
সায়ক চক্রবর্তীসায়ক চক্রবর্তী, তাঁর দাদা সব্যসাচী ও প্রাক্তন বৌদি সুস্মিতা রায়ের কেচ্ছা-কেলেঙ্কারি নিয়ে কিছুদিন ধরেই সরগরম নেটপাড়া। অভিনেত্রী ও ভ্লগার সুস্মিতা রায়ের বিয়ে ঘিরে শুরু হয় চর্চা। এরপর সেটাই রূপ নেয় অভিযোগ-পাল্টা অভিযোগে। সুস্মিতা লাইভে এসে একের পর এক অভিযোগ করতে শুরু করেন সায়ক ও তাঁর দাদা সব্যসাচীকে নিয়ে। আর এবার ফের সায়কের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিলেন জনপ্রিয় ইউটিউবার স্যান্ডি সাহা।
কিছুদিন আগেই সুস্মিতা তাঁর লাইভে এসে বলেছিলেন তাঁর প্রাক্তন দেওরের গোপানাঙ্গে আঘাত লাগার কথা। যে কারণে সায়ককে নাকি বাইপাসের ধারের একটি হাসপাতালেও যেতে হয়েছিল। যদিও সায়ক নিজের মুখে এইসব অভিযোগের কথা স্বীকার করেননি। তবে স্যান্ডি লাইভে এসে সায়কের এই ঘটনা যে সত্যি তা জানালেন। স্যান্ডি লাইভে এসে তাঁর সঙ্গে ঘটা যৌন হেনস্থার কথাও জানান। তিনি বলেন যে সায়ক কীভাবে তাঁর ওপর শারীরিক অত্যাচার করেছিলেন। লাইভেই স্যান্ডি আবেগপ্রবণ হয়ে পড়েন।
স্যান্ডি লাইভে এসে সায়কের অত্যাচারের কথা বিস্তারিতভাবে জানান। জনপ্রিয় ইফ্লুয়েন্সার এও জানিয়েছেন যে এটা ২০২২ সালের ঘটনা। স্যান্ডির সঙ্গে জবরদস্তি করার সময়ই সায়কের গোপনাঙ্গে আঘাত লাগে বলেই লাইভে এসে জানিয়েছেন স্বয়ং স্যান্ডি। স্যান্ডি এও জানান যে ৪০ মিনিট ধরে তিনি সায়কের সেই পৈশাচিক অত্যাচার সহ্য করেছেন। পরে স্যান্ডি খবর পান যে সায়ক বাইপাসের ধারের বেসরকারি হাসপাতালে ভর্তি হন। স্যান্ডি বলেন, হাসপাতালের খরচটাও আমি গুগল পে করে পাঠিয়ে দিয়েছিলাম। সেই স্ক্রিনশটটাও আছে আমার কাছে।
স্যান্ডি এও বলেন যে পরবর্তীকালে সায়ক ক্ষমাও চেয়েছিল তাঁর কাছে। কিন্তু স্যান্ডি তাঁকে সব জায়গা থেকে ব্লক করে দেন। এরপরই সায়কের আর এক সম্পর্কের কথাও ফাঁস করেন স্যান্ডি। যেখানে তিনি সায়কের নাম নিলেও অন্য পুরুষ সঙ্গীর নাম অন্যভাবে নেন স্যান্ডি। তবে সেটা যে কার নাম তা বুঝতে কারোর বাকি নেই। স্যান্ডি অভিযোগ করেন যে সায়কের সঙ্গে গুকান্তর সম্পর্ক ছিল। এই গুকান্ত আসলে সুকান্ত কুণ্ডু, যাঁর কিছুদিন আগেই বিয়ে হয়েছে অভিনেত্রী অনন্যা গুহর সঙ্গে।

এর আগেও স্যান্ডি সায়কের বিরুদ্ধে যৌন হেনস্থার অভিযোগ এনেছিলেন। যদিও সেই সব অভিযোগ খারিজ করে দিয়েছিলেন সায়ক। প্রসঙ্গত, গত কয়েকদিন ধরেই চক্রবর্তী পরিবারকে নিয়ে একাধিক অভিযোগ উঠে এসেছে সোশ্যাল মিডিয়ায়। তবে এইসব নিয়ে চিন্তা ভাবনা না করে আবার সোশ্যাল মিডিয়ায় স্বাভাবিক ছন্দে ফিরেছেন সায়ক।