Tollywood Actor Accident: শ্যুটিং সেটে পড়ে গিয়ে দুর্ঘটনা অভিনেতার, লিগামেন্ট ছিঁড়ল পায়ের

ফের শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন টেলিপাড়ার জনপ্রিয় হিরো শুভ্রজিৎ সাহা। অভিনেতার রিল-রিয়্যাল মিলেমিশে একাকার। 'শুধু তোমারই জন্য' ধারাহাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে শুভ্রজিৎকে। আর এই সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী রাহুল তথা অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আর সেই ঘটনা বাস্তবেও যে ঘটে যাবে তা হয়তো কেউই ভাবেননি।

Advertisement
শ্যুটিং সেটে পড়ে গিয়ে দুর্ঘটনা অভিনেতার, লিগামেন্ট ছিঁড়ল পায়েরশ্যুটিং সেটে দুর্ঘটনা অভিনেতার
হাইলাইটস
  • ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে হাসপাতালের বেডে অভিনেতা।

ফের শ্যুটিং করতে গিয়ে চোট পেলেন টেলিপাড়ার জনপ্রিয় হিরো শুভ্রজিৎ সাহা। অভিনেতার রিল-রিয়্যাল মিলেমিশে একাকার। 'শুধু তোমারই জন্য' ধারাহাহিকে নায়কের চরিত্রে দেখা যাচ্ছে শুভ্রজিৎকে। আর এই সিরিয়ালের চিত্রনাট্য অনুযায়ী রাহুল তথা অভিনেতার পায়ের লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। আর সেই ঘটনা বাস্তবেও যে ঘটে যাবে তা হয়তো কেউই ভাবেননি। 

সিরিয়ালের শ্যুটিং করতে গিয়ে সেটে পড়ে যান শুভ্রজিৎ। আর তারপরই ডান পায়ের লিগামেন্ট ছিঁড়ে হাসপাতালের বেডে অভিনেতা। শুভ্রজিতের স্ত্রী ওরফে অভিনেত্রী প্রিয়াঙ্কা অভিনেতার পায়ে প্লাস্টার করা ছবি শেয়ার করে লিখেছেন, ‘আমার জীবনের সবচেয়ে শক্তিশালী মানুষ। তোমাকে এভাবে দেখলে আমার খুব কষ্ট হয়, এই দৃশ্য সব যন্ত্রণার ঊর্ধ্বে। তাড়াতাড়ি সুস্থ হয়ে ওঠো। আবার সেই হাসি মুখটা ফিরে পেতে চাই।’ এর আগেও এই একই সিরিয়ালের সেটে নাকে চোট পেয়েছিলেন অভিনেতা।

ছবি সৌজন্যে: ইনস্টাগ্রাম

 

এক সংবাদমাধ্যমকে প্রিয়াঙ্কা বলেন যে ধারাবাহিকেও দেখানো হচ্ছিল, নায়ক রাহুলের পায়ের লিগামেন্ট ছিঁড়েছে। ধীরে ধীরে সুস্থ হয়ে উঠেছে সে। কিন্তু বাস্তবেও যে সেটাই ঘটে যাবে তা ভাবতেও পারেননি কেউ। সেটে শুট করতে করতে আচমকা পড়ে যায় শুভ্রজিৎ। নায়কের পুরো শরীরের ভার গিয়ে পড়ে ডান পায়ের উপরে। ঘটে অঘটন। ওই অবস্থাতেই শ্যুট শেষ করেন নায়ক। তত ক্ষণে পা ফুলে গিয়েছে। যন্ত্রণায় কাতরাচ্ছেন তিনি। শেষে আর ব্যথা সহ্য করতে না পেরে স্ত্রীকে ফোন করেন অভিনেতা। প্রিয়াঙ্কা সেটে এসে শুভ্রজিৎকে সঙ্গে নিয়ে পায়ের এক্সরে করাতে নিয়ে যান। 

ছবি সৌজন্যে: ফেসবুক

চিকিৎসক জানিয়েছেন যে শুভ্রজিতের ডান পায়ের ৬০ শতাংশ লিগামেন্ট ছিঁড়ে গিয়েছে। চার সপ্তাহ বিছানা থেকে নড়তে পারবেন না অভিনেতা। কিন্তু তাঁকে ছাড়া শ্যুটিং হবে কী করে? জানা গিয়েছে, একদিন অন্তর তাই শ্যুটিং করবেন শুভ্রজিৎ। আপাতত লাঠিতে ভর দিয়ে হাঁটছেন অভিনেতা। প্রচুর ওষুধ খেতে হচ্ছে। পায়ে চাপ পড়লে বা বেশিক্ষণ দাঁড়ালে ফুলে যাচ্ছে পা। ব্যথাও বাড়ছে। এখন প্রিয়াঙ্কার কাজ হল অভিনেতা স্বামীকে শ্যুটিং সেটে নিয়ে যাওয়া আর সেখান থেকে বাড়ি নিয়ে আসা। এর আগেও  এই সিরিয়ালের প্রোমো শুটের সময় পড়ে গিয়ে কপাল ফাটিয়ে ফেলেছিলেন অভিনেতা। পাঁচটা সেলাই পড়েছিল। তা নিয়েই শ্যুট করেছেন।  

Advertisement

POST A COMMENT
Advertisement