Sahitya Aajtak 2026: ক্যানভাসে শিবাজি, কবিতায় ভারত; সাহিত্য আজ তক-এর মঞ্চে সংস্কৃতির সেরা নিদর্শন

Sahitya Aajtak 2026: নয়াদিল্লিতে চলছে তিন দিনব্যাপী সাহিত্য আজ তক ২০২৬। শনিবার এই মঞ্চে নিজের কবিতা ও চিত্রকলার নিদর্শন ফুটিয়ে তোলেন বাবা সত্যনারায়ণ মৌর্য।

Advertisement
ক্যানভাসে শিবাজি, কবিতায় ভারত; সাহিত্য আজ তক-এর মঞ্চে সংস্কৃতির সেরা নিদর্শনপ্রখ্যাত কবি, চিত্রশিল্পী বাবা সত্যনারায়ণ মৌর্য নিজের 'কবিতা, ক্যানভাস ও কথা: সংস্কৃতির অনন্য রং' এর মাধ্যমে সাহিত্য আজ তক-এ সাড়া ফেলেছেন
হাইলাইটস
  • সাহিত্য আজ তক ২০২৬ ফোরামে এমন কয়েকটি অনুষ্ঠানও হচ্ছে যার রেশ থেকে যাচ্ছে দর্শকদের মনে।
  • শনিবার এই অনুষ্ঠানে বাবা সত্যনারায়ণ তাঁর কাব্য প্রতিভার পাশাপাশি চিত্রকলার প্রতিভারও দৃষ্টান্ত রাখেন।
  • প্রতিভা এবং সহজ-সরল দেশাত্মবোধক কবিতা শুনে শ্রোতারাও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন।

রাজধানী দিল্লিতে চলছে সাহিত্য উৎসব। তিন দিন ব্যাপী এই সাহিত্য আজ তক ২০২৬ ফোরামে এমন কয়েকটি অনুষ্ঠানও হচ্ছে যার রেশ থেকে যাচ্ছে দর্শকদের মনে। এই অনুষ্ঠানগুলি দর্শকদের শুধুমাত্র সাহিত্য বা শিল্পকলার সঙ্গে পরিচয় করাচ্ছে না, বরং  জাতিকে ঐক্যবদ্ধ করারও চেষ্টাও করছে। প্রখ্যাত কবি, চিত্রশিল্পী বাবা সত্যনারায়ণ মৌর্যও এমনই এক শিল্পী, যিনি নিজের 'কবিতা, ক্যানভাস ও কথা: সংস্কৃতির অনন্য রং' এর মাধ্যমে সাহিত্য আজ তক-এ সাড়া ফেলেছেন।

শনিবার এই অনুষ্ঠানে বাবা সত্যনারায়ণ তাঁর কাব্য প্রতিভার পাশাপাশি চিত্রকলার প্রতিভারও দৃষ্টান্ত রাখেন।  তিনি অত্যন্ত যত্নসহকারে তাঁর কবিতা ও কথার মর্ম ফুটিয়ে তোলেন এবং মঞ্চে থাকা ক্যানভাসে ছত্রপতি শিবাজি মহারাজের একটি ছবি আঁকেন। তাঁর প্রতিভা এবং সহজ-সরল দেশাত্মবোধক কবিতা শুনে শ্রোতারাও দেশাত্মবোধে উদ্বুদ্ধ হন।
 
এদিন সাহিত্য আজ তকের মঞ্চ থেকে চিত্রশিল্পী, কবি, লেখক ও সঙ্গীতজ্ঞ বাবা সত্যনারায়ণ মৌর্য সনাতন ধর্ম, ভারতীয় সংস্কৃতি এবং ঐতিহ্য নিয়ে কথা বলেন। ভারত ভক্তি সংস্থানের প্রতিষ্ঠাতা মৌর্য বলেন যে, আজ যদি আপনি আপনার সমাজের জন্য রুখে না দাঁড়ান, তবে ভবিষ্যতে দেশের জন্য কে রুখে দাঁড়াবে। তিনি জানান, প্রশ্ন করা এবং কৌতূহলী হওয়ার দরকার রয়েছে।  যেখানেই কোনো ভুল দেখবেন, প্রশ্ন করুন।

'সাহিত্য আজতকের প্রোগ্রামগুলো অ্যান্টিভাইরাসের মতো'

এদিনের অনুষ্ঠানে তিনি জীবনের আনন্দ, সম্পদ, আধ্যাত্মিকতা এবং দেশপ্রেম নিয়ে তাঁর চিন্তাভাবনা তুলে ধরেন। তিনি বলেন, "আমরা সবাই পড়াশোনা করি, কঠোর পরিশ্রম করি এবং অর্থ উপার্জন করি কারণ আমরা চাই জীবন আনন্দে পরিপূর্ণ হোক। কিন্তু কখনও কখনও জীবনের সেই আনন্দ একটা ভাইরাস এসে শেষ করে দিতে পারে।" 

এরপরেই বাবা সত্যনারায়ণ মৌর্য সাহিত্য আজ তকের অনুষ্ঠানগুলোকে অ্যান্টিভাইরাসের সঙ্গে তুলনা করে বলেন, "যেখানে হাস্যরসাত্মক অনুষ্ঠান হয়, কবিতা আবৃত্তি করা হয়, গল্প বলা হয় এবং সাধু-সন্তদের চিন্তাধারা শোনা যায়, এই সমস্ত অনুষ্ঠানই হলো জীবনের অ্যান্টিভাইরাস।"

Advertisement

তিনি পুনর্জন্মকেও এক আকর্ষণীয়ভাবে ব্যাখ্যা করেছেন। তিনি বলেছেন যে, যখন অ্যান্টিভাইরাসও একটি কম্পিউটার বা মোবাইল ঠিক করতে পারে না, তখন সেটিকে ফরম্যাট করতে হয়। পুনর্জন্মও ফরম্যাটিংয়ের মতোই।

আমাদের সংস্কৃতিতে সম্পদ ও জ্ঞান উভয়কেই পূজা করা হয়

বাবা সত্যনারায়ণ মৌর্য বলেন, "যদি শুধু টাকা পয়সা, অর্থ সন্তুষ্টি আনতে পারত, তবে ধনী ব্যক্তিদের জীবনে আর কিছু করার প্রয়োজন হতো না।" ভারতীয় সংস্কৃতির বর্ণনা দিতে গিয়ে তিনি বলেন "সম্পদকে দেবীরূপে পূজা করা হয়। জ্ঞানকেও দেবী হিসেবে গণ্য করা হয় এবং আমাদের ভূমিকে 'মা ভারত' হিসেবে পূজা করারও একটি ঐতিহ্য রয়েছে।"

সত্যনারায়ণ কেন ভারতমাতার আরতি করেন?

ত্যনারায়ণ মৌর্য ভারত মাতা আরতি করার উদ্দেশ্যও ব্যাখ্যা করেন। তিনি বলেন, "লোকেরা প্রায়ই আমাকে জিজ্ঞাসা করেন, 'আমরা রাম ও কৃষ্ণের আরতি করি, কিন্তু আপনি ভারত মাতার আরতি কোথা থেকে শুরু করলেন?' আমি তাদের কেবল একটি কথাই বলি: যেখানেই ভারত মাতা আরতি করা যায়, সেখানেই রাম, কৃষ্ণ, দেবী দুর্গা এবং ভগবান শঙ্করের আরতিও করা যেতে পারে।"

 

POST A COMMENT
Advertisement