প্রতীকী ছবিমুম্বই ক্রুজ মাদক মামলায় ক্লিন চিট পেয়েছেন বলিউড অভিনেতা শাহরুখ খানের পুত্র আরিয়ান খান। ২০২১-এ ২৬ দিনের কারাবাস কাটিয়ে জামিন পান আরিয়ান। গ্রেফতারের বেশ কয়েক মাস পর এবার সেই মামলায় ক্লিনচিট পেয়েছেন আরিয়ান খান। ২৭ মে জন্মদিন আরিয়ান খানের ছোট ভাই আব্রাম খানের। 'মন্নত'-এ তাই আজ দু'টি খুশির খবর, তাই উদযাপনও হবে ধুমধাম করে। তবে জল্পনা শুরু হয়েছে এবার কি ফিল্মমেকিং-এ ক্যারিয়ার গড়তে US যেতে চলেছেন তিনি?
US যাবেন আরিয়ান?
ষ্টার কিডের ঘনিষ্ঠ একটি সূত্র ইন্ডিয়া টুডেকে জানিয়েছে, "এখন যেহেতু আরিয়ান খান মাদক মামলায় ক্লিন চিট পেয়েছেন, তিনি আইনিভাবে আন্তর্জাতিকভাবে ভ্রমণ করতে পারবেন। তাঁর পরিকল্পনা অনুযায়ী, তিনি চলচ্চিত্র নির্মাণে কেরিয়ার গড়ার কথা ভাবতে পারেন এবং বিদেশেও যেতে পারেন, পড়াশোনার জন্য। ইতিমধ্যে, তিনি অ্যামাজন প্রাইম ভিডিওতে একটি শোয়ের জন্য পিচ করেছেন। করছেন স্ক্রিপ্ট রাইটিংও।"
এর আগে খবর ছিল যে আরিয়ান খান অ্যামাজন প্রাইম ভিডিওর সঙ্গে কএকটি শো তৈরি করেছেন, যাতে তিনি পরিচালনা করতেও আগ্রহী। এই প্রসঙ্গেই একটি সূত্র পিঙ্কভিলাকে জানিয়েছে, "এই প্রকল্পের চিত্রনাট্য ছাড়াও, আরিয়ান খান এটি পরিচালনাও করবেন। শুক্রবার এবং শনিবার যে টেস্ট শ্যুট হতে চলেছে তার সম্পূর্ণ দায়িত্ব নেবেন।"
আরও জানা যায়, এরপর শুটিং শুরু করার কথা ভাববেন আরিয়ান। তাঁর প্রজেক্ট নিয়ে খুবই উৎসাহী। অনুষ্ঠানটির নাম এখনও প্রকাশ না হলেও শো'টির প্রি-প্রোডাকশনের কাজ শুরু করেছেন আরিয়ান খান। শিগগিরই শুটিংয়ের তারিখ চূড়ান্ত হবে।