোজ ঝা ও সনিয়া গান্ধীকে নিয়ে আলোচনা

২৮ নভেম্বর, শনিবারও একাধিক পরিচিত মুখের উপস্থিতিতে জমে উঠবে ‘সাহিত্য আজ তক’। দিনের শুরু হবে কুমার বিশ্বাসের ‘আপনে আপনে রাম’ দিয়ে। সাহিত্য, শিল্প ও সংস্কৃতির নানা দিক নিয়ে বক্তব্য রাখবেন কবি, চিত্রশিল্পী ও গল্পকার বাবা সত্যনারায়ণ মৌর্য। লেখক চেতন ভগতের অধিবেশনও থাকবে দিনের অন্যতম আকর্ষণ।

রাজনীতি ও ইতিহাসে আগ্রহীদের জন্য রয়েছে বিশেষ আলোচনা। ‘রাজনীতি, ইতিহাস ও আত্মজীবনী: সনিয়া গান্ধীর ভিত্তির উপর আপনত্ব’ শীর্ষক অধিবেশনে অংশ নেবেন সাংবাদিক শহীদ সিদ্দিকী, লেখক রশিদ কিদওয়াই এবং বদ্রি নারায়ণ তিওয়ারি।

এদিন আরজেডি সাংসদ ও লেখক মনোজ কুমার ঝা আলোচনা করবেন ‘মান্টো ও অমৃতা প্রীতম আজ বেঁচে থাকলে কী হতো?’—এই বিষয় নিয়ে। পাশাপাশি ‘আজ তক সাহিত্য জাগৃতি সম্মান’ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রাক্তন উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু।

দ্বিতীয় দিনের সন্ধ্যা মূলত সঙ্গীতের জন্য সাজানো হয়েছে। গায়ক জাভেদ আলির পরিবেশনা থাকবে বিশেষ আকর্ষণ। এর পাশাপাশি কবি সম্মেলন, মুশায়েরা এবং বিভিন্ন মঞ্চে সঙ্গীত পরিবেশনার আয়োজনও থাকছে।

শেষ দিন: পঙ্কজ ত্রিপাঠী, স্মৃতি ইরানি ও দেবদত্ত পট্টনায়ক

২৯ নভেম্বর, রবিবার ‘সাহিত্য আজ তক ২০২৬’-এর শেষ দিনেও থাকছে একাধিক আকর্ষণীয় অধিবেশন। প্রখ্যাত লেখক ও পুরাণবিদ দেবদত্ত পট্টনায়ক ‘হিন্দুধর্ম: ধর্ম, ইতিহাস ও পুরাণ’ বিষয়ে আলোচনা করবেন। রাজনীতি ও ভারতীয় ইতিহাস নিয়েও থাকবে কয়েকটি গুরুত্বপূর্ণ পর্ব। প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী, অভিনেত্রী ও লেখিকা স্মৃতি ইরানি অংশ নেবেন ‘ভবিষ্যৎ ভারত: রাজনীতি ও উদ্বেগ’ শীর্ষক আলোচনায়।

চলচ্চিত্রপ্রেমীদের জন্য শেষ দিনের অন্যতম আকর্ষণ অভিনেতা পঙ্কজ ত্রিপাঠীর উপস্থিতি। স্ত্রী মৃদুলা ত্রিপাঠীকে সঙ্গে নিয়ে ‘থিয়েটার, শিল্প ও পরিবার’ বিষয়ে আলাপচারিতায় অংশ নেবেন তিনি। অন্যদিকে, অভিনেতা যশপাল শর্মা ‘কাট্টা, কবিতা অউর ক্যামেরা: যশপাল শর্মা আনসেন্সর্ড!’ শীর্ষক অধিবেশনে নিজের জীবন, অভিনয় এবং নানা অভিজ্ঞতার কথা তুলে ধরবেন।

তিন দিনের এই সাহিত্য ও সাংস্কৃতিক উৎসবের শেষ পর্বও সাজানো হয়েছে সঙ্গীতের আবহে। কবির গান, সুফি সঙ্গীত এবং ভারতীয় ঐতিহ্যবাহী সুরের মধ্য দিয়ে শেষ হবে এবারের ‘সাহিত্য আজ তক’। 

POST A COMMENT
Advertisement