Dadagiri Special Episode: কুণাল, সজল, মদনদের নিয়ে দেবের 'দাদাগিরি', কবে টেলিকাস্ট হবে এই এপিসোড?

রাজনীতির উত্তাপ এবার বিধানসভার শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের চার দেওয়াল ডিঙিয়ে সোজা ঢুকতে চলেছে আমজনতার ড্রয়িংরুমে। দাদাগিরিতে শাসক, বিরোধী ও বিদ্রোহী শিবিরের সব চেনা মুখেরা একে-অপরের সঙ্গে কথা বলছেন, মজা করছেন, দেবের সঙ্গে ছবি তুলছেন, এ যেন একেবারে কল্পনাতীত।

Advertisement
কুণাল, সজল, মদনদের নিয়ে দেবের 'দাদাগিরি', কবে টেলিকাস্ট হবে এই এপিসোড?দাদাগিরিতে সজল-কুণাল-মদনরা
হাইলাইটস
  • গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দাদাগিরি সিজন ১১-এর বিশেষ পর্বের ভিডিও ঘুরে বেড়াচ্ছে।

গত কয়েকদিন ধরেই সোশ্যাল মিডিয়ায় দাদাগিরি সিজন ১১-এর বিশেষ পর্বের ভিডিও ঘুরে বেড়াচ্ছে। যেখানে দেবের সঙ্গে আড্ডা দিতে দেখা যাচ্ছে রাজনীতির তাবড় তাবড় নেতাদের। ছাব্বিশের বিধানসভায় জয়ী বিধায়কদের নিয়ে দাদাগিরির মঞ্চে জমজমাটি খেলা হতে চলেছে। কুণাল ঘোষ, নওশাদ সিদ্দিকি, সজল ঘোষ, মোস্তাফিজুর রহমান, মদন মিত্র, কৌস্তভ বাগচীদের নিয়ে দেবের দাদাগিরির দারুণ পর্ব খুব শীঘ্রই আসতে চলেছে। কিন্তু তার আগে চ্যানেলের পক্ষ থেকে একের পর এক প্রোমো ভিডিও, বিটিএস-এর ভিডিও সামনে আসছে। যাতে দর্শকদের মধ্যে এই বিশেষ পর্ব কবে দেখানো হবে, তা নিয়ে কৌতুহল বাড়ছে। 

রাজনীতির উত্তাপ এবার বিধানসভার শীতাতাপ নিয়ন্ত্রিত ঘরের চার দেওয়াল ডিঙিয়ে সোজা ঢুকতে চলেছে আমজনতার ড্রয়িংরুমে। দাদাগিরিতে শাসক, বিরোধী ও বিদ্রোহী শিবিরের সব চেনা মুখেরা একে-অপরের সঙ্গে কথা বলছেন, মজা করছেন, দেবের সঙ্গে ছবি তুলছেন, এ যেন একেবারে কল্পনাতীত। রাজনীতির ময়দানে যাঁরা একে অপরকে এক ইঞ্চি জমি ছাড়েন না, তাঁরা নাকি দেবের মিঠে হাসির সামনে এসে এক গেমে লড়াই করবেন—এমন সুবর্ণ সুযোগ হাতছাড়া হলে ক্ষতি দর্শকদেরই! তবে কবে দেখা যাবে দাদাগিরির মঞ্চে এইসব রথী-মহারথীদের?

এতদিন শুধুই প্রোমো ভিডিও দেখে দেখে দর্শকদের মনে প্রশ্ন জাগছে কবে এই বিশেষ পর্বটি দেখানো হবে? এবার সামনে এল দাদাগিরির এই বিশেষ পর্বের তারিখ ও সম্প্রচারের সময়। জানা গিয়েছে, রাজনৈতিক ব্যক্তিত্বদের নিয়ে দাদাগিরির এই বিশেষ পর্ব দেখানো হবে ৩০ অগাস্ট, রবিবার, রাত সাড়ে নটার সময়। এইদিনই দেবের সঙ্গে দাদাগিরি করতে আসবেন জয়ী ৬ বিধায়ক। রাজ্যে পালা বদল হওয়ার পর দল ছাড়াছাড়ি এবং নতুন করে অন্য দলে যোগ দেওয়া, এইসবের মাঝেই দাদাগিরির এই মঞ্চ সব রাজনৈতিক ব্যক্তিত্বদের এক করে দেখিয়ে দিল। 

Advertisement

বিপরীত শিবিরের এহেন হেভিওয়েট নেতাদের উপস্থিতিতে যে 'দাদাগিরি' জমে উঠবে, তা বলাই বাহুল্য। কারণ রসিকতা করতে যেমন মদন মিত্র কিংবা সজল ঘোষের জুড়ি মেলা ভার। তেমনই ‘টিপ্পনি কিং’ কুণাল ঘোষের অনুরাগীর সংখ্যাও নেহাত মন্দ নয়। অন্যদিকে যুক্তিবুদ্ধির মারপ্যাঁচে কম যান না আইএসএফ-এর নওশাদ। মহারণের অন্যতম যোদ্ধা কৌস্তভকে নিয়েও আশাবাদী দর্শকমহলের একাংশ। আর এখানে এসে দেবের প্রশংসায় পঞ্চমুখ সকলেই।  

POST A COMMENT
Advertisement