Aditi Munshi Row: 'অভিমান নেই, অদিতি গানে ফিরুক', চাইছেন 'কেচ্ছা ফাঁস' করা বন্ধু

ইতিমধ্যেই গায়িকাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অদিতির বন্ধু তথা সারেগামাপা ২০২৫-এর বিজয়ী সৌম্য চক্রবর্তী। অদিতির ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক তথ্য সামনে নিয়ে আসেন সৌম্য। তবে এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া হতেই এবার বন্ধু-অদিতিকে গানে ফেরার পরামর্শ দিলেন তিনি।

Advertisement
'অভিমান নেই, অদিতি গানে ফিরুক', চাইছেন 'কেচ্ছা ফাঁস' করা বন্ধুঅদিতি মুন্সি
হাইলাইটস
  • ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে কীর্তন শিল্পী অদিতি মুন্সির।

ব্যক্তিগত জীবনে ঝড় উঠেছে কীর্তন শিল্পী অদিতি মুন্সির। স্বামী তথা তৃণমূল নেতা দেবরাজ চক্রবর্তীকে গ্রেফতার করেছে বিধাননগর কমিশনারেটের পুলিশ। দুর্নীতি ও সম্পত্তির হিসাব নয়ছয় ও তোলাবাজির অভিযোগে অদিতি মুন্সির স্বামীকে গ্রেফতার করা হয় পুরুলিয়া থেকে। তারপর থেকেই শিরোনামে রয়েছেন দেবরাজ ও অদিতি। ইতিমধ্যেই গায়িকাকে নিয়ে বিস্ফোরক অভিযোগ করেন অদিতির বন্ধু তথা সারেগামাপা ২০২৫-এর বিজয়ী সৌম্য চক্রবর্তী। অদিতির ব্যক্তিগত জীবন নিয়ে একাধিক তথ্য সামনে নিয়ে আসেন সৌম্য। তবে এইসব নিয়ে সোশ্যাল মিডিয়ায় কাটাছেঁড়া হতেই এবার বন্ধু-অদিতিকে গানে ফেরার পরামর্শ দিলেন তিনি। bangla.aajtak.in-কে সৌম্য বললেন অদিতিকে নিয়ে আর কোনও অভিমান তাঁর নেই। 

'সারেগামাপা ২০১৫' জিতে নেন সৌম্য চক্রবর্তী, হন চ্যাম্পিয়ন অফ দ্য চ্যাম্পিয়ন। আর এই সিজনেই প্রতিযোগী হিসাবে ছিলেন অদিতি মুন্সিও। জয়ী হতে না পারলেও তাঁর কীর্তন গান সকলের মন জয় করে নিয়েছিল। এর আগে একাধিকবার অদিতিকে নিয়ে মুখ খুলেছিলেন সৌম্য। আর এবারও গায়িকার অতীত সম্পর্ক নিয়ে বিস্ফোরক দাবি করেন তিনি। bangla.aajtak.in-কে সৌম্য অদিতির ব্যক্তিগত জীবন নিয়ে আর কোনও মন্তব্য না করলেও তিনি চান আবার গানে ফিরুক গায়িকা। সৌম্য বলেন, 'আমি চাই অদিতি যেন গানে ফিরুক। সবার আগে ওর পরিচয় একজন শিল্পী, যা হয়েছে, যা ঘটেছে, সেটা প্রমাণ সাপেক্ষ, আদালত সাপেক্ষ, বন্ধু হিসাবে আমারও খারাপ লাগা থাকতে পারে, অদিতিরও খারাপ লাগা থাকতে পারে। আমি আমার মতো করে যেগুলো মনে হয় বলেছি, সবটাই ঠিক-ভুল পরে বিচার হবে।' গায়ক বলেন, 'প্রত্যেকেরই একটা বন্ধুত্বের সার্কেল থাকে, সেখান থেকে অনেক মান-অভিমান হয়। তবে আমি এমনিই আল টপকা-দুমদাম কথাবার্তা বলি না, কিন্তু তাও কোথাও গিয়ে মনে হয় অদিতি একটা ছেলের মা, আমিও এক মেয়ের বাবা, সেখানে আমার মনে হয় যে এগুলো আর করে লাভ নেই, ওঁর বিরুদ্ধে যে আইনি বিষয়গুলি চলছে, সেখান থেকে যদি কিছু বলার থাকে সেটা সঠিক পদ্ধতিতে গিয়ে বলুক। আর মানুষের কাছে যদি কোনও অন্যায় বা ভুল অদিতি করে থাকে বা যেখানকার বিধায়ক সেখানকার প্রতি, মানুষের কাছে ক্ষমা চেয়ে নিলে ঠিকই ক্ষমা করে দেবে।' 

Advertisement

ছবি সৌজন্যে: ফেসবুক

এরপর বন্ধু হিসাবে অদিতিকে সৌম্যর পরামর্শ, 'তবে এখন আমার খুব মনে হয় যে অদিতির উচিত গানে ফেরা। অতীতের বিষয় টেনে কাদা ছোঁড়াছুঁড়ি না করাই ভাল এখন। যে দুর্নীতি বা অভিযোগ তাঁদের বিরুদ্ধে উঠেছে, তা তো অমূলক নয়। অদিতির এখন আইনের জায়গায় নিজেকে খোলামেলাভাবে তুলে ধরা উচিত। আর এখন অদিতি সন্তান জন্মের পর যে যে সমস্যা হয় মহিলাদের, তার মধ্যে দিয়েই যাচ্ছে ও।' সৌম্য এরই সঙ্গে বলেন, 'আমার সব সময়ই মনে হয় যে অদিতি রাজনীতিতে নিজেকে জড়িয়ে বিরাট বড় ভুল করেছে, রাজনীতিতে আসা উচিত হয়নি। শিল্পী হিসাবে ওঁর আরও শেখা উচিত ছিল, অন্য আরও গানের সঙ্গে নিজেকে যুক্ত করতে পারত, অনেক ঘরানাতে কাজ করতে পারতো।'  

ছবি সৌজন্যে: ফেসবুক

সৌম্যর কথানুযায়ী, 'একটা বিরাট অংশ অদিতিকে খুব ভালোবাসে এ নিয়ে কোনও সন্দেহ নেই, ওঁর যথেষ্ট জনপ্রিয়তা রয়েছে। ওঁর গান লোকে ধূপ-ধূনো নিয়ে শোনে। একটা ছোট্ট ঘটনা বলি, আমাদের গেট টু গেদার হয়েছে। দেড়মাস মতো অন এয়ার গেছে, কলকাতার একটি মলে বসে আমরা খাওয়া-দাওয়া করছিলাম। এক বয়স্ক মানুষ অদিতিকে চিনতে পেরেছে দূর থেকে, তিনি কাছে এসে ওঁকে বলেন যে অদিতি তুমি চিকেন খাচ্ছ, তুমি না কীর্তন গাও? ওঁকে কোন জায়গায় মানুষ ভালোবাসে তাহলে বুঝুন।' সারেগামাপা-এরব বিজয়ী বলেন, 'আমার মনে হয় এখন অদিতি ওই জায়গাটা থেকে বেরিয়ে এসে যে কেরিয়ারটা ছিল, যে রাস্তাটা ছিল তাতে মনোযোগ দিক। একটা সময়ে বন্ধু-বান্ধবদের মধ্যে অভিমান হয়, সেগুলো বাদ থাক। সৌম্য তার বন্ধু অদিতির উদ্দেশ্যে বলেন, ওঁর এখন মানসিক শান্তির খুব দরকার, নিজেকে কিছুদিনের জন্য একঘরে করে নেওয়া উচিত আর সন্তানকে মোটামুটি একটা বছর সময় দিক। এই বিষয়গুলি থেকে আস্তে আস্তে পুনরুদ্ধার করে আবার গানে ফিরে আসুক। ওঁর মানুষের কাছে নতমস্তকে বলা উচিত আমি তোমাদেরই লোক, মানুষ মনে হয় আস্তে আস্তে বিষয়টা ভুলে যাবে। সবার জীবনেও উত্থান-পতনের দিক আসে, তবে কাটিয়ে উঠতে হবে। আমি ওর বন্ধু তথা সহযাত্রী আমি চাইব যে অদিতি তাড়াতাড়ি গানে ফিরুক।'       

POST A COMMENT
Advertisement