Dadagiri: সজল-মদন-কুণাল-মুস্তাফিজুরের 'দাদাগিরি', কবে দেখবেন টিভিতে?

এবারে এই মঞ্চে রাজনীতির ময়দানের রথী-মহারথীদের একসঙ্গে দেখা যাবে। যাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও দাদাগিরির মঞ্চ তাঁদের এক করতে সফল হয়েছেন। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতাকে, দাদাগিরি-তে।

Advertisement
সজল-মদন-কুণাল-মুস্তাফিজুরের 'দাদাগিরি', কবে দেখবেন টিভিতে?দাদাগিরির বিশেষ পর্ব
হাইলাইটস
  • এবারে এই মঞ্চে রাজনীতির ময়দানের রথী-মহারথীদের একসঙ্গে দেখা যাবে।

দেবের 'দাদাগিরি' কয়েক মাসেই জমে ক্ষীর। দাদা সৌরভ গঙ্গোপাধ্যায়ের যোগ্য উত্তরসূরি হিসাবে দেব নিজেকে দাদাগিরির মঞ্চে খুব কম সময়ের মধ্যেই প্রমাণ করতে সফল হয়েছেন। প্রায় প্রতি পর্বেই কোনও না কোনও চমক দেখা যাচ্ছে দাদাগিরির নতুন সিজনে। তারকাদের সমাবেশ তো রয়েছে আর এবারে এই মঞ্চে রাজনীতির ময়দানের রথী-মহারথীদের একসঙ্গে দেখা যাবে। যাঁদের রাজনৈতিক মতাদর্শ আলাদা হলেও দাদাগিরির মঞ্চ তাঁদের এক করতে সফল হয়েছেন। এই প্রথমবার একসঙ্গে দেখা যাবে বিভিন্ন রাজনৈতিক দলের একাধিক নেতাকে, দাদাগিরি-তে। কে নেই তালিকায়? সজল ঘোষ, মদন মিত্র, নওশাদ সিদ্দিকি থেকে কুণাল ঘোষ... সবাই এবার এক মঞ্চে। দেবের সঙ্গে হালকা মেজাজে দেখা যাবে এই ব্যক্তিত্বদের। ইতিমধ্যেই প্রোমো সামনে চলে এসেছে।

রাজ্যে পালা বদল হওয়ার পর দল ছাড়াছাড়ি এবং নতুন করে অন্য দলে যোগ দেওয়া, এইসবের মাঝেই দাদাগিরির এই মঞ্চ সব রাজনৈতিক ব্যক্তিত্বদের এক করে দেখিয়ে দিল। দেব সঞ্চালিত এই শোয়ে এবার দেখা যাবে দাপুটে সব বিধায়কদের। তালিকায় সজল ঘোষ, কুণাল ঘোষ, মদন মিত্র, কৌস্তভ বাগচী, নওশাদ সিদ্দিকি এবং বিধানসভায় বামেদের একমাত্র প্রতিনিধি তথা ডোমকলের বিধায়ক মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার এই হাইভোল্টেজ প্রোমোই সাড়া ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়ায়। 

বিপরীত শিবিরের এহেন হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে 'দাদাগিরি' জমে উঠবে, তা বলাই বাহুল্য। কারণ রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার। তেমনই ‘টিপ্পনি কিং’ কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ। মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ। এই সব রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে দাদাগিরি যে আরও জমে উঠবে তা বলাই বাহুল্য। নতুন প্রোমো আসার পর থেকে দর্শকদের মধ্যে একটাই প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, দাদাগিরিতে কবে দেখা যাবে কুণাল-সজলদের?

Advertisement

চ্যানেলের পক্ষ থেকে নতুন প্রোমো সামনে আনলেও ঠিক কবে এই রাজনৈতিক ব্যক্তিত্বদের দেখা যাবে অর্থাৎ এই বিশেষ পর্বটি কবে সম্প্রচার হবে সে বিষয়ে স্পষ্ট কিছু জানানো হয়নি। তবে মনে করা হচ্ছে এই সপ্তাহের শনি বা রবিবারই এই বিশেষ পর্ব সম্প্রচার হবে। এমনিতে দাদাগিরি এই দুদিনই দেখানো হয় রাত সাড়ে নটায়। সজল-কুণাল-মদনদের এই বিশেষ পর্বটিও যে এই উইকেন্ডেই টেলিকাস্ট হবে, সেটাই মনে করা হচ্ছে। 

POST A COMMENT
Advertisement