Sahitya Aaj Tak 2026: যা জমি ছিল, তাতেই চলে যেত, মুম্বই টাকা রোজগার করতে আসিনি: নওয়াজউদ্দিন সিদ্দিকি

নওয়াজ এদিনের মঞ্চে এসে বলেন যে তিনি ছোট থেকেই দেখে এসেছিলেন যে তাঁর বাবা যে কাজই করতেন, তাতে সাফল্য পেতেন না। তখন থেকেই অভিনেতার মনে জেদ চেপে গিয়েছিল যে তিনি যেটাই করবেন, সেটাতে যেন সাফল্য আসে। গ্র্যাজুয়েশনের পরই অভিনেতা থিয়েটারে যোগ দেন এবং সেখান থেকেই তাঁর সিনেমার সফর শুরু হয়।

Advertisement
যা জমি ছিল, তাতেই চলে যেত, মুম্বই টাকা রোজগার করতে আসিনি: নওয়াজউদ্দিন সিদ্দিকিসাহিত্য আজতকের মঞ্চে নওয়াজুদ্দিন
হাইলাইটস
  • সাহিত্য আজতক-এর মঞ্চে এদিন নওয়াজ জানালেন যে তিনি অর্থের জন্য অভিনয় করেন না।

শুক্রবার থেকে রাজধানীতে শুরু হয়েছে সাহিত্য, সঙ্গীত, সিনেমা ও শিল্পকলার বিরাট মেলবন্ধন। দিল্লিতে বসেছে Sahitya Aaj Tak 2026-এর আসর। যেখানে প্রথমদিনই এসেছিলেন অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী। পর্দায় নানা ধরনের চরিত্রে অভিনয় করেছেন তিনি। দর্শকদের বারংবার মুগ্ধ করেছেন তাঁর অভিনয় দক্ষতা দিয়ে। সাহিত্য আজতক-এর মঞ্চে এদিন নওয়াজ জানালেন যে তিনি অর্থের জন্য অভিনয় করেন না।  

নওয়াজ এদিনের মঞ্চে এসে বলেন যে তিনি ছোট থেকেই দেখে এসেছিলেন যে তাঁর বাবা যে কাজই করতেন, তাতে সাফল্য পেতেন না। তখন থেকেই অভিনেতার মনে জেদ চেপে গিয়েছিল যে তিনি যেটাই করবেন, সেটাতে যেন সাফল্য আসে। গ্র্যাজুয়েশনের পরই অভিনেতা থিয়েটারে যোগ দেন এবং সেখান থেকেই তাঁর সিনেমার সফর শুরু হয়। নওয়াজ বলেন, আমি নিজেকে এমনভাবে তৈরি করেছিলাম যেন যে কোনও চরিত্রেই আমি অভিনয় করতে পারি। নিজের প্যাশন ও জেদ নিয়ে মুম্বইতে আসি। আর বর্তমানে নওয়াজুদ্দিন একজন সফল অভিনেতা।  

কীভাবে মুম্বই এলেন নওয়াজ? অভিনেতা বলেন, আমি ফরিদাবাদ ডিপিএসে একটি নাটক পরিচালনা করে কিছু টাকা পেয়েছিলাম। সেটা দিয়েই ট্রেনে চেপে মুম্বই চলে আসি। অভিনেতা বলেন যে তিনি অভিনয়টাই করতে চেয়েছিলেন, সেটা থিয়েটার হোক, সিরিয়াল হোক কিংবা সিনেমা। নওয়াজ শুধুমাত্র অভিনয়টাই করতে চেয়েছিলেন। নওয়াজের মতে, ছোট বাজেটের ছবিগুলি ভারতীয় সিনেমাকে বিশ্বের দরবারে সমৃদ্ধ করেছে। তাই তিনি নিজেও এই ধরনের ছবি করতেই বেশি স্বাচ্ছন্দ্য বোধ করেন। নওয়াজ বলেন, আমার সামনে যদি দু ধরনে ছবির প্রস্তাব রাখা হয়, একদিকে আর্টিস্টিক ছবি, যেটায় পয়সা কম আর অন্যদিকে কর্মাশিয়াল ছবি, যেটায় অঢেল টাকা, আমি কিন্তু আর্টিস্টিক বা অন্য ধারার ছবিকেই বেছে নেব। 

নওয়াজ বলেন, এটা অনেকেই বিশ্বাস করবেন না যে আমি টাকা কামানোর জন্য মুম্বই আসিনি। যদি টাকা কামানোর হত তাহলে আমার বাড়ির যা জমি-জায়গা ছিল, আখের জমি ছিল, সেখান থেকেই ভাল টাকা চলে আসত। আমি এমন কিছু কাজ করতে চেয়েছিলাম, যা আমার মনকে প্রশান্তি দিতে পারবে, আমি নিজেকে আরও এগিয়ে নিয়ে যেতে পারবো। যখন কোনও কাজ ছাড়াই বসে থাকব, তখন মনে হবে জীবনে কী করলাম? তখন এই যে কাজগুলো আমি এখন করছি, সেটাই আমাকে অনেকটা শান্তি দেবে। অন্য ধারার ছবিতে টাকা কম হলেও, সেটা আপনার অভিনয়কে আরও উন্নত করে। সামনেই মুক্তি পাবে নওয়াজের ডক্টর হাসান। যেখানে তাঁকে এক জটিল মেডিকেল রহস্য সমাধানকারী চিকিৎসকের চরিত্রে দেখা যাবে।

Advertisement

Sahitya Aaj Tak 2026-এর আসর শুক্রবার থেকে শুরু হয়ে এই অনুষ্ঠান চলবে রবিবার পর্যন্ত। প্রথম দিন একাধিক বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতি এই আসরকে মাতিয়ে দিয়েছে। আরও দুদিন বাকি আছে, যেখানে আরও বিশিষ্টজনদের উপস্থিতি এইন অনুষ্ঠানকে আরও সুন্দর করে তুলবে।  


 

POST A COMMENT
Advertisement