Salman Khan Viral Post: একাকিত্বে ভুগছেন নাকি সলমন? শার্টলেসে ছবি ভাইরাল হতেই মুখ খুললেন ভাইজান

বলিউডের ভাইজান তথা সলমন খান তাঁর ফ্যান ফলোয়ার্সদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন। শার্টলেস সল্লু মিঞাকে দেখে মেয়েদের হৃদয়ের ধুকপুকানি বেড়ে গিয়েছে। তবে ছবির চেয়েও বেশি সকলের নজর কেড়েছে ছবির ক্যাপশন। আর যা নিয়ে এখন চর্চিত বলিউডের সুপারস্টার। আসলে সলমন তাঁর ছবির ক্যাপশনে এমন সব গভীর কথা লিখে ফেলেছেন, যা নেটিজেনরা বুঝতে পারছেন না।

Advertisement
একাকিত্বে ভুগছেন নাকি সলমন? শার্টলেসে ছবি ভাইরাল হতেই মুখ খুললেন ভাইজান সলমন খান
হাইলাইটস
  • বলিউডের ভাইজান তথা সলমন খান তাঁর ফ্যান ফলোয়ার্সদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন।

বলিউডের ভাইজান তথা সলমন খান তাঁর ফ্যান ফলোয়ার্সদের রাতের ঘুম উড়িয়ে দিয়েছেন। শার্টলেস সল্লু মিঞাকে দেখে মেয়েদের হৃদয়ের ধুকপুকানি বেড়ে গিয়েছে। তবে ছবির চেয়েও বেশি সকলের নজর কেড়েছে ছবির ক্যাপশন। আর যা নিয়ে এখন চর্চিত বলিউডের সুপারস্টার। আসলে সলমন তাঁর ছবির ক্যাপশনে এমন সব গভীর কথা লিখে ফেলেছেন, যা নেটিজেনরা বুঝতে পারছেন না। যার ফলে অনেকেই অনেক কিছু ভেবে নিচ্ছেন। এবার সেই সংশয় দূর করতে ময়দানে অবতরণ হলেন স্বয়ং সল্লু মিঞা। 

কী পোস্ট করেছিলেন সলমন?
১৭ মে, রবিবার সলমন তাঁর ইনস্টাগ্রামে নিজের একটি ছবি শেয়ার করেন। যেখানে সল্লু মিঞা তাঁর শার্টলেস ছবি শেয়ার করে লিখেছিলেন, 'Alone and Lonely' থাকতে চায় না। এরপর কী করা উচিত, সেটা নিজেই বুঝে নাও। ৬০ বছরের সলমন খানের এই কথাগুলি তাঁরই স্বীকারোক্তি বলে ধরে নেওয়া হয়। আর চর্চা শুরু হয়ে যায় যে সলমন খান একাকীত্বে ভুগছেন। বিয়ে বা কোনও সম্পর্কে না থাকার জন্য তাঁকে একাকিত্ব ঘিরে ধরেছে। সোশ্যাল মিডিয়ায় সলমন খানের এই ক্যাপশন ঘিরে নানান জনের নানান মত সামনে আসছে। আর সেই বিভ্রান্তি দূর করতেই সলমন খান দ্বিতীয় পোস্ট করেন। 

কী বলছেন সলমন?
সলমন তাঁর পোস্টের মাধ্যমে জানিয়েছেন যেরকমটা ভাবা হচ্ছে সেরকমটা একদমই নয় আর সোশ্যাল মিডিয়ার এইসব প্রতিক্রিয়া দেখে তাঁর মা সলমা খান রীতিমতো উদ্বিগ্ন হয়ে উঠেছেন। অবশেষে ১৯ মে সেই সমস্ত জল্পনারই ইতি টানলেন সলমন খান নিজে। স্পষ্ট জানিয়ে দিলেন, পোস্টটি মোটেও তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে ছিল না। বরং গোটা ঘটনাকে তিনি দেখছেন খানিক মজার ছলেই। সলমন লিখলেন, 'আরে ভাই, আমি নিজের কথা বলছিলাম না। এত বড় অসাধারণ পরিবার, এত বন্ধু যখন পাশে আছে, তখন আমি কীভাবে একা হতে পারি? আর তোমাদের ভালোবাসা, শুভেচ্ছা আর দোয়া থাকতে আমি কীভাবে নিঃসঙ্গ হব? তা হলে তো আমি সবচেয়ে অকৃতজ্ঞ মানুষ হতাম।' ভাইজান আরও বলেন, 'কখনও কখনও মানুষের সঙ্গে থাকতে থাকতে হাঁফিয়ে যাই। তাই একটু ‘মি টাইম’ চাই। ব্যস, এর বেশি কিছু নয়।' সলমনের মাও এইসব প্রতিক্রিয়ায় উদ্বিগ্ন হয়ে পড়েছেন বলেও জানিয়েছেন সলমন। লমন মজা করেই লিখেছেন, 'এ বার তো কোনও ছবি ছাড়াই তোমরা ব্রেকিং নিউজ বানিয়ে দিলে! মা জিজ্ঞেস করছে, ‘কী হয়েছে বেটা?’ আরে, একটু চিল করো!'

Advertisement

সলমনের ভাইরাল পোস্ট
ভাইরাল হওয়া পোস্টে সলমন নিজের শার্টলেস ছবি শেয়ার করেছিলেন, নিজের ঘরের সোফাতে বসে আলো আঁধারিতে পোজ দিয়েছেন তিনি। তাঁর সুঠাম দেহ দেখে তাঁর ভক্তদের রাতের ঘুম ওড়ে। আর তারপর তাঁর এই একাকীত্বের লেখা পড়তেই ভাইজানকে নিয়ে উদ্বিগ্ন হয়ে পড়েন সবাই। তবে সলমনের দ্বিতীয় পোস্ট সামনে আসার পর কিছুটা স্বস্তি পেয়েছেন তাঁর অনুরাগীরা। প্রসঙ্গত, কাজের ক্ষেত্রেও এখন ব্যস্ত সময় কাটছে সলমনের। খুব শিগগিরই তাঁকে দেখা যাবে ‘মাতৃভূমি: মে ওয়ার রেস্ট ইন পিস’ ছবিতে। সলমন খান ফিল্মসের প্রযোজনায় তৈরি হওয়া এই ছবির পরিচালনায় রয়েছেন অপূর্ব লাখিয়া। গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন চিত্রাঙ্গদা সিংও। সাহস, আত্মত্যাগ আর লড়াইয়ের গল্প নিয়েই তৈরি হচ্ছে ছবিটি। এর পাশাপাশি বর্তমানে তিনি শুটিং করছেন ভামশি পাইডিপল্লীর নতুন ছবিরও। আপাতত ছবির নাম ‘SVC63’। সেখানে সলমনের সঙ্গে দেখা যাবে নয়নতারাকেও। ছবিটির প্রযোজনায় রয়েছেন দিল রাজু।

 

POST A COMMENT
Advertisement