আরিয়ানের ভিডিও ভাইরালহঠাৎ করে সোশ্যাল মিডিয়ায় ট্রেন্ডিং শাহরুখ-পুত্র আরিয়ান খান। নেট দুনিয়ায় ভাইরাল হওয়া এক ভিডিওতে দেখা গিয়েছে আরিয়ান খান জুতো চুরি করছেন এবং সদাই গম্ভীর থাকা বাদশা-পুত্রের মুখভরা হাসি। আর এই ভিডিও ঝড়ের গতিতে ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই ভিডিওতে যেখানে আরিয়ান খানকে দেখে চেনার উপায় নেই। একদল মানুষের হাত থেকে নিজের কবজায় থাকা একজোড়া জুতো বাঁচাতে কার্যত লড়াই চালালেন তিনি।
প্রিয় বন্ধুর বিয়েতে গিয়েছিলেন আরিয়ান। আর সেখানেই বিয়ের একটি মিষ্টি নিয়ম জুতো চুরির খেলায় মেতেছিলেন শাহরুখ-পুত্র। যেখানে অন্যদের থেকে বন্ধুর জুতো বাঁচাতে গিয়ে রীতিমতো তাঁকে যুদ্ধ করতে দেখা গিয়েছে। আর সেটা করতে গিয়েই রীতিমতো পড়ে যাচ্ছিলেন আরিয়ান। শাহরুখ-পুত্রের সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল করেছে বিয়ের অনুষ্ঠান আয়োজনকারী সংস্থা। আর আরিয়ানের এই মেজাজ দেখে, নেটপাড়ায় হাসির রোল উঠেছে।
ভিডিওতে আরিয়ানকে দেখা গিয়েছে একেবারে ক্যাজুয়াল পোশাকে। জিনস ও টি-শার্ট, সঙ্গে ব্রাউন রঙের জ্যাকেট। আরিয়ানকে দেখা গেল বরের জুতো শক্ত করে হাতে ধরে থাকতে। যদিও বউয়ের পক্ষ থেকে জুতো কেড়ে নেওয়ার যথাযথ প্রচেষ্টা করতে দেখা গিয়েছে। তবে আরিয়ানও হার মানার পাত্র নন। ভিডিওতে দেখা গিয়েছে, বন্ধুর জুতো বাঁচাতে গিয়ে প্রায় পড়েই যাচ্ছিলেন আরিয়ান। শুধু তাই নয়, অন্য একটি ক্লিপিংসে এও দেখা যায় যে তাঁর হাত থেকে আর একপক্ষ জুতো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করছেন। আর সেই জুতো রক্ষা করার প্রাণপণ চেষ্টা করছেন শাহরুখ-পুত্র।
বন্ধুর বিয়েতে গিয়ে এমন কাণ্ড আরিয়ানের দেখে নেটনাগরিকেরা বেশ অবাক। বিয়ে ছিল আরিয়ানের বন্ধু মাহির মেটার। বিয়ের অনু্ষ্ঠানের আয়োজকের তরফ থেকে ভিডিয়োটি পোস্ট করে লেখা হয়, “এ কোনও সাধারণ জুতো চুরির খেলা নয়। একে বলে ধামাল। জুতো চুরিরে খেলা যেন একটা যুদ্ধে পরিণত হয়েছে। প্রসঙ্গত, শাহরুখ-পুত্র আরিয়ানকে অধিকাংশ সময়েই গম্ভীর দেখা যায়। কিন্তু এই ভিডিও প্রমাণ করে তিনি একেবারেই তা নন। তিনি বরং তাঁর বাবার মতোই বেশ রসিক।
উল্লেখ্য, অভিনয়ে আসেননি আরিয়ান। তিনি বেছে নিয়েছেন ছবি পরিচালনার কাজ। তাঁর প্রথম ওয়েব সিরিজ ‘দ্য ব্যাড্স অফ বলিউড’ সাড়া ফেলেছে। ববি দেওল, লক্ষ্য, রাঘব জুয়াল, মোনা সিং ও শহের বম্বা গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছে। ক্যামিও চরিত্রে দেখা গিয়েছে শাহরুখ, সলমন, আমির, দুই